বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /এক মহল্লায় তিন মেয়র প্রার্থী নিয়ে গ্যাঁড়াকলে সমর্থকরা

এক মহল্লায় তিন মেয়র প্রার্থী নিয়ে গ্যাঁড়াকলে সমর্থকরা

এক মহল্লায় তিন মেয়র প্রার্থী নিয়ে গ্যাঁড়াকলে সমর্থকরা...

স
সুমিত রয়· প্রতিবেদক
·প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৬ এএম·সর্বশেষ: ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৬ এএম
এক মহল্লায় তিন মেয়র প্রার্থী নিয়ে গ্যাঁড়াকলে সমর্থকরা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে একই মহল্লায় রয়েছেন শক্তিশালী তিন মেয়র প্রার্থী। তাদের দুজন বিএনপির ও একজন জামায়াতে ইসলামীর। বিএনপির দুজনের একজন আবার সংসদ-সদস্য। অপরজন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) বর্তমান প্রশাসক। দুজনই মনোনয়ন চাইছেন বিএনপির কাছে। তবে জামায়াতের যিনি আছেন তাকে এরই মধ্যে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে দলটি।

প্রভাবশালী এই তিন নেতা হলেন-বিএনপির এমপি সরদার সরফুদ্দিন সান্টু, বিসিসির প্রশাসক বিলকিস জাহান শিরিন ও জামায়াতের মোয়াজ্জেম হোসাইন হেলাল। তাদের বাসা নগরীর প্রাণকেন্দ্র ব্রাউন কম্পাউন্ড এলাকায়। একজনের থেকে অন্যজনের বাসার দূরত্ব সর্বোচ্চ ২-৩শ গজ। বিষয়টি নিয়ে ওই এলাকার বাসিন্দারাও আছেন জটিলতায়। সরাসরি যারা জামায়াতের সঙ্গে জড়িত তাদের খুব একটা সমস্যা না হলেও গ্যাঁড়াকলে পড়েছেন বিএনপির সমর্থকরা।

অনেকেই মুখ খুলে বলতে পারছেন না কিছু। একদিকে বিসিসির বর্তমান প্রশাসক আর অন্যদিকে নিজ দলের প্রভাবশালী সংসদ-সদস্য। ফলে ‘শ্যাম রাখি না কুল রাখি’ দশায় আছেন সবাই। কবে নাগাদ সিটি নির্বাচন হবে তার কোনো সঠিক সময় নির্ধারণ না হলেও বরিশালে বহু আগে থেকেই বইতে শুরু করেছে নির্বাচনি হাওয়া।

হেলালের পাশাপাশি এখানে মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির এবং এনসিপির এম আনোয়ার হোসেন সিকদারকে প্রার্থী ঘোষণা দিয়েছে দল দুটি। এছাড়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন বিশিষ্ট নারী নেত্রী ড. মনীষা চক্রবর্তী।

৪টি দল যেখানে তাদের প্রার্থী ঘোষণা করে কাজ করছেন নির্বাচনি মাঠে সেখানে বিএনপির মনোনয়নের জন্য লবিং-তদবিরে আছেন ডজনেরও বেশি নেতা। এরা হলেন-বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের এমপি দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সরদার সরফুদ্দিন সান্টু, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতউল্লাহ ও এবায়েদুল হক চান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বর্তমানে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, বরিশাল মহানগর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আফরোজা নাসরিন, বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু এবং বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির।

আলোচ্য ১৩ জনের মধ্যে কে পাবেন বিএনপির মনোনয়ন তা এখনো নিশ্চিত না হলেও যে বিষয়টি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে তা হলো একই মহল্লায় তিন মেয়র প্রার্থী-সরফুদ্দিন সান্টু, বিলকিস জাহান শিরিন ও মোয়াজ্জেম হোসাইন হেলাল। তিনজনেরই জন্ম আর বেড়ে ওঠা ব্রাউন কম্পাউন্ড এলাকায়।

উত্তরাধিকার সূত্রে পাওয়া জন্মস্থানে বসবাস সান্টু আর হেলালের। স্বামীর বাড়ি বাগেরহাট জেলায় হলেও রাজনীতি করার সুবাদে বাবার বাড়িতেই থাকেন শিরিন। বরিশাল নগরীর অভিজাত এলাকা হিসাবে পরিচিত এই ব্রাউন কম্পাউন্ড এলাকায় খুব কাছাকাছি অবস্থান এই তিন প্রভাবশালী নেতার। এতটাই কাছাকাছি যে নিজের এলাকায় থাকার জন্য বিয়ের পর কিছুদিন এমপি সান্টুর বাসায় ভাড়াটিয়া ছিলেন শিরিন। তখন তার স্বামী বোরহান রেজার কর্মস্থল ছিল বরিশাল জেলা পুলিশে। ব্রাউন্ড কম্পাউন্ডের যে জায়গাটিতে জামায়াতের হেলালের বাসা সেখান থেকে খালি চোখেই দেখা যায় বিসিসি প্রশাসকের বাবার বাড়ি। এখানেই বর্তমানে থাকছেন তিনি। আবার এই দুজনার বাসা থেকে সান্টুর বাসায় যেতে সময় লাগে মাত্র ২-৩ মিনিট।

একই মহল্লায় বিএনপির দুই মনোনয়নপ্রত্যাশীর অবস্থানের এই ঝামেলা অবশ্য কিছুদিন আগেও ছিল না। হঠাৎ করে গত কয়েকদিন ধরে নগরজুড়ে এমপি সান্টুর বিলবোর্ড আর পোস্টার লাগানোর হিড়িক দেখে খবর মেলে মেয়র পদে প্রার্থী হতে চাইছেন তিনি।সংবাদমাধ্যমকে সান্টু বলেন, এখানে একবার মেয়র পদে নির্বাচন করেছিলাম। তখন আমাকে জোর করে হারিয়ে দেওয়া হয়। আমার পক্ষে জনসমর্থন এতটাই বেশি ছিল যে, জোর করে হারাতেও তাদের কষ্ট হয়েছে। মাত্র কয়েকশ ভোটের ব্যবধান দেখিয়ে আমার জয় ছিনিয়ে নেয় আওয়ামী লীগ। মেয়র পদে মনোনয়ন চাইবেন কিনা জানতে চাইলে এমপি সান্টু বলেন, সেটা তো দলের চেয়ারম্যানের সিদ্ধান্ত। তিনি যদি মনোনয়ন দেন তাহলে অবশ্যই মেয়র পদে নির্বাচন করব।

একই মহল্লায় তিন মেয়র প্রার্থীর অবস্থানের বিষয়ে জানতে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনকে একাধিকবার ফোন দেওয়া হলেও ধরেননি তিনি। জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল বলেন, একই পরিবারের দুই ভাই একে অপরের বিরুদ্ধে নির্বাচন করে এমন ঘটনাও তো আছে। দুই ভাই নির্বাচন করলেও ভোটাররা ঠিকই বুঝে-শুনে যোগ্য প্রার্থীকে ভোট দেন। বিএনপির মেয়র প্রার্থী যদি ব্রাউন কম্পাউন্ড থেকেই দেওয়া হয় তাহলে এলাকার লোকজনই ভালো বুঝবেন কাকে ভোট দিলে তাদের জন্য ভালো হবে। আমি আশাবাদী যে জনগণ তাদের সিদ্ধান্তে ভুল করবে না।

পরিচয় না প্রকাশের শর্তে বরিশাল মহানগর বিএনপির এক নেতা বলেন, নির্বাচন নিরপেক্ষ হলে সব সময় হাড্ডাহাড্ডি লড়াই হয় বরিশাল সিটি করপোরেশনে। ব্রাউন কম্পাউন্ড এলাকাটি নগরীর ১৬নং ওয়ার্ডে। এখানে ভোটার প্রায় সাড়ে ৪ হাজার। একই এলাকায় মূল দুই প্রতিদ্বন্দ্বী থাকলে নিশ্চিত তাদের মধ্যে ভোট ভাগাভাগি হবে। এলাকার বাসিন্দা হিসাবে এককভাবে সমর্থন পাওয়ার সুযোগ আর কারও থাকবে না। সেক্ষেত্রে বিএনপি ও জামায়াত, দুপক্ষের কাছেই নির্বাচনে জয় পাওয়া কঠিন হয়ে পড়তে পারে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#বরিশাল#জাতীয়#সংবাদ#বাংলাদেশ#country#sub-barishal#বরিশাল বিভাগ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমিত রয়

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

সাংবাদিকের স্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার: সাইবার ট্রাইব্যুনালে মামলা

সাংবাদিকের স্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার: সাইবার ট্রাইব্যুনালে মামলা

১ সপ্তাহ আগে
‘আমি লেখাপড়া করতে চাই’, বাল্যবিয়ে ঠেকাতে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আবেদন

‘আমি লেখাপড়া করতে চাই’, বাল্যবিয়ে ঠেকাতে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আবেদন

১ সপ্তাহ আগে
রাস্তা দখল করে গাছ রোপণ মহিলা দল নেত্রীর, মুক্ত করল বিএনপি নেতারা

রাস্তা দখল করে গাছ রোপণ মহিলা দল নেত্রীর, মুক্ত করল বিএনপি নেতারা

১ সপ্তাহ আগে
হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার ৭

হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার ৭

১ সপ্তাহ আগে
সন্তান জন্মের পর হাসপাতালে হাজির দুই স্বামী, বাবা কে?

সন্তান জন্মের পর হাসপাতালে হাজির দুই স্বামী, বাবা কে?

১ সপ্তাহ আগে
‘চাঁদা না পেয়ে’ ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা, গ্রেফতার ৩

‘চাঁদা না পেয়ে’ ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা, গ্রেফতার ৩

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

পরবর্তী সংবাদ

নির্মাণের নয় বছর পরও তালাবদ্ধ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM