ঢাকার কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় লাগা আগুনে একজনের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া বিভাগের কর্মকর্তা তালহা বীন জসিম আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সাত মিনিট পর, দুপুর ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট কাজ করে। সহায়তার জন্য আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে ছিল। পরে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।







