বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /যে ২ পদ্ধতিতে ‘উচ্চকক্ষের’ সদস্য নির্বাচনের প্রস্তাব এলো সংসদীয় বিশেষ কমিটির বৈঠকে
জাতীয়

যে ২ পদ্ধতিতে ‘উচ্চকক্ষের’ সদস্য নির্বাচনের প্রস্তাব এলো সংসদীয় বিশেষ কমিটির বৈঠকে

যে ২ পদ্ধতিতে ‘উচ্চকক্ষের’ সদস্য নির্বাচনের প্রস্তাব এলো সংসদীয় বিশেষ কমিটির বৈঠকে...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩০ এএম·সর্বশেষ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩০ এএম
যে ২ পদ্ধতিতে ‘উচ্চকক্ষের’ সদস্য নির্বাচনের প্রস্তাব এলো সংসদীয় বিশেষ কমিটির বৈঠকে

উচ্চকক্ষ গঠন নিয়ে ‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’তে নতুন প্রস্তাব উঠেছে। এতে ভোটের অনুপাতে উচ্চকক্ষের অর্ধেক আসন এবং সংসদের আসনের অনুপাতে বাকি অর্ধেক আসনের সদস্যদের নির্বাচিত করার কথা বলা হয়েছে।

এর মাধ্যমে সরকার ও বিরোধীদল উভয়ের অবস্থান অটুট থাকার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার সমস্যার সমাধান হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির গতকাল শনিবারের বৈঠকে এ প্রস্তাব তোলা হয়। কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সাড়ে ৬ ঘণ্টাব্যাপী এ বৈঠকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষকের পক্ষ থেকে এমন প্রস্তাব উত্থাপন করা হয়।

অনেকে তার এ প্রস্তাবে সমর্থন জানান বলে বৈঠকে উপস্থিত সদস্যদের সূত্রে জানা গেছে।

ওই শিক্ষকের প্রস্তাব ছিল, উচ্চকক্ষ গঠন হতে পারে ১০৫ সদস্যের। এর মধ্যে সংসদীয় আসন অনুযায়ী ৫০টি এবং ভোটের অনুপাতে ৫০টি আসনের সদস্যদের নির্বাচন করা হবে।

আর ৫টি আসনের সদস্য রাষ্ট্রপতি মনোনয়ন দেবেন। এর মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন তিনি।

বৈঠকে অংশ নেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষাবিদ এই প্রস্তাবকে গ্রহণযোগ্য উল্লেখ করে উচ্চকক্ষের স্পিকারের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব করেন।

তার ভাষ্য, এই প্রস্তাব গৃহীত হলে সংবিধানে ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টি করা যায়, উচ্চকক্ষের স্পিকার পদাধিকার বলে ভাইস প্রেসিডেন্ট থাকবেন। সরকার ও বিরোধীদলের মনোনয়নে তত্ত্বাবধায়ক সরকারের অন্য উপদেষ্টারা উচ্চ কক্ষ থেকেই মনোনীত হবেন।

একইসঙ্গে তিনি সংসদের নিম্নকক্ষের মেয়াদ ৪ বছর ও উচ্চকক্ষের মেয়াদ ৬ বছর করার প্রস্তাব দেন। এতে সরকারের মেয়াদ শেষ হলেও কোনো একটি নির্বাচিত সংসদ সবসময় বহাল থাকবে।

বৈঠক সূত্র জানায়, গতকালের এ বৈঠকে 'সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি'র সদস্য এবং কমিটির আমন্ত্রিত সংবিধান বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপকরা অংশ নেন।

সংসদ সচিবালয় জানিয়েছে, সংবিধান সংশোধন কমিটির পক্ষ থেকে গতকালের বৈঠকে ৬০ জনকে আমন্ত্রণ জানানো হয় এবং বৈঠকে তার মধ্যে ৪৪ জন উপস্থিত ছিলেন।

সরকারি দল বিএনপির নির্বাচনী ইশতেহারে সংসদের আসন অনুপাতে উচ্চকক্ষ গঠনের প্রতিশ্রুতি ছিল। অন্যদিকে, প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামী ভোটের অনুপাতে উচ্চকক্ষ প্রতিষ্ঠা চায়।

গতকালের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদ বলেন, 'তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির কাঠামো, প্রক্রিয়া ও কর্মপরিধি নিয়ে বৈঠকে বিস্তারিত আলাপ হয়েছে। কেউ কেউ এমন প্রস্তাব করেছেন যে, সংবিধান সংশোধনের মাধ্যমে সংসদে উচ্চকক্ষ গঠিত হলে সরকার ও বিরোধীদলের মতামতের ভিত্তিতে উচ্চকক্ষের স্পিকারের নেতৃত্বে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যেতে পারে।'

'এমন প্রস্তাব বিবেচনা করা যায়' উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, 'স্পিকার বাদে অন্যান্য যারা উপদেষ্টা থাকবেন তারা সরকারি ও বিরোধীদলের সম্মতিতে যদি অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হন, সেটার একটা বিধান থাকতে পারে বলে অনেকে মতামত দিয়েছেন। এটা বিবেচনা করা যায়।'

তবে এ সিদ্ধান্ত এখনই নেওয়ার সুযোগ নেই জানিয়ে কমিটির প্রধান বলেন, 'সংবিধান সংশোধন নিয়ে এ বৈঠকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আলোচনা যেহেতু শেষ হয়নি, আরও প্রস্তাব পাওয়ার পর বিষয়গুলো নিয়ে আমরা কমিটিতে উপস্থাপন করব।'

'সবাই বিস্তারিত আলোচনা করেছেন, মতামত দিয়েছেন। আমাদের আলোচনার মধ্যে এ পর্যন্ত আমরা যে কয়টি বৈঠক করেছি তার মধ্যে আজকের আলোচনাটা ছিল সবচাইতে ফলদায়ক,' যোগ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমাদের আর দুয়েকটা বৈঠক বাকি আছে। ইতোমধ্যে আমরা কমপাইলেশন শুরু করেছি। যেহেতুসংবাদমাধ্যম নির্ধারিত আছে (প্রতিবেদন) দেওয়ার জন্য।'

বৈঠকে গুরুত্বপূর্ণ প্রস্তাবের মধ্যে সংবিধানের মৌলিক কাঠামো এবং প্রশাসনিক, আইন তৈরির ও সংবিধান সংশোধনের বিচারিক পর্যালোচনা নিয়ে আলোচনা হয়। এসব ক্ষেত্রে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের ক্ষমতা বা সাংবিধানিক ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা নিয়ে আলোচকরা মতামত দিয়েছেন। বিচার বিভাগের এখতিয়ার নিয়ে বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে তারা বক্তব্য দিয়েছেন বলে জানান কমিটি প্রধান।

তিনি বলেন, 'বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি কীভাবে কার্যকর করা যায়, সে বিষয়েও আলোচকরা প্রস্তাব দিয়েছেন। একইসঙ্গে বিচারক নিয়োগে আইন প্রণয়ন, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা ও নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ সম্পর্কিত ১১৬ অনুচ্ছেদ নিয়েও আলোচনা হয়েছে।'

এর বাইরে ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্যদের ক্ষেত্রে ৪টি বিষয়, অর্থাৎ সংবিধান সংশোধন, অর্থবিল, আস্থা ভোট ও জাতীয় নিরাপত্তার বিষয় বাদে বাকি সব বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের ভোট দিতে পারবেন। এই বিষয়টাতে মোটামুটি সবাই একমত পোষণ করেছেন বলে জানিয়েছেন কমিটির প্রধান।

এছাড়া, গতকালের বৈঠকে একসঙ্গে দল, সরকার ও সংসদ—এই ৩ প্রতিষ্ঠানের প্রধান হিসেবে এক ব্যক্তি থাকা বা না থাকার বিষয়টিও স্থান পায় আলোচনায়। এক্ষেত্রে কেউ কেউ ৩টির পরিবর্তে ২টি পদে এক ব্যক্তি থাকার পক্ষে মত দেন বলে বৈঠক সূত্র জানায়। তবে জুলাই সনদে এক ব্যক্তি একটির বেশি দায়িত্বে না থাকার প্রস্তাব আছে, যেখানে বিএনপি আপত্তি দিয়েছিল।

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদীয় কমিটি কোনো বিষয়ে যে কাউকে তলব করতে পারে, কিন্তু উপস্থিত হওয়ার বিষয়ে বাধ্য করতে পারে না। এ বিষয়ে আইন করার সুযোগ থাকলেও কোনো সরকার সেটা করেনি। এ সংক্রান্ত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কমিটির প্রধান সালাহউদ্দিন আহমদ আইন প্রণয়নের পরিকল্পনার কথা জানিয়েছেন।

সংসদীয় কমিটিগুলোতে আনুপাতিকহারে বিরোধীদলীয় সংসদ সদস্যদের দায়িত্ব দেওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বিষয়টি জুলাই সনদে আছে, সংবিধান সংশোধনের পর সেটা কার্যকর হবে।'

উল্লেখ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে গত ১৩ জুলাই সংসদে ১৭ সদস্যের 'সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি' গঠনের ঘোষণা দেওয়া হয়। কমিটির জন্য সরকার ও জোটসঙ্গীদের মধ্য থেকে ১২ সদস্যের নাম ঘোষণা দিয়ে বিরোধীদল থেকে ৫ সদস্যের নাম চাওয়া হলেও বিরোধীদল এই কমিটিতে না থাকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

২ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

২ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

২ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

২ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

নতুন নম্বরপ্লেট ভুল নিয়মে বানালে হতে পারে শাস্তি

পরবর্তী সংবাদ

তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ ও ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টির প্রস্তাব এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM