শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /রাজনীতি
  3. /এনসিপি কেন মাঠে নেমেছে জানালেন নাহিদ ইসলাম
রাজনীতি

এনসিপি কেন মাঠে নেমেছে জানালেন নাহিদ ইসলাম

এনসিপি কেন মাঠে নেমেছে জানালেন নাহিদ ইসলাম...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
·প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ৭:২১ পিএম·সর্বশেষ: ২৪ অক্টোবর ২০২৬, ৭:২১ পিএম
এনসিপি কেন মাঠে নেমেছে জানালেন নাহিদ ইসলাম

রাজধানীর কারওয়ান বাজারে লিফলেট বিতরণ ও পথসভায় এসব তথ্য জানান নাহিদ ইসলাম।

আগামী ৩০ অক্টোবর গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানির দাম বৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে ওই দিন বিকাল ৩টায় ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করা হবে। পরে সারা দেশে গণবিক্ষোভের আয়োজন করা হবে।

এই কর্মসূচি ঘোষণার পর কেন মাঠে নেমেছে এনসিপি- সেটিও জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে লিফলেট বিতরণ ও পথসভায় নাহিদ ইসলাম বলেন, সরকারি দলের সংসদ সদস্যরা বারবার বলেছেন, কোনো কিছুর দাম বাড়েনি এবং এই বাজেটের পরও বাড়বে না। নিত্যপণ্যের দাম বাড়বে না বলেও তারা আশ্বাস দিয়েছেন। অথচ জাতীয় সংসদে নির্বাচিত হয়ে একই সংসদে দাঁড়িয়েই তারা জনগণকে এমন মিথ্যা ও বিভ্রান্তিকর কথা বলেছেন। এটি একটি জনবিরোধী সরকার। এখন একে অগণতান্ত্রিক সরকারও বলা যায়।

নাহিদ ইসলাম বলেন, ঢাকার পুরো শহরে কাঁচামাল থেকে শুরু করে শাকসবজির সরবরাহের অন্যতম প্রধান কেন্দ্র কারওয়ান বাজার। এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। অথচ এখানে বিভিন্ন সময় চাঁদাবাজি ও দখলদারত্বের অভিযোগ শোনা যায়।

কয়েক মাস আগে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। ব্যবসায়ীরা চাঁদাবাজদের এই এলাকা থেকে বিতাড়িত করেছিলেন। এ কারণেই আমরা কারওয়ান বাজার থেকে কর্মসূচি শুরু করছি। সন্ত্রাসী ও দখলদার সিন্ডিকেটের আধিপত্যের বিরুদ্ধে আগামী ৩০ অক্টোবর গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছি।

দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। এর মধ্যে চারটি বিষয় বিশেষভাবে আলোচনায় এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, জ্বালানির দাম বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নজিরবিহীন দলীয়করণের প্রতিবাদে আমাদের এই গণবিক্ষোভ কর্মসূচি।

তার অভিযোগ, সাধারণ মানুষের পাশাপাশি বিরোধী দলও দমন-পীড়নের শিকার হচ্ছে। সবচেয়ে বেশি চাপে রয়েছেন সাংবাদিকেরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। গণমাধ্যম বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরতে চাইলে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে না।

তিনি বলেন, ১৫ অক্টোবর নেত্রকোনায় একজন সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। পরদিন চট্টগ্রামের সীতাকুণ্ডেও আরেকজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়। এ ছাড়া ১৯ অক্টোবর কক্সবাজারের বিভিন্ন সড়কে ৫০ থেকে ৬০টি যানবাহনে ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটেছে। ২৪ সেপ্টেম্বর মিরপুরের রাড্ডা হেলথ সেন্টারে ভাঙচুর এবং ইসিবি চত্বর এলাকায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

নাহিদ ইসলামের দাবি, গত নয় মাসে রাজনৈতিক সহিংসতা ও বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া ১৮৭ জন নিহত হয়েছেন এবং ৬৩৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন, যাদের অধিকাংশই শিশু। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করায় ২২ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, সমালোচনা ও পর্যালোচনার মাধ্যমে সত্য তুলে ধরার সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে। সাইবার নিরাপত্তা আইনে গ্রেফতারের ঘটনা ঘটছে। শেখ হাসিনার আমলে কালো আইন হিসেবে পরিচিত ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করে আরও দমনমূলক আইন আনার চেষ্টা চলছে। এনসিপি এ ধরনের উদ্যোগের বিরোধিতা করবে।

কারওয়ান বাজারের পণ্যমূল্য তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, সেখানে প্রতি লিটার সয়াবিন তেল ২০০ থেকে ২১০ টাকা, টমেটো ১৬০ থেকে ২০০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, শুকনা মরিচ ৩৮০ থেকে ৪৫০ টাকা এবং প্রতি ডজন ডিম ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

তার ভাষ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ বাজারে গিয়ে এক-দুই ধরনের সবজির বেশি কিনতে পারছেন না। মধ্যবিত্ত পরিবারগুলোও আগের তুলনায় ডিমসহ প্রয়োজনীয় খাবার কম কিনতে বাধ্য হচ্ছে।

তিনি বলেন, নির্বাচনের পর এলপিজি গ্যাসের দাম ছিল ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা। এখন সরকারি হিসাবে এর দাম ১ হাজার ৮০০ টাকা। বেসরকারি বাজারে তা ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, অকটেন ও ডিজেলের দাম তিনবার বাড়ানো হয়েছে। সরকার আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কথা বলে এ মূল্যবৃদ্ধির ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে জ্বালানির দাম নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনা কী, সেই প্রশ্নের জবাব নেই।

তিনি বলেন, এনসিপি শুধু সরকারের সমালোচনা করতে নয়, বরং দেশের সামগ্রিক পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া মানুষের পাশে থাকার বার্তা দিতেই মাঠে নেমেছে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলটি আগেও পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।

সরকারকে জনবিরোধী ও অগণতান্ত্রিক আখ্যা দিয়ে নাহিদ ইসলাম বলেন, গত সাত মাসে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যর্থ হয়েছেন। সংবিধান নিয়ে এমনভাবে কাটাছেঁড়া করা হচ্ছে, যাতে জনগণের অধিকার স্থায়ীভাবে কেড়ে নেওয়া যায়। এ কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদে থাকার নৈতিক অধিকার নেই ।

জ্বালানি খাতের ব্যর্থতা কাটিয়ে উঠতে সরকার গত সাত মাসে কার্যকর উদ্যোগ নিতে পারেনি বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তার দাবি, জ্বালানিমন্ত্রীরও পদে থাকার অধিকার নেই। আপাতত এই দুই মন্ত্রীকে সরিয়ে মন্ত্রিসভা পুনর্গঠন করা উচিত।

তিনি আরও বলেন, এর আগে তথ্য উপদেষ্টা ও একজন প্রতিমন্ত্রীকে সরানো হলেও কেন তাদের সরানো হয়েছে, তা স্পষ্ট নয়। অথচ যারা দায়িত্ব পালনে বেশি ব্যর্থ হচ্ছেন, তাদের জবাবদিহির আওতায় আনা হচ্ছে না।

গণবিক্ষোভ কর্মসূচি সামনে রেখে চার দফা দাবি তুলে ধরেন নাহিদ ইসলাম।

দাবিগুলো হলো, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ; একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন ও নতুন সংবিধান প্রণয়ন; সাইবার আইন সংশোধনের নামে নতুন আইন প্রণয়নের উদ্যোগ বন্ধ এবং গুম প্রতিরোধ-সংক্রান্ত আইন ও মানবাধিকার কমিশন আইনসহ কর্তৃত্ববাদী আইন বাতিল। এ ছাড়া জুলাই গণহত্যা ও গুমের বিচার নিশ্চিত করা এবং জুলাইয়ের শহীদ ও আহত যোদ্ধাদের পরিবারের ওপর হামলার ঘটনায় বিচার দাবি।

নাহিদ ইসলাম বলেন, আগামী ৩০ অক্টোবর বিকাল ৩টায় ঢাকার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণবিক্ষোভ কর্মসূচি পালিত হবে। ঢাকার কর্মসূচির পর সারা দেশে বিভিন্ন স্থানে গণবিক্ষোভ করা হবে বলেও জানান এনসিপির আহ্বায়ক।

এ ছাড়া ঢাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী দখলদার সিন্ডিকেটের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ প্রচার চালাবেন বলে জানান তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন

১ সপ্তাহ আগে
হাসিনা ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ, জনগণকে নিরাপত্তার আস্থা দিতে হবে: তাজনূভা

হাসিনা ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ, জনগণকে নিরাপত্তার আস্থা দিতে হবে: তাজনূভা

১ সপ্তাহ আগে
বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দেওয়ার কারণ জানালেন মুক্তি

বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দেওয়ার কারণ জানালেন মুক্তি

১ সপ্তাহ আগে
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশে ফিরবে না: সারজিস আলম

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশে ফিরবে না: সারজিস আলম

১ সপ্তাহ আগে
শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ

১ সপ্তাহ আগে
‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলেই স্থানীয় নির্বাচনে যাবে জামায়াত: শফিকুর রহমান

পরবর্তী সংবাদ

সবজি কিনতে গেলে মনে হয় মাংস কিনছি, গরু-ইলিশের কথা মানুষ ভুলে যাবে: আসিফ মাহমুদ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM