বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায় নিয়ে ভুল বুঝেছিলেন জেদ্দা মিশনের কর্মকর্তারা
জাতীয়

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায় নিয়ে ভুল বুঝেছিলেন জেদ্দা মিশনের কর্মকর্তারা

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায় নিয়ে ভুল বুঝেছিলেন জেদ্দা মিশনের কর্মকর্তারা...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ৯:৫৫ পিএম·সর্বশেষ: ২৫ অক্টোবর ২০২৬, ৯:৫৫ পিএম
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায় নিয়ে ভুল বুঝেছিলেন জেদ্দা মিশনের কর্মকর্তারা

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মামলাটিকে ছয় মাস থেকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের মামলা বলে মনে করেছিলেন জেদ্দায় বাংলাদেশ মিশনের কর্মকর্তারা।

আজ রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় কমিটিকে জানায়, সৌদি আরবের কারাবন্দিদের তালিকায় ব্যবহৃত শ্রেণিবিন্যাসের কারণে কর্মকর্তারা ধারণা করেছিলেন, ওই দুই বাংলাদেশির ছয় মাস থেকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। দুজন যে মৃত্যুদণ্ডের মুখোমুখি, তা মিশনের কর্মকর্তারা বুঝতে পারেননি।

এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে কয়েকটি প্রশ্নের উত্তর চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জবাব পাওয়ার পর তা অবহিত করতে বলেছে সংসদীয় কমিটি।

জেদ্দায় বাংলাদেশ মিশনের কোনো গাফিলতি ছিল কি না, ত্রুটি পাওয়া গেলে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে—এসব বিষয়েও কমিটি প্রতিবেদন চেয়েছে।

কমিটিতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, গত ১৪ অক্টোবর ঢাকাকে আগাম না জানিয়েই সৌদি আরবে ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

আলাদা দুটি অভিযোগে ২০২৩ সালের আগস্ট থেকে ওই দুই বাংলাদেশি সৌদি আরবে আটক ছিলেন। তাদের একজনের বিরুদ্ধে ‘সাইবার অপরাধ’ এবং অন্যজনের বিরুদ্ধে ‘ব্যভিচারের’ অভিযোগ আনা হয়েছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে জানায়, মৃত্যুদণ্ড কার্যকরের প্রায় ১৪ দিন আগে সৌদি আরব প্রায় ২ হাজার ৫০০ বন্দির একটি তালিকা পাঠিয়েছিল। ওই তালিকায় দুই বাংলাদেশির নাম থাকলেও তাদের মামলার বিষয়টি যথাযথভাবে শনাক্ত করা হয়নি।

বৈঠক শেষে কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী সাংবাদিকদের জানান, মিশন কেন আগে পদক্ষেপ নেয়নি এবং পুরো প্রক্রিয়ায় কোনো গাফিলতি বা ঘাটতি ছিল কি না, তা জানতে চেয়েছেন কমিটির সদস্যরা।

তিনি বলেন, ‘সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে। তাহলে আমাদের আগে জানানো হলো না কেন?

এ ঘটনা পুরো প্রক্রিয়ার দুর্বলতা তুলে ধরেছে বলেও মন্তব্য করেন তিনি।

মৃত্যুদণ্ড কার্যকরের ১৪ দিন আগে তথ্য বিনিময়ের প্রসঙ্গ উল্লেখ করে জহরত বলেন, মন্ত্রণালয় স্বীকার করেছে যে প্রতিবেদনটি যথাযথভাবে পরীক্ষা করা হয়নি।

বৈঠকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশি নারী কর্মীদের নির্যাতনের প্রসঙ্গ নিয়েও আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে জানায়, সৌদি আরবে কর্মরত বাংলাদেশি নারী কর্মীদের প্রায় ১ থেকে ২ শতাংশ নির্যাতনের শিকার হন। এ ধরনের ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে বলেছে কমিটি।

বৈঠক শেষে সাংবাদিকদের জহরত জানান, মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সৌদি আরবে প্রায় ১ লাখ ৬৯ হাজার বাংলাদেশি নারী কর্মী কর্মরত আছেন।

কমিটিতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, পাসপোর্ট সংগ্রহ করতে মিশনে গেলে কর্মীদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাওয়া হয়। এ ছাড়া, তৃতীয় পক্ষের মাধ্যমেও জরিপ চালানো হয়।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ১ হাজার ৩৬৪ জন নারী গৃহকর্মীকে উদ্ধার করে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

জহরত বলেন, ‘১ থেকে ২ শতাংশ শুনতে কম মনে হলেও ১ হাজার ৩৬৪টি ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নির্যাতন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন তিনি।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে কর্মরত নারী কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এ বি এম মোশাররফ হোসেন, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী ও সানজিদা ইসলাম অংশ নেন। কমিটির বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশগ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

২ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

২ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

২ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

২ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে কমনওয়েলথ সম্মেলনে যাচ্ছেন হুমায়ুন কবির

পরবর্তী সংবাদ

মোরাল পুলিশিং বন্ধ, ব্যক্তির স্বাধীনতা ও মর্যাদা রক্ষার দাবিতে ১০১ নাগরিকের বিবৃতি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM