রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /হামলা-ভাঙচুরের পর এজেআর কুরিয়ার সার্ভিসের গুদামে এবার অগ্নিসংযোগ চেষ্টা
জাতীয়

হামলা-ভাঙচুরের পর এজেআর কুরিয়ার সার্ভিসের গুদামে এবার অগ্নিসংযোগ চেষ্টা

হামলা-ভাঙচুরের পর এজেআর কুরিয়ার সার্ভিসের গুদামে এবার অগ্নিসংযোগ চেষ্টা...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১১:০৩ পিএম·সর্বশেষ: ২৫ অক্টোবর ২০২৬, ১১:০৩ পিএম
হামলা-ভাঙচুরের পর এজেআর কুরিয়ার সার্ভিসের গুদামে এবার অগ্নিসংযোগ চেষ্টা

রাজধানীর হাজারীবাগে এজেআর পার্সেল ও কুরিয়ার সার্ভিস কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পর এবার গুদামঘরে অগ্নিসংযোগ চেষ্টা হয়েছে।

আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে সাংবাদিকদের জানান হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাৎ হোসেন। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলেন প্রতিষ্ঠানটির কর্মীরা।

পরিদর্শক শাহাদাৎ জানান, আজ ভোরে ওই কুরিয়ার সার্ভিস থেকে এ সংক্রান্ত অভিযোগ আসে। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গেলেও কাউকে পায়নি। তবে টিনশেড গুদামের চাল থেকে একটি ২৫০ মিলি পেট্রলপূর্ণ বোতল ও পেট্রলে ভেজা কাপড় উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ৯টার দিকে ওই এলাকার আশপাশ থেকে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় যাচাই করা হচ্ছে।

এর আগে, গত ২০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিকদার মেডিকেল কলেজসংলগ্ন কুরিয়ার সার্ভিসটির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশের তালিকাভুক্ত অপরাধী সানজিদুল ইসলাম ইমনকে ওই জায়গার ভাড়া দেওয়ার দাবিতে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করে প্রতিষ্ঠানটি।

হামলাকারীরা কার্যালয়ের আশপাশের বাড়ির সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেন। পরে মুখোশ ও হেলমেট পরে দেয়াল টপকে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীদের হুমকি দেন এবং ক্যামেরা ও ডিভিআর (ফুটেজ সংরক্ষণের যন্ত্র) খুলে নেন। যাওয়ার আগে কার্যালয়ের আসবাব ভাঙচুর ও প্রায় ৩১ লাখ টাকার পণ্য লুট করা হয় বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়।

এজেআর কুরিয়ার সার্ভিস সূত্রসংবাদমাধ্যমকে জানায়, চুক্তির ভিত্তিতে সিকদার গ্রুপের কাছ থেকে জমিটি ভাড়া নিয়েছিল প্রতিষ্ঠানটি। এত দিন তারা সিকদার গ্রুপকেই ভাড়া দিয়ে আসছিল।

সূত্রের ভাষ্য, হামলাকারীরা দাবি করেন, তারা সিকদার গ্রুপের মালিকের সঙ্গে কথা বলেছেন এবং এখন থেকে জমির ভাড়া ইমনকে দিতে হবে। দাবি না মানলে প্রতিষ্ঠানটিকে ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না বলেও তারা হুমকি দেন। হামলার পরের দিন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (এইচআর অ্যান্ড অ্যাডমিন) আফসার উদ্দিন বাদী হয়ে হাজারীবাগ থানায় মামলা করেন। এই ঘটনায় এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরিদর্শক শাহাদাৎ জানান, রিমান্ডে গ্রেপ্তারদের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে লুট হওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

১ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

১ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

১ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

১ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

প্রধানমন্ত্রীর সফরে জাপানের সঙ্গে ২ বিলিয়ন ডলার ঋণচুক্তি সইয়ের সম্ভাবনা

পরবর্তী সংবাদ

পিএসসির সদস্য হলেন জুলাইয়ে শেখ হাসিনার ছবি সরানো জাবি অধ্যাপক শামীমা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM