বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...
সারাদেশ

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর......

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ৪:৩২ পিএম·সর্বশেষ: ২৩ অক্টোবর ২০২৬, ৪:৩২ পিএম
দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

পঞ্চগড়ের বোদা উপজেলায় সড়কের কাজ তদারকির সময় স্থানীয়দের হাতে এলজিইডির বোদা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী নুরই আকরাম দেড় লাখ টাকাসহ আটক হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বোদা থানায় নিয়ে আসে। রাতভর চলে নানা নাটকীয়তা।

পরে বিষয়টি পানিসম্পদ প্রতিমন্ত্রী পর্যন্ত গড়ায়। এরপর টাকার বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় অবশেষে গভীর রাতে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে আটকের প্রায় ১০ ঘণ্টা পর রাতে (রাত ৩টায়) এলজিইডির বোদা উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমান লিখিতভাবে তাকে জিম্মায় নিয়ে পুলিশ হেফাজত থেকে ছাড়িয়ে নিয়ে যান।

এর আগে রাস্তার নিম্নমানের কাজ নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে টাকাগুলো ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য সঙ্গে রেখেছিলেন বলে দাবি করেন ওই উপসহকারী প্রকৌশলী।

বোদা থানার ওসি সোহেল রানা বলেন, আটক টাকার বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় বোদা উপজেলা প্রকৌশলীর লিখিত মুচলেকা নিয়ে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা জানান, এলজিইডির আওতাধীন সাকোয়া-নয়াদিঘী ভায়া বোয়ালমারী পাকা সড়কের নির্মাণকাজের মান নিয়ে তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন। কিন্তু ওই সড়কের তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী নুরই আকরাম তাদের অভিযোগে কর্ণপাত করছিলেন না।

বৃহস্পতিবার বিকালে সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলে তার কাছে সিডিউল দেখতে চান স্থানীয়রা। এর আগে ওই কাজের ঠিকাদারের সঙ্গে দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী আকরামকে একান্তে কথা বলতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর এলাকার লোকজন তাকে চ্যালেঞ্জ করলে উভয়ের মধ্যে তুমুল বাগবিতণ্ডা হয়।

এর মধ্যে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উপসহকারী প্রকৌশলী নুরই আকরামকে তল্লাশি করে তার কাছে থাকা ১ লাখ ৫৩ হাজার টাকা পায়। এরপর পুলিশ তাকে স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা আরও জানান, অফিস বন্ধের দিন সাইটে এত টাকা সঙ্গে থাকার কারণ জানতে চাইলে নুরই আকরাম অসংলগ্ন কথাবার্তা বলেন। তবে টাকাগুলো তার ব্যক্তিগত বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে এলজিইডির বোদা উপজেলা প্রকৌশলী রেজাউর রহমান বলেন, আটক টাকার বিষয়ে কোনো অভিযোগ না থাকায় পুলিশ রাতেই উপসহকারী প্রকৌশলী নুরই আকরামকে ছেড়ে দেয়। তবে বিষয়টি বিভাগীয়ভাবে তদন্ত করা হবে।

এদিকে বিষয়টি জানতে চাইলে এলজিইডির পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মাইনুল ইসলাম বলেন, তদন্ত ছাড়া কিছুই বলতে পারছি না। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

২ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

২ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

২ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

২ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

দুর্গাপূজার মেলায় গিয়ে অতিরিক্ত মদ্যপান, ২ জনের মৃত্যু

পরবর্তী সংবাদ

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM