শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবক আটক
সারাদেশ

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবক আটক

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবক আটক...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পিএম·সর্বশেষ: ২২ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পিএম
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবক আটক

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে করা এক পোস্টে হুমকিমূলক মন্তব্য করা যুবককে শনাক্তের পর আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (২২ অক্টোবর) ভোরের দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা এলাকা তাকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আটক আবু বক্কর সিদ্দিকী পবা উপজেলার পারিলা ইউনিয়নের চন্দ্রিমা থানার খড়খড়ি কচুয়াতৈল গ্রামের আয়নাল হকের ছেলে। তার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

যুবককে শনাক্ত ও আটকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। প্রাথমিক তথ্যে জানা গেছে, আবু বক্কর সিদ্দিকীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে ঢাকায় নেওয়ার কথা রয়েছে।

জানা গেছে, ২০ অক্টোবর বিকাল ৩টার দিকে একটি সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রীকে তারেক রহমান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি ছোট বাসে করে ভিআইপি (রাজশাহী-নওগাঁ সড়কের নগরীর অংশ) সড়ক ধরে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশস্থলে পৌঁছান। এ সময় সড়কের দুই ধারে অপেক্ষমান জনতা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন ও স্বাগত জানান।

প্রধানমন্ত্রী হাত নেড়ে উৎফুল্ল জনতার অভিবাদনের জবাব দেন। প্রধানমন্ত্রী যথাযথ প্রটোকল সহযোগে মঙ্গলবার বিকাল ৩টা ৩৯ মিনিটে মাদ্রাসা মাঠের জনসমাবেশে উপস্থিত হন। এদিন পূর্বনিধারিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সন্ধ্যার দিকে চট্টগ্রামের উদ্দেশে রাজশাহী ত্যাগ করেন।

পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীকে বহনকারী বাসটির একটি ছবি দিয়ে মাইশা আনজুম নামের একজন লেখেন সবই তো বুঝলাম। রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেট প্রুফ বাসটা কই? রুয়েটের বাসে কেন? আপনারা কী জানেন রাজশাহীবাসী?

ওই পোস্টের কমেন্টস সেকশনে গিয়ে ‘এমডি আবু বকর সিদ্দিকী’ নামের একটি ফেসবুক আইডি থেকে লেখা হয় ‘ইস! একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপারের অভাব ছিল।

মন্তব্যে মরিয়ম আক্তার নাতাশা লেখেন রাজশাহীর মানুষ এত খারাপ না। বুলেট প্রুফের দরকার পড়বে না। সমাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই পোস্ট নিয়ে রাজশাহীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন মন্তব্য করেন। এসব মন্তব্যে বিরূপ মন্তব্যকারীকে আইনের আওতায় নেওয়ার দাবি জানাতে থাকেন।

এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের আপত্তিকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে এই বিষয়ে সুষ্ঠু তদন্ত ও কঠোর আইনি ব্যবস্থার কোনো বিকল্প নেই।

এদিকে রাজশাহী মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) ও আরএমপির মুখপত্র গাজিউর রহমান বলেন, সংশ্লিষ্ট সবার চেষ্টায় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। তার (প্রধানমন্ত্রী) সফরকে কেন্দ্র করে ফেসবুকে করা এ মন্তব্যটি অত্যন্ত উদ্বেগজনক, অপরাধমূলক এবং দায়িত্বজ্ঞানহীন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আটক যুবকের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

২ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

২ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

২ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

২ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে ভাইরাল ইউএনও

পরবর্তী সংবাদ

খুলনায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৬ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM