শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /ইংল্যান্ডকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে আফগানিস্তান
খেলাধুলা

ইংল্যান্ডকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে আফগানিস্তান

ইংল্যান্ডকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে আফগানিস্তান...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ৪:১০ পিএম·সর্বশেষ: ২৪ অক্টোবর ২০২৬, ৪:১০ পিএম
ইংল্যান্ডকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে আফগানিস্তান

ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের পুরস্কার পেল আফগানিস্তান।

ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের পুরস্কার পেল আফগানিস্তান। সর্বশেষ ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়ের পর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে দলটি। ইংল্যান্ডকে পেছনে ফেলে র‍্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে উঠে এসেছে আফগানরা।

শারজাহতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে গতকাল জিম্বাবুয়েকে মাত্র ১৬৯ রানে অলআউট করে আফগানিস্তানের বোলাররা। দলের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রশিদ খান। এ ছাড়া ফজলহক ফারুকী, মোহাম্মদ নবি ও বিলাল সামি দুটি করে উইকেট শিকার করেন।

জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করে আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে ৬৮ রান যোগ করেন ইব্রাহিম জাদরান। গুরবাজের ব্যাট থেকে আসে ৩৬ রান। এরপর তৃতীয় উইকেটে অধিনায়ক রহমত শাহকে সঙ্গে নিয়ে আরও ৮২ রানের জুটি গড়েন ইব্রাহিম।

৯৬ বলে চারটি চার ও একটি ছক্কায় ৭০ রান করে অপরাজিত থাকেন এই ওপেনার। তার দায়িত্বশীল ইনিংসে ভর করে ৩৫তম ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান। এতে ত্রিদেশীয় সিরিজের শিরোপাও নিশ্চিত হয় দলটির।

ম্যাচজয়ী ইনিংসের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জেতেন ইব্রাহিম জাদরান। অন্যদিকে, পুরো টুর্নামেন্টে ১১টি উইকেট নিয়ে সিরিজসেরা হন রশিদ খান।

সিরিজ জয়ের প্রভাব পড়েছে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও। আফগানিস্তান দুই পয়েন্ট অর্জন করে অষ্টম স্থান থেকে সপ্তম স্থানে উঠে এসেছে। বিপরীতে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে দুই পয়েন্ট হারিয়েছে ইংল্যান্ড। ফলে ষষ্ঠ স্থান থেকে অষ্টম স্থানে নেমে গেছে দলটি।

ইংল্যান্ডের এই পতনে লাভবান হয়েছে শ্রীলঙ্কা। এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে লঙ্কানরা। ফাইনালে ওঠার সুবাদে জিম্বাবুয়ের পয়েন্ট দুই বাড়লেও র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থানের পরিবর্তন হয়নি; ১১ নম্বরেই রয়েছে দলটি।

অন্যদিকে, ত্রিদেশীয় সিরিজে কোনো ম্যাচ জিততে না পারায় দুই পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। তবে র‍্যাঙ্কিংয়ে নবম অবস্থান ধরে রেখেছে টাইগাররা।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

২ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

২ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

২ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

৪৬ বছর বয়সে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

পরবর্তী সংবাদ

চার বছর পর ফিরেই ছিটকে গেলেন নরকিয়া

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৬ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM