বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /দারুণ প্রত্যাবর্তনে অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা
খেলাধুলা

দারুণ প্রত্যাবর্তনে অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা

দারুণ প্রত্যাবর্তনে অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ৯:১৪ পিএম·সর্বশেষ: ২২ অক্টোবর ২০২৬, ৯:১৪ পিএম
দারুণ প্রত্যাবর্তনে অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা

প্রথম দুই দিনে খেলা হয়েছিল মাত্র ৪৩ ওভার। এমন পরিস্থিতিতে ফল বের করা ছিল বেশ কঠিন। তবে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার অসাধারণ ব্যাটিংয়ে সেই কঠিন কাজই করে দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। তার দুর্দান্ত সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়াকে দুই ইনিংস মিলিয়েও সেই রান পেরোতে দেয়নি প্রোটিয়ারা।

সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৩১ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে মাত্র ৯৯ রানে গুটিয়ে যাওয়ার পর ফলোঅনে পড়ে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা।

প্রথম ইনিংসে ১০৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে দলের হাল ধরেন বাভুমা। ইয়ানসেনের সঙ্গে ১৩২ রানের এবং সাইমন হার্মারের সঙ্গে ১৮৩ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান অধিনায়ক। তার ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত ৯ উইকেটে ৪২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

জবাবে মাত্র ৯৯ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ফলে ফলোঅন করতে বাধ্য হয় তারা। দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন শেষে ৪ উইকেটে ১৫৬ রান তুলেছিল সফরকারীরা। ম্যাচ বাঁচাতে শেষ দিনে পুরো সময় ব্যাটিং করার চ্যালেঞ্জ ছিল তাদের সামনে। অন্যদিকে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল আর মাত্র ৬ উইকেট।

শেষ দিনের প্রথম সেশনে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। এতে ম্যাচ বাঁচানোর আশা কিছুটা বেড়েছিল অস্ট্রেলিয়ার। তবে বাকি দুই সেশনে সেই সম্ভাবনা ধরে রাখতে পারেনি দলটি।

আগের দিন থেকে অস্ট্রেলিয়ার প্রতিরোধের অন্যতম ভরসা হয়ে থাকা ট্র্যাভিস হেড দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলে নেন। ১৯০ বলে ১২১ রান করে দলকে লড়াইয়ে রাখার চেষ্টা করেন তিনি। কিন্তু উইয়ান মুল্ডারের বলে বোল্ড হয়ে ফিরতে হয় তাকে। হেডের বিদায়ের পর অস্ট্রেলিয়ার প্রতিরোধও ক্রমেই দুর্বল হয়ে পড়ে।

এরপর উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারি কিছুক্ষণ লড়াই চালিয়ে যান। ৬৯ বলে ৩৭ রান করে অপরাজিত থাকলেও সতীর্থদের কাছ থেকে যথেষ্ট সমর্থন পাননি তিনি। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২৯৫ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে চারটি উইকেট নেন কাগিসো রাবাদা।

এই জয়ে সিরিজে সমতা ফেরানোর পাশাপাশি নিজেদের দুর্দান্ত প্রত্যাবর্তনের প্রমাণ দিল দক্ষিণ আফ্রিকা। আর বাভুমার নেতৃত্ব ও ব্যাটিংয়ের ওপর ভর করে কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে স্মরণীয় এক জয় তুলে নিল প্রোটিয়ারা।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

২ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

২ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

২ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

সাঙ্গাকারার সর্বকালের সেরা একাদশে আছেন যারা

পরবর্তী সংবাদ

ফাইনালে ভারতের বিপক্ষে ১২ গোলে হারল বাংলাদেশ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM