শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /মইনুল রোডের বাসায় রাখা স্মৃতি ভাঙারির দোকান থেকে সংগ্রহ করেন নান্নু
জাতীয়

মইনুল রোডের বাসায় রাখা স্মৃতি ভাঙারির দোকান থেকে সংগ্রহ করেন নান্নু

মইনুল রোডের বাসায় রাখা স্মৃতি ভাঙারির দোকান থেকে সংগ্রহ করেন নান্নু...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ৬:২২ এএম·সর্বশেষ: ২৫ অক্টোবর ২০২৬, ৬:২২ এএম
মইনুল রোডের বাসায় রাখা স্মৃতি ভাঙারির দোকান থেকে সংগ্রহ করেন নান্নু

আওয়ামী লীগ সরকারের সময় ঢাকা সেনানিবাসে মইনুল রোডে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল। সেই বাড়িতে রাখা অনেক স্মৃতির মধ্যে একটি উপহার ঢাকায় ভাঙারির দোকান থেকে সংগ্রহ করেছেন জাপান প্রবাসী শহিদুল ইসলাম নান্নু। প্রধানমন্ত্রী তারেক রহমান এবার জাপান সফরে এলে তার হাতে তুলে দেওয়া হবে পুরোনো স্মৃতি।

নান্নু জানিয়েছেন তারেক রহমান লন্ডনে থাকতে বলেছিলেন মাকে দেওয়া সেই স্মৃতি গ্রহণ করবেন আনুষ্ঠানিকভাবে। সোমবার (২৬ অক্টোবর) তারেক রহমান রাষ্ট্রীয় সফরে জাপানে আসছেন। তিন দিনের এই সফরের শেষ দিনে ২৮ অক্টোবর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সেখানেই তুলে দেওয়া হবে ভাঙারির দোকান থেকে খুঁজে পাওয়া উপহার।

শহিদুল ইসলাম নান্নু বলেন, ‘প্রধানমন্ত্রী থাকাকালীন বেগম জিয়া তিন বার জাপান সফরে এসেছিলেন। তখন আমি উনাকে একটি এন্টিক উপহার দিয়েছিলাম। খুবই পছন্দ করেছিলেন। মইনুল রোডের বাসাটি যখন আওয়ামী লীগ সরকার ভেঙে দিয়েছিল, সেখানে অনেক দেশের দেওয়া উপহারও ছিল। আমার দেওয়া উপহারটি তিনি যত্নসহকারেই নিজ বাসায় রেখেছিলেন। কিন্তু বাসা ভেঙে দেওয়ার পর অনেক স্মৃতি লণ্ডভণ্ড হয়ে যায়। আমার দেওয়া উপহারটি আমি খুঁজে পেয়েছিলাম ঢাকার একটি ভাঙারির দোকানে। সেখান থেকে পুনরায় চড়া মূল্যে সংগ্রহ করি। লন্ডনে থাকার সময় তারেক রহমান আমাকে বলেছিলেন তিনি জাপান সফরে গেলে নিজ হাতে মায়ের উপহার গ্রহণ করবেন।’ উপহারটি কি ? নান্নু বলেন, ‘এটি একটি সারপ্রাইজ রাখা হয়েছে।

খালেদা জিয়া তিন বার জাপান সফর করেন। তারেক রহমান জাপানে এসেছিলেন দুই বার। এবারই প্রথম তিনি জাপানে আসছেন প্রধানমন্ত্রী হিসেবে। তাকে অভ্যর্থনা জানাতে টোকিওতে সফরের শেষ দিনে বাংলাদেশ-জাপান কমিউনিটির উদ্যোগে মতবিনিময় ও সংবর্ধনার আয়োজন করা হয়েছে। যেখানে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও থাকবেন বলে জানিয়েছেন জাপান বিএনপির প্রধান উপদেষ্টা শহিদুল ইসলাম নান্নু। তিনি বলেন, ‘আমাদেরকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো রাজনীতির ব্যানারে সংবর্ধনা নেবেন না। বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময়ে বসবেন। জাপান-বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী করে দেশের উন্নয়নে কিভাবে কী করতে হবে আমাদের পরামর্শ শুনবেন এবং আমরা তার নির্দেশনা অনুসরণ করব।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

২ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

২ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

২ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

২ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

ইউপি নির্বাচনের রোড ম্যাপের পর মাঠে তৎপর সম্ভাব্য প্রার্থীরা

পরবর্তী সংবাদ

সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: বাতিল-স্থগিত ১৪৪ ফ্লাইট, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৬ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM