মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /অস্ট্রেলিয়া গিয়ে আরও বড় দুঃসংবাদ পেলেন নাহিদ রানা
খেলাধুলা

অস্ট্রেলিয়া গিয়ে আরও বড় দুঃসংবাদ পেলেন নাহিদ রানা

অস্ট্রেলিয়া গিয়ে আরও বড় দুঃসংবাদ পেলেন নাহিদ রানা...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩১ এএম·সর্বশেষ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩১ এএম
অস্ট্রেলিয়া গিয়ে আরও বড় দুঃসংবাদ পেলেন নাহিদ রানা

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা হচ্ছে না, বিষয়টা আগেই জানা ছিল। কিন্তু নাহিদ রানা অস্ট্রেলিয়ায় গিয়ে তার চোট নিয়ে যা জানতে পারলেন, তাতে বাংলাদেশ ক্রিকেট দল আরও বড় বিপদের প্রমাদ গুণছে।

নিতম্বে ব্যথা নিয়ে নাহিদ অস্ট্রেলিয়া পাড়ি জমিয়েছিলেন। সেখানে গিয়ে নাহিদ জানতে পেরেছেন তার ল্যাব্রাম ছিঁড়ে গেছে। এই চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ তো বটেই, আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরেও নাহিদের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

বাংলাদেশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার দারুণ সুযোগ তৈরি করেছে অস্ট্রেলিয়াকে হারিয়ে। সে সুযোগটাকে বাস্তবে রূপ দিতে হলে মেলাতে হবে সমীকরণ। ঠিক এই সময়ে এসে গুরুত্বপূর্ণ দুটি টেস্ট সিরিজে এই গতিময় পেসারকে না পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এখন।

ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে নাহিদের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা। তিনি বলেন, ‘নাহিদের ল্যাব্রাম ছিঁড়ে যাওয়ার সমস্যা ধরা পড়েছে। অস্ট্রেলিয়ায় তাকে ইতিমধ্যে একটি ইনজেকশন দেওয়া হয়েছে এবং তিনি পুনর্বাসন কার্যক্রম শুরু করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) তার বোলিং শুরু করার সম্ভাবনা রয়েছে।

ল্যাব্রাম হলো কোনো জয়েন্টের হাড়ের সংযোগস্থলে থাকা এক ধরনের নমনীয় টিস্যু। এটি জয়েন্টকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। এই টিস্যুতে আঘাত লাগলে সুস্থ হতে সময় লাগতে পারে। তবে নাহিদের ক্ষেত্রে কত দিন লাগবে, তা এখনো নিশ্চিত নয়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য শুক্রবার ঘোষিত বাংলাদেশের ১৫ সদস্যের দলে ছিলেন না নাহিদ। পুরো সিরিজ থেকে তিনি যে ছিটকে যাচ্ছেন, তা একরকম নিশ্চিত।

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হওয়ার কথা ১৫ নভেম্বর। এই সফরে দুই টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

বিসিবির ওই কর্মকর্তা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের আগে নাহিদের সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী নন। দ্বিতীয় টেস্টে তিনি খেলতে পারবেন কি না, তা নির্ভর করবে তার সুস্থতার গতির ওপর।

কর্মকর্তা বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে যদি সে সুস্থ হয়ে উঠতে না পারে, তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারে।

নাহিদের ফেরার সময় এখনো অনিশ্চিত। তার পুনর্বাসন কতটা ভালোভাবে এগোয়, সেটিই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

নাহিদ রানার জন্য চোটের সমস্যা নতুন নয়। এর আগে জুলাইয়ে জিম্বাবুয়ে সফরের সময় তার পাশের পেশিতে দ্বিতীয় মাত্রার চোট লেগেছিল। সেই চোটের কারণে অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমস এবং আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি তিনি।

সেই চোট কাটিয়ে ফেরার প্রস্তুতি নেওয়ার সময় পুনর্বাসন কার্যক্রমে আবারও সমস্যায় পড়েন নাহিদ। এবার তার নিতম্বের পেশিতে চোট লাগে। এর ফলে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও খেলা হয়নি তার। এবার ল্যাব্রামের চোট তার প্রত্যাবর্তনের পথে নতুন বাধা তৈরি করল।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

২ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

২ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

২ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

‘ভিনি জুনিয়র আইনে’ লাল কার্ড দেখলেন নেইমার

পরবর্তী সংবাদ

আফগান সিরিজে নতুন বিতর্ক, আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলল বাংলাদেশ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM