মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /মরিনিওর যে ৩ ‘মাস্টারস্ট্রোকে’ কুপোকাত বার্সা
খেলাধুলা

মরিনিওর যে ৩ ‘মাস্টারস্ট্রোকে’ কুপোকাত বার্সা

মরিনিওর যে ৩ ‘মাস্টারস্ট্রোকে’ কুপোকাত বার্সা...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ৮:৫৬ এএম·সর্বশেষ: ২৬ অক্টোবর ২০২৬, ৮:৫৬ এএম
মরিনিওর যে ৩ ‘মাস্টারস্ট্রোকে’ কুপোকাত বার্সা

লোকে বলে এল ক্লাসিকো নাকি অত হিসাব-নিকাশের ধার ধারে না। গেল রাতের ম্যাচটা তার দারুণ একটা প্রমাণ দিয়ে গেল।

এই ম্যাচ রিয়াল মাদ্রিদ জিতবে, তা বোধ হয় পাঁড় রিয়াল-ভক্তও ভাবেননি। কিন্তু শেষমেশ হলো সে ‘অভাবনীয়’ ঘটনাটাই। লস ব্ল্যাঙ্কোসরা শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়েছে ন্যু ক্যাম্পে। তুলে নিয়েছে ২-১ গোলের দুর্দান্ত এক জয়।

আর এই দাপুটে জয়ের নেপথ্যে কলকাঠি নেড়েছেন দলটির কোচ জোসে মরিনিও। ম্যাচের আগে আর ম্যাচ চলাকালে তিনি বড় ৩টি সিদ্ধান্ত নেন। দিনশেষে সেগুলোই ‘মাস্টারস্ট্রোক’ হয়ে গেল। খেলার চেহারাটাই বদলে দিল রীতিমতো।

মাস্টারস্ট্রোক নাম্বার ১: বের্নার্দো সিলভাএই ম্যাচে কোচ মরিনিও ফিরে গিয়েছিলেন তার ৪ জনের মিডফিল্ডের কৌশলে। যেখানে ডাবল পিভোটে রক্ষণাত্মক ভূমিকায় দেখা গেছে বের্নার্দো সিলভা। এই এক সিদ্ধান্তই রিয়ালের মাঝমাঠে ভারসাম্য নিয়ে এসেছে।

রিয়াল মাদ্রিদে আসার পর থেকে সিলভাকে কোচ মরিনিও শুরুর একাদশে রেখেছেন মোটে ৪ বার। তাও সেসব ম্যাচে তিনি খেলেছেন আরও বেশি সেন্ট্রাল ভূমিকায়। গেল রাতের মতো রক্ষণাত্মক দায়িত্ব পালন করতে হয়নি। বার্সেলোনার বিপক্ষে সেটাই গছিয়ে দেওয়া হয় তার কাঁধে, সে ভূমিকাতে তিনি শুধু উতরেই যাননি, দলকেও তরিয়ে দিয়েছেন দারুণভাবে। সিলভার মতো একজন টেকনিক্যাল খেলোয়াড়, যিনি আবার রক্ষণকাজটাও সারছেন দুর্দান্তভাবে, এমন একজনের উপস্থিতি দলের ওপরের দিকের খেলোয়াড়দের নির্ভার করে দেয়। রিয়াল মাদ্রিদ বল পায়ে বার্সার বিপক্ষে আরও বেশি সৃজনশীলতা দেখাতে পেরেছে, পেছনে তিনি ছিলেন বলেই তো।

মাস্টারস্ট্রোক নাম্বার ২: প্রেস রেজিস্ট্যান্সিহানসি ফ্লিকের বার্সেলোনা প্রেসিং ফুটবল খেলে অভ্যস্ত। সেই বার্সার প্রেসকে হারানোর কার্যকর উপায় এই রাতে বের করে দেখিয়েছেন মরিনিও। রিয়ালের খেলোয়াড়রা প্রতিপক্ষকে নিজেদের দিকে টেনে এনেছে, এরপর বল নিয়ে এগিয়েছে সেই জায়গা দিয়ে, যেখানে বার্সেলোনার রক্ষণে ফাঁকা জায়গা তৈরি হচ্ছিল।

এই বল সার্কুলেশনই বার্সার বিপক্ষে দারুণ কাজে লাগে। কারণ কাতালানরা রক্ষণের পেছনে অনেক বেশি জায়গা রেখে এসেছে সবসময়। এমবাপ্পে ছাড়াও আরও একজন সবসময় লেট রান নিয়েছেন রক্ষণের পেছনের ফাঁকা জায়গায়। ফলে বার্সার রক্ষণকে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি ফাঁকা মনে হয়েছে গেল রাতে। প্রতি আক্রমণে অন্তত ৪ বার রিয়াল সংখ্যাগত আধিক্য নিয়ে ঢুকেছে বার্সার বিপদসীমায়।

মাস্টারস্ট্রোক নাম্বার ৩: এদুয়ার্দো কামাভিঙ্গামরিনিওর শুরুর পরিকল্পনা যেমন ফল এনে দিয়েছে, তেমনি বেঞ্চ থেকে তার পরিবর্তনও ছিল সমান জরুরি। ফ্লিক ফ্রেঙ্কি ডি ইয়ংকে মাঠে এনে মাঝমাঠের দখল নিতে চেয়েছিলেন আরও ভালোভাবে। ফলে একটা সময় মনে হচ্ছিল অন্তত একটা পয়েন্ট নিয়ে বার্সা মাঠ ছাড়ছেই।

ঠিক তখনই নিজের দ্বিতীয় চালটা দেন মরিনিও। তিনি নামান এদুয়ার্দো কামাভিঙ্গাকে। তাকে ব্যবহার করা হয়েছে আরও একটু ওয়াইড এরিয়াতে। জয়সূচক গোলে ভূমিকাটা তিনি রেখেছেন ওই ওয়াইড এরিয়াতেই। বেলিংহ্যামের বাড়ানো বল ধরে এগিয়ে গেছেন বার্সা রক্ষণে। সেখানে প্রায় পুরো ম্যাচ নিখুঁত খেলে চলা পাউ কুবারসিকে ধোঁকা দেন দারুণ এক মুভে, শেষমেশ তার বাড়ানো বলটা অনায়াসেই বার্সার জালে জড়ান এমবাপ্পে। কামাভিঙ্গার অবদান পেয়ে যায় তার যথার্থ পুরস্কার।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

১ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

২ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

২ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখাল পাকিস্তান

পরবর্তী সংবাদ

এমবাপ্পের জোড়া গোল, উড়তে থাকা বার্সাকে মাটিতে নামাল রিয়াল মাদ্রিদ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM