শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /কুমিল্লায় অস্ত্র তৈরি কারখানার সন্ধান পেল এসআরবি
সারাদেশ

কুমিল্লায় অস্ত্র তৈরি কারখানার সন্ধান পেল এসআরবি

কুমিল্লায় অস্ত্র তৈরি কারখানার সন্ধান পেল এসআরবি...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পিএম·সর্বশেষ: ২২ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পিএম
কুমিল্লায় অস্ত্র তৈরি কারখানার সন্ধান পেল এসআরবি

কুমিল্লার লালমাইয়ে আগ্নেয়াস্ত্র তৈরির একটি অবৈধ কারখানার সন্ধান মিলেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বেলঘর ইউনিয়নের ইছাপুরা গ্রামে অভিযান চালিয়ে এই কারখানাটির সন্ধান পায় এসআরবি।

টানা দুই ঘণ্টার এ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ সংশ্লিষ্ট একজনকে আটক করা হয়েছে।

এসআরবি-১১, সিপিসি-২ ইউনিট সূত্রে জানা যায়, ইছাপুরা গ্রামে একটি গোপন আস্তানায় অস্ত্র তৈরির কাজ চলছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে কারখানাটিকে নজরদারির আওতায় আনা হয়। পরে রাত ৮টার দিকে সবকিছু নিশ্চিত হয়ে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১৬টি ছোট-বড় চাপাতি ও রামদা, ২টি বড় রামদা, ১টি সম্পূর্ণ ও ১টি অর্ধনির্মিত এয়ারগান, ১ বাক্স কার্তুজ, ১টি কাটার মেশিন, ১টি ড্রিল মেশিনসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এসআরবির প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই কারখানায় অস্ত্র তৈরি করে আসছিল একটি চক্র। এসব অস্ত্র কিশোর গ্যাং, ডাকাত দলসহ বিভিন্ন অপরাধী চক্রের কাছে বিক্রি করা হতো, যা দিয়ে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হতো।

এসআরবি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে এসব অস্ত্র কেনাবেচা করা হতো। সম্প্রতি এসআরবির গোয়েন্দা ইউনিট অনলাইনে অস্ত্র বিক্রির তথ্য-উপাত্ত উদ্ঘাটন করার পর কারখানাটি নজরদারিতে আনে।

এ বিষয়ে কুমিল্লা এসআরবির অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়। এরপর অস্ত্র ব্যবসায়ীদের বিভিন্ন পেজ নজরদারির আওতায় এনে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ওই অস্ত্র তৈরির কারখানাটি খুঁজে বের করা হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

১ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

১ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

১ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

১ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

বিষপানে এনসিপি নেতার মৃত্যু

পরবর্তী সংবাদ

ভয় দেখিয়ে ২ যাত্রীর টাকা নিয়ে লাপাত্তা রেল পুলিশ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM