বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /অর্থনীতি ও বাণিজ্য
  3. /নিম্নমুখী স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা
অর্থনীতি ও বাণিজ্য

নিম্নমুখী স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা

নিম্নমুখী স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ৯:৫৯ এএম·সর্বশেষ: ২৫ অক্টোবর ২০২৬, ৯:৫৯ এএম
নিম্নমুখী স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা

স্বর্ণের দাম বিশ্ববাজারে কমেছে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আর তেলের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পড়েছে বিশ্ববাজারের স্বর্ণের দামে। গত শুক্রবার (২৩ অক্টোবর) স্পট মার্কেটে মূল্যবান এই ধাতুর দাম প্রতি আউন্স ৪ হাজার ডলারের নিচে নেমে গেছে। গত এক সপ্তাহে দাম কমেছে প্রায় ৪ শতাংশ। বিশ্বজুড়ে অচলাবস্থা বাড়লে তা আরও পতন হতে পারে।

ইয়াহু ফাইন্যান্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সুদের হার বৃদ্ধি, মূল্যস্ফীতির উদ্বেগ এবং শক্তিশালী ডলারের আশঙ্কায় স্বর্ণের বাজারে এই চাপ তৈরি হয়েছে। যা সামনে বাড়তে পারে।

রয়টার্স জানিয়েছে, শুক্রবার দিন শেষে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ৩ হাজার ৯৯৫ দশমিক ৮০ ডলার। দিনের মধ্যে দাম নেমেছিল ৩ হাজার ৯৭৫ দশমিক ৬৪ ডলারে। জানুয়ারিতে প্রতি আউন্স ৫ হাজার ৫৯৫ ডলারে পৌঁছানোর পর থেকে স্বর্ণের দাম প্রায় ২৯ শতাংশ কমেছে।

স্বর্ণকে সাধারণত অর্থনৈতিক অনিশ্চয়তা ও শেয়ারবাজারের অস্থিরতার সময় নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু এবার প্রযুক্তি খাতের শেয়ারেও দরপতনের মধ্যেই স্বর্ণের দাম কমেছে। ফলে প্রচলিত নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ব্যাংক অব আমেরিকার কৌশলবিদ পল সিয়ানার বিশ্লেষণ অনুযায়ী, স্বর্ণের দাম ধরে রাখার জন্য ৩ হাজার ৯৪৩ ডলার একটি গুরুত্বপূর্ণ স্তর। জুলাইয়ে এই দামেই সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল স্বর্ণ। এই স্তর ধরে রাখতে পারলে বাজারে পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে তা ভেঙে গেলে দাম প্রথমে ৩ হাজার ৮৮৬ ডলার এবং পরে ৩ হাজার ৭০০ ডলারে নেমে যেতে পারে।

সিয়ানা জানিয়েছেন, তাদের বিনিয়োগ কৌশলে ৪ হাজার ডলারের নিচে ধীরে ধীরে স্বর্ণ কেনা, ৩ হাজার ৭০০ ডলারের কাছাকাছি আরও কেনা এবং ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ২৫০ ডলারের মধ্যে বাকি বিনিয়োগ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

তবে সব আর্থিক প্রতিষ্ঠান স্বর্ণের ভবিষ্যৎ নিয়ে নেতিবাচক নয়। ইউবিএসের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের সেপ্টেম্বর নাগাদ প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৪০০ ডলারে পৌঁছাতে পারে। গোল্ডম্যান স্যাকসও ২০২৭ সালের শেষ নাগাদ একই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বিপরীতে, স্বল্প মেয়াদে স্বর্ণের দামে আরও পতনের ঝুঁকি রয়েছে বলে বিশ্লেষকদের একাংশ মনে করছেন।

মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তেলের দাম বেড়েছে। এতে মূল্যস্ফীতি আবার বাড়তে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের ২৭ ও ২৮ অক্টোবরের বৈঠকের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।

বাজারে সুদের হার অপরিবর্তিত থাকার প্রত্যাশা থাকলেও ডিসেম্বরে তা বাড়তে পারে—এমন ধারণা জোরালো হচ্ছে। সুদের হার বাড়লে সুদ পাওয়া যায় না এমন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায়। একই সঙ্গে ডলারের মূল্য বাড়লে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের ওপর আরও চাপ তৈরি হতে পারে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

আ.লীগের বিরুদ্ধে জামায়াত-এনসিপি মাঠে নামবে না: রাশেদ

আ.লীগের বিরুদ্ধে জামায়াত-এনসিপি মাঠে নামবে না: রাশেদ

২ সপ্তাহ আগে
বিদেশে স্কুল পর্যায়ে পড়াশোনার খরচ পাঠাতে অনুমতি লাগবে না

বিদেশে স্কুল পর্যায়ে পড়াশোনার খরচ পাঠাতে অনুমতি লাগবে না

২ সপ্তাহ আগে
বিদেশে চিকিৎসার খরচে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

বিদেশে চিকিৎসার খরচে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

২ সপ্তাহ আগে
চালু হচ্ছে অন্তর্ভুক্তিমূলক তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা

চালু হচ্ছে অন্তর্ভুক্তিমূলক তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা

২ সপ্তাহ আগে
৯ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৯ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২ সপ্তাহ আগে
তেলের দাম কমতেই স্বর্ণের দামে বড় লাফ

তেলের দাম কমতেই স্বর্ণের দামে বড় লাফ

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

স্বর্ণের দাম ফের কমল, ভরিতে কমেছে ২ হাজার ১৫৮ টাকা

পরবর্তী সংবাদ

আগস্টে ইইউতে বাংলাদেশের ডেনিম রপ্তানি ১২.৭১ শতাংশ বেড়েছে

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৬ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM