মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /২৫ বছরের সম্পর্কের অবসান ঘটাচ্ছেন অ্যান্ডারসন
খেলাধুলা

২৫ বছরের সম্পর্কের অবসান ঘটাচ্ছেন অ্যান্ডারসন

২৫ বছরের সম্পর্কের অবসান ঘটাচ্ছেন অ্যান্ডারসন...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ৯:৫৭ পিএম·সর্বশেষ: ২৫ অক্টোবর ২০২৬, ৯:৫৭ পিএম
২৫ বছরের সম্পর্কের অবসান ঘটাচ্ছেন অ্যান্ডারসন

ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে ল্যাঙ্কাশায়ার। এর ফলে শৈশবের প্রিয় ক্লাবটির সঙ্গে দীর্ঘ ২৫ বছরের সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে ৪৪ বছর বয়সি এই পেসারের। তবে ক্লাবের এমন সিদ্ধান্তে হতাশা গোপন করেননি অ্যান্ডারসন।

ল্যাঙ্কাশায়ারের নতুন ক্রিকেট পরিচালক পল ফারব্রেস ও প্রধান নির্বাহী রিচার্ড কেনিয়নের সঙ্গে গত সোমবার বৈঠক করেন অ্যান্ডারসন। সেখানেই তাকে জানানো হয়, ২০২৭ মৌসুমের জন্য নতুন চুক্তি দেওয়া হবে না। দলের পুনর্গঠন এবং ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

তবে ল্যাঙ্কাশায়ার ছাড়লেও অ্যান্ডারসনের ক্রিকেট ক্যারিয়ার এখনই শেষ হচ্ছে না বলেই ধারণা করা হচ্ছে। আগামী মৌসুমেও প্রথম শ্রেণির ক্রিকেট খেলার ইচ্ছা রয়েছে তার। ইংল্যান্ডের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে কয়েকটি কাউন্টি ক্লাব।

এবারের মৌসুমে ল্যাঙ্কাশায়ারের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন অ্যান্ডারসন। মাত্র ১৭.৬৮ গড়ে নিয়েছেন ৫০ উইকেট। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে ক্লাবের বর্ষসেরা চ্যাম্পিয়নশিপ খেলোয়াড় নির্বাচিত হন তিনি।

তবে অ্যান্ডারসনের ব্যক্তিগত নৈপুণ্য দলকে সাফল্য এনে দিতে পারেনি। কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে থেকে মৌসুম শেষ করেছে ল্যাঙ্কাশায়ার। ক্লাবটির ইতিহাসে এটিই সবচেয়ে হতাশাজনক ফলাফল।

বার্নলিতে জন্ম নেওয়া অ্যান্ডারসনের ল্যাঙ্কাশায়ারের হয়ে অভিষেক হয় ২০০১ সালে। এর পরের বছরই ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন তিনি।

২০২৪ সালে ভারতের বিপক্ষে সিরিজের পর ইংল্যান্ডের টেস্ট দল থেকে সরে দাঁড়ান এই কিংবদন্তি পেসার। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডসে খেলেন নিজের শেষ টেস্ট। ১৮৮ টেস্টে ২৬.৪৫ গড়ে তার শিকার ৭০৪ উইকেট। টেস্ট ক্রিকেটের ইতিহাসে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের পরও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অ্যান্ডারসন। কঠিন সময় পার করা নিজের শৈশবের ক্লাবকে সহযোগিতা করাই ছিল তার অন্যতম উদ্দেশ্য।

গত মৌসুমের মাঝপথে ল্যাঙ্কাশায়ারের অধিনায়কের দায়িত্বও নেন তিনি। গত বছরের নভেম্বরে চুক্তি নবায়নের পর ২০২৬ মৌসুমে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেন।

ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচে ৪৪৩ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। এ ছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬১ ম্যাচে ৮৩টি এবং টি-টোয়েন্টিতে ৪০ ম্যাচে ৫০টি উইকেট পেয়েছেন তিনি। ক্লাবটির সঙ্গে অ্যান্ডারসনের গভীর সম্পর্কের আরেকটি নিদর্শন রয়েছে ওল্ড ট্রাফোর্ডে। ২০১৭ সালে মাঠটির প্যাভিলিয়ন প্রান্তের নামকরণ করা হয় ‘জেমস অ্যান্ডারসন এন্ড’।

ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে ক্লাবের সিদ্ধান্তে নিজের হতাশার কথা জানিয়েছেন অ্যান্ডারসন। তিনি জানান, ছোটবেলা থেকেই ল্যাঙ্কাশায়ারের সমর্থক ছিলেন এবং ক্লাবটির হয়ে ২৫ বছর খেলতে পারা তার কাছে স্বপ্নপূরণের মতো।

ওল্ড ট্রাফোর্ডে প্রতিবার মাঠে নামার অভিজ্ঞতাকে বিশেষ বলে উল্লেখ করেছেন তিনি। অধিনায়কত্বের দায়িত্ব পালনসহ এই মাঠে তার অনেক স্মৃতি রয়েছে।

নিজের বিদায় প্রসঙ্গে অ্যান্ডারসন বলেন, ‘আমার ইচ্ছায় শেষ হলে এমনটা হতো না।’ তবে সিদ্ধান্তটি মেনে নিয়ে ভবিষ্যতের জন্য দলের খেলোয়াড় ও সমর্থকদের শুভকামনাও জানিয়েছেন তিনি।

অ্যান্ডারসনের বিদায় নিশ্চিত করে ল্যাঙ্কাশায়ারের ক্রিকেট পরিচালক পল ফারব্রেস তাকে ক্লাব ও ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা বোলার হিসেবে অভিহিত করেছেন। তার মতে, জিমি নিঃসন্দেহে ল্যাঙ্কাশায়ার ও ইংল্যান্ডের হয়ে খেলা সর্বকালের সেরা বোলারদের একজন।

ফারব্রেস জানান, দ্বিতীয় বিভাগ থেকে প্রথম বিভাগে ফিরে আসা এবং আগামী তিন থেকে চার বছরের মধ্যে শিরোপার লড়াইয়ে নিজেদের প্রতিষ্ঠিত করাই ল্যাঙ্কাশায়ারের লক্ষ্য। সেই পরিকল্পনা বাস্তবায়নে দল পুনর্গঠনের অংশ হিসেবে অ্যান্ডারসনের চুক্তি নবায়ন না করার কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্লাবের হয়ে মাঠে এবং মাঠের বাইরে অ্যান্ডারসনের অবদানেরও প্রশংসা করেছেন তিনি। তার রেখে যাওয়া উত্তরাধিকার দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন ফারব্রেস।

দীর্ঘ ২৫ বছরের সম্পর্কের এমন সমাপ্তির পর এখন অ্যান্ডারসনের সামনে নতুন ক্লাবে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী মৌসুমে কোন দলের হয়ে মাঠে নামবেন এই কিংবদন্তি পেসার, সেটিই এখন দেখার বিষয়।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

১ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

২ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

২ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

এমবাপ্পের জোড়া গোল, উড়তে থাকা বার্সাকে মাটিতে নামাল রিয়াল মাদ্রিদ

পরবর্তী সংবাদ

আলভারেজ ক্ষমা চাওয়ায় খুশি সিমিওনে

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM