শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের ১৫ মিলিয়ন পাউন্ডের ফ্ল্যাট জব্দের নির্দেশ
জাতীয়

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের ১৫ মিলিয়ন পাউন্ডের ফ্ল্যাট জব্দের নির্দেশ

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের ১৫ মিলিয়ন পাউন্ডের ফ্ল্যাট জব্দের নির্দেশ...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১:৩০ পিএম·সর্বশেষ: ২৪ অক্টোবর ২০২৬, ১:৩০ পিএম
লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের ১৫ মিলিয়ন পাউন্ডের ফ্ল্যাট জব্দের নির্দেশ

লন্ডনে ১৫ মিলিয়ন পাউন্ড মূল্যের একটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি বা হস্তান্তর ঠেকাতে জব্দের নির্দেশ দিয়েছেন যুক্তরাজ্যের হাইকোর্ট। দুর্নীতিবিরোধী তদন্তকারীদের অভিযোগ, আত্মসাৎ, প্রতারণা ও পাচারের অর্থে ফ্ল্যাটটি কেনা হয়ে থাকতে পারে।

প্রকৃত মালিকানা আড়াল করতে ফ্ল্যাটটি যে কোম্পানির নামে রয়েছে তার বাংলাদেশি মালিক আনিসুজ্জামান ‘রনি’ চৌধুরী মাত্র এক পাউন্ডের বিনিময়ে কোম্পানিটি অন্যের কাছে হস্তান্তর করেছিলেন বলেও অভিযোগ উঠেছে।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) আবেদনের পর চলতি সপ্তাহে আদালত এ জব্দাদেশ দেন। রিজেন্টস পার্কের কাছে অবস্থিত বিলাসবহুল ফ্ল্যাটটি কেনার অর্থের উৎস সম্পর্কে আনিসুজ্জামান সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবারের শুনানিতে আদালতকে জানানো হয়, বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামানের বিরুদ্ধে গত বছর একটি ‘আনএক্সপ্লেইন্ড ওয়েলথ অর্ডার’ বা সম্পদের অজ্ঞাত উৎসসংক্রান্ত আদেশ জারি করা হয়েছিল। ওই আদেশে ফ্ল্যাটটি বৈধ অর্থে কেনা হয়েছিল, এমন প্রমাণ দিতে বলা হয়।

যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী আইন অনুযায়ী, সম্পদের বৈধ উৎস সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট সম্পদ অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত হয়েছে বলে আইনি ধারণা তৈরি হতে পারে।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আদালতে দাখিল করা এনসিএর এক তদন্ত কর্মকর্তার সাক্ষ্যে ফ্ল্যাটটির প্রকৃত মালিকানা গোপন করতে ‘ইচ্ছাকৃতভাবে অস্বচ্ছ’ একটি ব্যবস্থা গড়ে তোলার কথা উল্লেখ করা হয়েছে।

তদন্ত কর্মকর্তার ভাষ্য, গত বছরের সেপ্টেম্বরে আনিসুজ্জামান ফ্ল্যাটের মালিকানা কোম্পানিটি মাত্র এক পাউন্ডের বিনিময়ে তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করেন। তবে জটিল আর্থিক কাঠামোর মাধ্যমে শেষ পর্যন্ত কোম্পানিটির নিয়ন্ত্রণ তার স্ত্রী ও দুই মেয়ের কাছে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল বলে অভিযোগ করেছে এনসিএ।

এনসিএ আইনজীবীরা আদালতে লিখিত বক্তব্যে বলেন, এই হস্তান্তর মূলত একটি সুবিধার জন্য করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংকের কাছ থেকে ফ্ল্যাটটির বিপরীতে নেওয়া ঋণ পুনঃঅর্থায়ন করা।

এনসিএর দাবি, কোম্পানির শেয়ার এক পাউন্ডে হস্তান্তর করা হলেও পুরো শেয়ার বিক্রির মূল্য ছিল ১৪ দশমিক ৯৫ মিলিয়ন পাউন্ড।

তদন্ত কর্মকর্তা আরও বলেন, নথিপত্রে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং মার্কিন সংগীতশিল্পী ক্রিস ব্রাউনের জাল সই ব্যবহার করা হয়েছিল। তার মতে, এটি প্রতারণার বিষয়ে অভিযুক্তের ‘বেপরোয়া’ মনোভাবের ইঙ্গিত দেয়।

বিচারপতি কারেন স্টেইন রায় দেন, ফ্ল্যাটটি অপরাধলব্ধ সম্পদ হওয়ার পক্ষে যুক্তিসংগতভাবে গ্রহণযোগ্য অভিযোগ রয়েছে।

এরপর তিনি সম্পদ জব্দের নির্দেশ দেন। তবে বাড়ির মালিকের দখল পুনরুদ্ধার সংক্রান্ত আইনি কার্যক্রম চালানোর সুযোগ রাখতে আদেশে একটি ব্যতিক্রমও রাখা হয়েছে।

আনিসুজ্জামানের আইনজীবীরা আদালতকে জানান, তারা জব্দের আবেদনের বিরোধিতা করছেন না।

ফিন্যান্সিয়াল টাইমসকে আনিসুজ্জামান বলেন, আইনজীবীদের পরামর্শে তিনি সম্পদ জব্দের আবেদনের বিরোধিতা করেননি। তবে তিনি কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত নন বলেও দাবি করেন।

তিনি বলেন, এনসিএ দেওয়ানি আইনে সম্পদ পুনরুদ্ধারের মামলা করলে তিনি জোরালোভাবে তা মোকাবিলা করবেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য, তা প্রমাণ করবেন।

ফ্ল্যাটটির মালিকানা আড়াল করার অভিযোগও অস্বীকার করেছেন আনিসুজ্জামান। তার দাবি, সম্পত্তিটির তথ্য এনসিএর কাছে ‘স্বচ্ছভাবে’ প্রকাশ করা হয়েছিল।

তিনি আরও বলেন, তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে কোনো মানহানিকর বক্তব্য দেওয়া হলে তিনি তারও জোরালো প্রতিবাদ জানাবেন। তার দাবি, এ ঘটনায় স্ত্রী ও সন্তানদের কোনো সংশ্লিষ্টতা নেই।

এনসিএর তদন্ত কর্মকর্তার জুলাই মাসে দেওয়া সাক্ষ্য বিবৃতি অনুযায়ী, আনিসুজ্জামান যুক্তরাজ্যে অবস্থান করছিলেন এবং ফ্ল্যাটটিকে তার মূল আবাসস্থল হিসেবে ব্যবহার করতেন।

ভূমি নিবন্ধনের নথি অনুযায়ী, আনিসুজ্জামান তার কোম্পানি 'রনি ৪২ লিমিটেডের' মাধ্যমে ২০২৩ সালে ১২ দশমিক ৪ মিলিয়ন পাউন্ডে রিজেন্টস পার্কের ফ্ল্যাটটি কেনেন। পরে কোম্পানিটির নাম পরিবর্তন করে ‘পিএনএন ইউকে প্রপার্টিজ’ রাখা হয়।

এনসিএ আরও জানিয়েছে, ডিবিএস ব্যাংকের ঋণ পুনঃঅর্থায়ন করা হয়নি। ঋণ পরিশোধ না করে খেলাপি হওয়ার পর সিঙ্গাপুরের ব্যাংকটি ফ্ল্যাটটির দখল নেওয়ার উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সদস্যরা ১৯৯২ সাল থেকে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতন পর্যন্ত ২৯৫ মিলিয়ন ডলারের সম্পদ গড়ে তুলেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিদেশে থাকা এমন সম্পদের সন্ধান শুরু করে, যেগুলো স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ থেকে পাচার করা অর্থে কেনা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল।

২০২৫ সালের জুনে এনসিএ সাবেক ভূমিমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১৮৫ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করে। সংস্থাটি তখন বিষয়টিকে চলমান দেওয়ানি তদন্তের অংশ বলে উল্লেখ করে। একই মাসে সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে সম্পদের অজ্ঞাত উৎস সংক্রান্ত আদেশও পায় এনসিএ।

প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যের ব্রিজিং ঋণদাতা প্রতিষ্ঠান মার্কেট ফিন্যান্সিয়াল সলিউশনসের কাছ থেকে শত শত বন্ধকি ঋণ নিয়েছিলেন। প্রতিষ্ঠানটি এ বছর প্রতারণার অভিযোগে পড়ে।

এর আগে ফিন্যান্সিয়াল টাইমসের কাছে আনিসুজ্জামান দাবি করেছিলেন, ভাই সাইফুজ্জামানের সঙ্গে তার কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

১ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

১ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

১ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

১ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

গ্রেফতার হলে বাতিল হবে মার্কিন ভিসা, দূতাবাসের সতর্কবার্তা

পরবর্তী সংবাদ

গাজীপুরের কাশিমপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM