বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /চতুর্থ মেয়াদেও ফিফার সভাপতি হতে চান ইনফান্তিনো
খেলাধুলা

চতুর্থ মেয়াদেও ফিফার সভাপতি হতে চান ইনফান্তিনো

চতুর্থ মেয়াদেও ফিফার সভাপতি হতে চান ইনফান্তিনো...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ৫:৫৭ পিএম·সর্বশেষ: ২৫ অক্টোবর ২০২৬, ৫:৫৭ পিএম
চতুর্থ মেয়াদেও ফিফার সভাপতি হতে চান ইনফান্তিনো

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে বিতর্কিত প্রস্তাবের কারণে সমালোচনার মুখে পড়লেও ফিফা সভাপতির পদ ছাড়ার কোনো পরিকল্পনা নেই জিয়ান্নি ইনফান্তিনোর। বরং ২০৩১ সাল পর্যন্ত দায়িত্বে থাকতে চতুর্থবারের মতো নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সমর্থন পাওয়ার পর পুনর্নির্বাচন নিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন এই সুইস-ইতালীয় ফুটবল প্রশাসক।

গত জুলাইয়ে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে অংশীদারত্ব বিক্রির একটি প্রস্তাব সামনে এনে সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামের ওই উদ্যোগ নিয়ে বিতর্ক বাড়তে থাকায় শেষ পর্যন্ত প্রস্তাবটি থেকে সরে আসে ফিফা। এরপর ইনফান্তিনোর পদত্যাগের দাবিও জোরালো হয়।

তবে পদত্যাগের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিমুখেই নিজের অবস্থান পরিষ্কার করেন ফিফা সভাপতি। তিনি জানান, ফিফার ২১১টি সদস্য সংস্থার ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। তাই এত বড় একটি প্রতিষ্ঠানে ভিন্নমত ও মতপার্থক্য থাকাটা স্বাভাবিক।

ইনফান্তিনোর মতে, গণতান্ত্রিক ব্যবস্থায় সবার মতামত ও ভোটের মূল্য সমান হওয়া উচিত। একই সঙ্গে কোনো বিষয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামত থাকলে সেটিকেও যথাযথ সম্মান জানাতে হবে। ফুটবল যে সবার, সেই বিশ্বাস থেকেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সদস্য সংস্থাগুলোর মতামতকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি।

ইনফান্তিনোর চতুর্থ মেয়াদে দায়িত্ব পালনের প্রতি সমর্থন জানিয়েছেন এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা। শুক্রবার তিনি জানান, এশিয়ার ফুটবল প্রশাসন ইনফান্তিনোর পাশে ঐক্যবদ্ধ রয়েছে।

নিজের প্রতি বিভিন্ন মহলের সমর্থনের কথা তুলে ধরে ইনফান্তিনো বলেন, সম্প্রতি টোকিও সফরে এএফসির কাছ থেকে পূর্ণ সমর্থন পেয়েছেন তিনি। এ ছাড়া কেপ ভার্দে সফরে আফ্রিকার দেশগুলোর সমর্থনও পেয়েছেন বলে দাবি করেন ফিফা সভাপতি। বিশ্বের বিভিন্ন অঞ্চলের ফুটবল সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানান তিনি।

তবে এই সমর্থনের চিত্র সব সময় এমন ছিল না। এফএফই প্রস্তাব নিয়ে বিতর্কের সময় এএফসি ও উত্তর-মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার সঙ্গে সমালোচনায় যোগ দিয়েছিল। পরবর্তী সময়ে এএফসির অবস্থান পরিবর্তন এবং কনকাকাফের মধ্যে মতপার্থক্য দেখা দেওয়ায় এই ইস্যুতে ইউরোপীয় পক্ষ ক্রমেই একা হয়ে পড়েছে।

গত সপ্তাহে জুরিখে ফিফা কাউন্সিলের বৈঠকে এফএফই প্রস্তাব যেভাবে পরিচালনা করা হয়েছিল, সে বিষয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান ইনফান্তিনো। কিন্তু তার সেই পদক্ষেপেও জার্মানি ও ইংল্যান্ডের মতো ইউরোপীয় ফুটবল সংস্থাগুলোর অসন্তোষ দূর হয়নি।

৫৬ বছর বয়সি ইনফান্তিনো স্বীকার করেন, সব পক্ষের মতামতকে এক জায়গায় নিয়ে আসা সব সময় সহজ নয়। তবে মতভিন্নতা থাকলেও সবাইকে সামনে এগিয়ে যেতে হবে এবং প্রত্যেকের বক্তব্যকে সম্মান জানাতে হবে বলে মনে করেন তিনি।

২০২৭ সালের মার্চে ফিফা সভাপতির পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ওই নির্বাচনে চতুর্থ মেয়াদে দায়িত্ব নেওয়ার জন্য প্রার্থী হতে পারেন ইনফান্তিনো। সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর।

ফিফার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সদস্য সংস্থাগুলোর হাতেই থাকবে বলে জানিয়েছেন ইনফান্তিনো। তার ভাষায়, কে সভাপতি হবেন এবং সংস্থাটি কীভাবে পরিচালিত হবে, সেই সিদ্ধান্ত নেবেন সদস্যরাই।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

২ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

২ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

২ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

ওয়ানডেতে পাকিস্তানি হিসেবে দ্রুততম ১৫০ উইকেট শিকার শাহিন আফ্রিদির

পরবর্তী সংবাদ

বোর্ডের দেওয়া যেকোনো দায়িত্ব সাদরে গ্রহণ করবেন আশরাফুল

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM