বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /এআই দিয়ে নির্মিত পুরো চলচ্চিত্র, প্রথমবার মুক্তি পেল চীনে
বিনোদন

এআই দিয়ে নির্মিত পুরো চলচ্চিত্র, প্রথমবার মুক্তি পেল চীনে

এআই দিয়ে নির্মিত পুরো চলচ্চিত্র, প্রথমবার মুক্তি পেল চীনে...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
·প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ২:৩৪ পিএম·সর্বশেষ: ২৪ অক্টোবর ২০২৬, ২:৩৪ পিএম
এআই দিয়ে নির্মিত পুরো চলচ্চিত্র, প্রথমবার মুক্তি পেল চীনে

প্রযুক্তির দুনিয়ায় চীন এক বিরাট মাইলফলক ছুঁলেও বড় পর্দায় এর প্রথম বড় পরীক্ষাটি খুব একটা সন্তোষজনক হলো না। চীনে শুক্রবার (২৩ অক্টোবর) মুক্তি পেয়েছে দেশটির প্রথম সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এআই-এর সাহায্যে নির্মিত এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ‘সানশিংদুই: ফিউচার পাস্ট’।

তবে মুক্তির শুরুতেই ছবিটি বক্স অফিসে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।

টিকিট বুকিং প্ল্যাটফর্ম ‘মাওয়ানের’ তথ্য অনুযায়ী, মুক্তির দিনেই ছবিটির জন্য ১০ হাজারের বেশি শো বা প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সাধারণ দর্শকের মাঝে ছবিটি ঘিরে তেমন কোনো উন্মাদনা লক্ষ্য করা যায়নি।

শুক্রবার সকালেও ছবিটির অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় হয়েছিল মাত্র ৮০ হাজার ইউয়ান (প্রায় ১১,৯৮০ ডলার)। ছবিটির টিকিটের দাম ২০ থেকে ৯০ ইউয়ান পর্যন্ত রাখা হলেও মোটে কয়েক হাজার টিকিট বিক্রি হয়েছে।

টির প্রযোজনা প্রতিষ্ঠান ‘বোনা ফিল্ম গ্রুপ’-এর প্রধান নির্বাহী জিয়াং ডেফু এক সাক্ষাৎকারে দর্শকের এই শীতল প্রতিক্রিয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি একে নতুন সীমানা অতিক্রম করার একটি সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন।

তিনি বলেন, ‘আমরাই প্রথম এই উদ্যোগ নিয়েছি, প্রথম প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেয়েছি এবং প্রথম দর্শকের পরীক্ষার মুখে পড়েছি। আমার মনে হয়, কাজটি মোটেও সহজ ছিল না।

বোনা ফিল্ম গ্রুপের তথ্যমতে, প্রায় ১০০ জন মানুষের দুই বছরের বেশি পরিশ্রম এবং ১ কোটি ইউয়ানের (প্রায় ১৫ লাখ ডলার) বেশি খরচে তৈরি হয়েছে এই সিনেমা।

তবে ছবির সব চরিত্র, তাদের কণ্ঠস্বর এবং পটভূমি—সবকিছুই তৈরি হয়েছে এআই-এর সাহায্যে। এআই-নিয়ন্ত্রিত ভবিষ্যতের প্রেক্ষাপটে মানবতা ও মানুষের টিকে থাকার লড়াইয়ের থিম ফুটিয়ে তোলা হয়েছে এতে।

কিন্তু ছবিটির প্রিভিউ শো দেখে আসা আইরিস ইয়াং নামের এক দর্শক খুব একটা সন্তুষ্ট হতে পারেননি। প্রযোজনা দলের পরিচিত ও শিল্পসংশ্লিষ্ট কর্মীদের নিয়ে আয়োজিত ওই প্রিভিউ শো-তে অংশ নিয়ে তিনি পরিষ্কার জানিয়ে দেন, ছবির মান যেমন, তাতে তিনি কখনোই নিজের পকেট থেকে টাকা খরচ করে টিকিট কাটতেন না।

তার মতে, ‘এআই প্রযুক্তির তৈরি কোনো ছবি যদি হলিউডের বিখ্যাত অ্যাভাটার সিনেমার মতো মানসম্মত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিতে পারে, কেবল তখনই আমি এর জন্য অর্থ খরচ করতে রাজি হব।

চীনের সামাজিক মাধ্যম ওয়েইবোতেও ছবিটির মুক্তি নিয়ে নেটিজেনদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘যদি এটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে বিনামূল্যে দেখার সুযোগ থাকে, তবে এটি হয়তো বেশ জনপ্রিয় হতে পারে। কিন্তু এর জন্য টাকা দিয়ে সিনেমা হলে গিয়ে কে দেখবে? সাধারণ মানুষ এই মুহূর্তে বিষয়টি সহজে মেনে নেবে না।

এদিকে শুধু চীনেই নয়, হলিউডেও চলচ্চিত্র অঙ্গনে এআই-এর ক্রমবর্ধমান ব্যবহার কর্মীদের মধ্যে চাকরি হারানোর শঙ্কা তৈরি করেছে। আগামী ০৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘গডস ডোন্ট গিভ গিফটস’ নামের আরেকটি এআই-নির্মিত সাইন্স ফিকশন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

এ ছাড়া টিলি নরউড নামের এক ভার্চুয়াল হলিউড অভিনেত্রীও খুব শিগগির ‘মিসঅ্যালাইনড’ নামের একটি আসন্ন চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন, যা ইতোমধ্যে বিনোদন দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং চলচ্চিত্রকর্মীদের চাকরি হারানোর ভয়কে আরও বাড়িয়ে তুলেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

১ সপ্তাহ আগে
গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

১ সপ্তাহ আগে
‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

১ সপ্তাহ আগে
নতুন লুকে কারিনা কাপুর

নতুন লুকে কারিনা কাপুর

১ সপ্তাহ আগে
পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

১ সপ্তাহ আগে
অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্ক সুরভি জ্যোতির, যা বললেন অভিনেত্রী

পরবর্তী সংবাদ

স্ত্রী ভেবে ভাইরাল, আসলে কে সেই নারী জানালেন বাপ্পি চৌধুরী

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM