মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /বার্সার সুহৃদ থেকে যেভাবে ‘শত্রু’ বনে গেলেন মরিনিও
খেলাধুলা

বার্সার সুহৃদ থেকে যেভাবে ‘শত্রু’ বনে গেলেন মরিনিও

বার্সার সুহৃদ থেকে যেভাবে ‘শত্রু’ বনে গেলেন মরিনিও...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ৩:১৮ পিএম·সর্বশেষ: ২৫ অক্টোবর ২০২৬, ৩:১৮ পিএম
বার্সার সুহৃদ থেকে যেভাবে ‘শত্রু’ বনে গেলেন মরিনিও

সেদিন সবে সেভিয়ার বিপক্ষে ৪-১ গোলের জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। সংবাদ সম্মেলনে এলেন রিয়ালের কোচ জোসে মরিনিও। তার কাছে ধেয়ে গেল একটা ‘অপ্রাসঙ্গিক’ প্রশ্ন। রিয়াল বেতিস অভিযোগ তুলেছিল, রেফারিং বেশ সুবিধা করে দিয়েছে বার্সেলোনার; মরিনিওকে সে প্রসঙ্গেই প্রশ্নটা করা হয়েছিল। জবাবে তিনি যা বললেন, তা বার্সার পিত্তি জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি বললেন, ‘এ আর এমন কী!

সেভিয়ার বিপক্ষে ওই ম্যাচ শেষে নেগ্রেইরা ইস্যুতে বার্সেলোনাকে খোঁচা দিয়েছিলেন তিনি, সেটা পরিষ্কার। তার আগে আরও বহুবার বার্সাকে বহু ইস্যুতে খোঁচা দিয়েছেন। কখনো প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়িয়েছেন। একবার তো আক্ষরিক অর্থে বার্সার সহকারী কোচ তিতো ভিলানোভার চোখে আঙুল দিয়ে গুঁতোও দিয়ে বসেছিলেন! প্রত্যেকটা ঘটনা বার্সার সঙ্গে তার আদায়-কাঁচকলায় সম্পর্কটাকে আরও একটু তিতকুটে করে তুলেছে।

তবে গেল শতাব্দির শেষদিকেও বিষয়টা এমন তিতকুটে ছিল না। বরং বেশ মধুরই ছিল। মরিনিওর কোচিংয়ের হাতেখড়ি যে হয়েছিল এই ক্লাবে। সে সময় বার্সেলোনার ড্রেসিংরুমে তিনি ছিলেন সবার প্রিয় ‘জোসে’। ড্রেসিংরুমে বহু জনের তিনি ছিলেন হরিহর আত্মা!

গল্পের শুরুটা ১৯৯৬ সালে। তখন ববি রবসনের সহকারী হিসেবে বার্সেলোনায় যোগ দেন মরিনিও। তখন তার পরিচয় ছিল অনুবাদক ও সহকারী কোচ। কিন্তু দায়িত্বের গণ্ডি ছাড়িয়ে খুব দ্রুতই নিজের উপস্থিতি জানান দেন তিনি।

সংবাদ সম্মেলনে রবসনের বক্তব্য অনুবাদের পাশাপাশি নিজের মতামতও যোগ করতেন। প্রয়োজনে গুরুকে রক্ষা করতে সাংবাদিকদের সঙ্গেও তর্কে জড়াতেন সে সময়ে। শুধু কি সাংবাদিক? একবার তো অ্যাথলেটিক বিলবাওয়ের তৎকালীন কোচ লুইজ ফার্নান্দেজের সঙ্গেও তার উত্তপ্ত বাক্যবিনিময় চোখ কপালে তুলে দিয়েছিল অনেকের!

বার্সেলোনায় মরিনিওর ঘনিষ্ঠতা ছিল রোনালদো ও পেপ গার্দিওলার মতো খেলোয়াড়দের সঙ্গে। গার্দিওলার সঙ্গে কৌশল নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করতেন তিনি। তবে সেই সম্পর্ককে বন্ধুত্ব বলতে চাননি গার্দিওলা; বরং একে দেখেছিলেন কাজের প্রয়োজনে গড়ে ওঠা বোঝাপড়া হিসেবে।

ববি রবসনের কাছ থেকে অনেক কিছু শিখেছিলেন মরিনিও। পরে নিজেই স্বীকার করেন, সেরা কোচ হওয়ার জন্য কী প্রয়োজন, তা তিনি রবসনের কাছেই বুঝেছেন। এতটাই যে, কোচ রবসন ১৯৯৭ সালের কোপা দেল রেতে দল সামলানোর দায়িত্ব তুলে দিয়েছিলেন তার হাতে, তিনি তার আস্থার প্রতিদান দিয়েছিলেন বার্সেলোনাকে জিতিয়ে।

কিন্তু সময়ের সঙ্গে বদলে যায় তার অবস্থান। বার্সেলোনা ছেড়ে অন্য ক্লাবে গিয়ে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে থাকেন তিনি। যে বার্সেলোনায় শুরু, পরিণত সময়ে সেই কাতালুনিয়ায় ফেরার একটা ইচ্ছা ছিল তার।

ঘটনাটা ২০০৮ সালের। সে বছর বার্সেলোনা নতুন কোচের সন্ধানে নেমেছে। সেখানে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন মরিনিও। প্রাথমিক পর্যায়ের আলাপও হয়ে গিয়েছিল দুই পক্ষের। কিন্তু শেষমেশ ইয়োহান ক্রুইফের হস্তক্ষেপে তাকে আর কোচ করেনি বার্সা।

কাতালানদের সঙ্গে তিক্ততার শুরু সম্ভবত সেখানেই। এক বছর পরই ইন্টার মিলানকে নিয়ে বার্সাকে বিদায় করলেন চ্যাম্পিয়ন্স লিগ থেকে, ন্যু ক্যাম্পে তার সেই আইকনিক উদযাপনে যেন খানিকটা মিশে ছিল ব্যক্তিগত ক্ষোভও।

এরপর যখন ২০১০ সালে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে এলেন সান্তিয়াগো বার্নাবেউতে, তখন আর পায় কে! তখন পেপ গার্দিওলার বার্সা রীতিমতো উড়ছে ইউরোপে, আর মাদ্রিদ রীতিমতো কোণঠাসা। ঠিক সে সময় মরিনিওর দায়িত্ব পড়ে রিয়ালকে সামলানোর, বার্সাকে থামানোর। সে কাজটা তিনি ভালোভাবেই সামলেছেন।

মাঠের বাইরে বার্সেলোনার সঙ্গে তার সম্পর্কটা ছিল প্রায় এক যুগ আগের ঠিক উল্টো। যে ক্লাবের অন্দরমহলে আপনজন ছিলেন মরিনিও, একের পর এক তিক্ত ঘটনার পর সেখানেই পরে তিনি হয়ে ওঠেন রীতিমতো চোখের বালি।

সে কাজটা তিনি আবারও করতে ন্যু ক্যাম্পে হাজির হচ্ছেন আজ রাতে। পরিস্থিতিটা আগের মতোই অনেকটা। তবে সে পরিস্থিতিটা বদলে দেওয়ার কাজটা মরিনিও ছাড়া আর কে ভালো পারবেন?

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

২ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

২ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

২ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান ওজিলের

পরবর্তী সংবাদ

শচীনের ৩৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM