শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /ফিফা সভাপতি পদে ইনফান্তিনোকে সমর্থন এশিয়ার
খেলাধুলা

ফিফা সভাপতি পদে ইনফান্তিনোকে সমর্থন এশিয়ার

ফিফা সভাপতি পদে ইনফান্তিনোকে সমর্থন এশিয়ার...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ৭:৪৩ পিএম·সর্বশেষ: ২৩ অক্টোবর ২০২৬, ৭:৪৩ পিএম
ফিফা সভাপতি পদে ইনফান্তিনোকে সমর্থন এশিয়ার

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে দীর্ঘদিনের মতবিরোধ কাটিয়ে এবার তার পাশে দাঁড়িয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। আগামী নির্বাচনে ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পক্ষে সমর্থন জানিয়েছে এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা। তাদের এই অবস্থান ফিফা প্রধানের চতুর্থ মেয়াদে নির্বাচিত হওয়ার সম্ভাবনাকে আরও জোরালো করেছে।

শুক্রবার টোকিওতে এএফসির এক বৈঠকে ইনফান্তিনোর উপস্থিতিতেই সমর্থনের ঘোষণা দেন সংস্থাটির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খালিফা। আগামী মার্চে ফিফা সভাপতি পদে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সুইস-ইতালীয় এই ফুটবল প্রশাসক। এর আগে বিভিন্ন বিষয়ে ইনফান্তিনোর সঙ্গে এএফসিসহ একাধিক কনফেডারেশনের মতবিরোধ তৈরি হয়েছিল।

এএফসির ওয়েবসাইটে শেখ সালমান বলেন, ‘ফিফা প্রেসিডেন্ট হিসেবে আপনি যখন লড়ছেন, তখন আপনাকে ও আপনার নেতৃত্বের প্রতি আমরা আমাদের পূর্ণ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।

ইনফান্তিনোর প্রতি এশিয়ার দেশগুলোর সমর্থনের বিষয়টিও তুলে ধরেন এএফসি সভাপতি। তিনি বলেন, ‘আমি মনে করি আপনি এশিয়ার অনেক দেশ ভ্রমণ করেছেন। এই মহাদেশের অনেক সদস্যের সঙ্গে আমি কথা বলেছি। আমি আপনার অনুভূতি জানি। আমি মনে করি আপনার প্রতিশ্রুতি পরিষ্কার। জিয়ান্নির প্রতি আপনার সমর্থন খুব স্পষ্ট।

অতীতের মতবিরোধের প্রসঙ্গ উল্লেখ করে শেখ সালমান আরও বলেন, ‘অতীতে আমাদের মধ্যে কিছু সমস্যা হয়েছিল, যা নিয়ে কথা হয়েছে। কিন্তু দুটো বিষয়কে আমরা এক করে না দেখি। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। যখন আমরা একসঙ্গে কাজ করি তখন ফুটবল শক্তিশালী হয়।

বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে একসময় বিতর্ক তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটে ইনফান্তিনোর সঙ্গে উয়েফা, কনকাকাফ ও এএফসির সম্পর্কেও টানাপোড়েন দেখা দেয়। তবে এবার এশিয়ার সমর্থন পাওয়ায় ফিফা সভাপতির নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে।

এএফসির অধীনে রয়েছে এশিয়ার ৪৬টি সদস্য সংস্থা। তাদের সমর্থন ইনফান্তিনোর জন্য গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে, ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার ৫৫টি সদস্য এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের কনফেডারেশন কনকাকাফের ৩৫টি সদস্যের অবস্থান এখনো তার বিপক্ষে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নির্বাচনে প্রার্থিতা ঘোষণার শেষ দিন ১৮ নভেম্বর। এখন পর্যন্ত ৫৬ বছর বয়সি ইনফান্তিনোই একমাত্র ব্যক্তি, যিনি ফিফা সভাপতি পদে লড়ার ঘোষণা দিয়েছেন। তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে কনকাকাফ সভাপতি ভিক্তর মন্তাগলিয়ানির নাম আলোচনায় থাকলেও, শেষ পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নেবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

এশিয়ার সমর্থন নিশ্চিত হওয়ায় পুনর্নির্বাচনের দৌড়ে ইনফান্তিনো বড় সুবিধা পেলেন। তবে চূড়ান্ত ফল নির্ভর করবে নির্বাচনের আগে অন্যান্য সদস্য সংস্থা ও সম্ভাব্য প্রার্থীদের অবস্থানের ওপর।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

২ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

২ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

২ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ঢাকা টেস্ট

পরবর্তী সংবাদ

বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুললেন ইমরুল কায়েস

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৬ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM