বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /ছেলে কৃষি কর্মকর্তা, বাবা পেলেন সারের ডিলারশিপ
সারাদেশ

ছেলে কৃষি কর্মকর্তা, বাবা পেলেন সারের ডিলারশিপ

ছেলে কৃষি কর্মকর্তা, বাবা পেলেন সারের ডিলারশিপ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ৮:১৫ পিএম·সর্বশেষ: ২৩ অক্টোবর ২০২৬, ৮:১৫ পিএম
ছেলে কৃষি কর্মকর্তা, বাবা পেলেন সারের ডিলারশিপ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছেলের প্রভাবে বাবাকে সারের ডিলারশিপ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

উপজেলার তমরদ্দি ইউনিয়নে ‘মেসার্স আইমান এন্টারপ্রাইজ’-এর নামে ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুল বাতেন, যার ছেলে মোহাম্মদ দাউদ একই উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তা বাতিলের দাবি জানানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কৃষি বিভাগে ছেলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার সুবাদে প্রভাব খাটিয়ে ও স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে ডিলারশিপটি বাগিয়ে নিয়েছেন আব্দুল বাতেন। একই উপজেলায় কর্মরত কর্মকর্তার পরিবারের সদস্যকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়ায় সার ব্যবস্থাপনা ও জবাবদিহির স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে।

তবে প্রভাব খাটানোর বিষয়টি অস্বীকার করেছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ দাউদ। তিনি দাবি করেন, অনেকে আবেদন করেছিলেন, অনেকের হয়নি। আমার বাবার কাগজপত্র নিয়ম অনুযায়ী ঠিক থাকায় তিনি মনোনীত হয়েছেন। তিনি একজন স্বতন্ত্র ব্যক্তি ও নিজের ওপর নির্ভরশীল। আমি একটি ছোট পদে চাকরি করি, নিয়োগকর্তা নই। উপজেলা, জেলা ও সচিবালয় পর্যায়ের যাচাই-বাছাই শেষে এ নিয়োগ চূড়ান্ত হয়েছে। এতে আমার কোনো ভূমিকা বা হস্তক্ষেপের সুযোগ নেই।

একই বিষয়ে মো. আব্দুল বাতেন বলেন, ব্যবসার ক্ষেত্রে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। সব ধরনের প্রয়োজনীয় ও বৈধ কাগজপত্র জমা দিয়েই আমি প্রক্রিয়ায় অংশ নিয়েছি। কাগজপত্র যাচাই করেই আমাকে নির্বাচিত করা হয়েছে, এখানে ছেলের প্রভাব খাটানোর কোনো বিষয় নেই।

টি নিয়ে হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

অন্যদিকে নোয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশীষ কুমার কর জানান, ডিলার নিয়োগ নিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে একাধিক অনিয়মের অভিযোগ এসেছে।

তিনি বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে এখনো কারও সঙ্গেই চূড়ান্ত চুক্তি সম্পাদন করা হয়নি। প্রাপ্ত অভিযোগগুলো খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তে অনিয়মের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের মনোনয়ন বাতিল করা হবে।

নীতিমালা অনুযায়ী ডিলারের গুদামের ন্যূনতম ধারণক্ষমতা ২৫ মেট্রিক টন হতে হবে। অথচ উপজেলা প্রকৌশলীর প্রত্যয়নপত্র অনুযায়ী প্রস্তাবিত গুদামটির আয়তন মাত্র ৩২২ বর্গফুট (দৈর্ঘ্য ২৩ ফুট ও প্রস্থ ১৪ ফুট), যা নির্ধারিত ধারণক্ষমতার তুলনায় একেবারেই অপ্রতুল।

ধারাবাহিকভাবে একাধিক ইউনিয়নে এমন অনিয়মের তথ্য সামনে আসায় পুরো উপজেলার সার ডিলার নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

২ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

২ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

২ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

২ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

বোনকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার ১২ বছরের শিশু, ঢাকা মেডিকেলে স্থানান্তর

পরবর্তী সংবাদ

কমেছে কলার দাম, চাষিরা দিশেহারা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM