শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /মানিক পশারীর বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর তথ্য দিলেন মাসুদ সাঈদী

মানিক পশারীর বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর তথ্য দিলেন মাসুদ সাঈদী

মানিক পশারীর বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর তথ্য দিলেন মাসুদ সাঈদী...

স
সুমিত রয়· প্রতিবেদক
·প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ২:৫৬ পিএম·সর্বশেষ: ২৬ অক্টোবর ২০২৬, ২:৫৬ পিএম
মানিক পশারীর বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর তথ্য দিলেন মাসুদ সাঈদী

প্রয়াত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের অন্যতম প্রধান সাক্ষী মানিক পশারীকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবির পর এবার তার বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর তথ্য হাজির করলেন পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদী।

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি দাবি করেছেন, টাকার বিনিময়ে মানিক পশারী দেলাওয়ার হোসাইন সাঈদী বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন; যা তার ছোট ভাই চান মিয়া পশারীর বক্তব্যে উঠে এসেছে।

পোস্টে মাসুদ সাঈদী চান পশারীর একটি ভিডিও সাক্ষাৎকার শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আল্লামা সাঈদীর বিরুদ্ধে করা মামলার ব্যাপারে মানিক পশারীর ভূমিকা এবং টাকা ও সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ এবং আওয়ামী লীগের সাবেক এমপি এমএ আউয়ালের ভূমিকার বিষয়ে তার ছোট ভাই চান পশারীর বক্তব্য শুনুন। সত্য কখনো চেপে রাখা যায় না।

তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনিসংবাদমাধ্যম।

ওই সাক্ষাতকারে চান পশারী বলেন, ‘আমার নাম চান মিয়া পশারি। আমি এখন আছি হইল নিজের উপরে বুঝছেন? এরা বলতেছে যে, তোমাদের ঘর-দুয়ার পুড়াইছে কেডা? ঘটনাটা হইছে যেথায় (যখন) মানিক পশারীরে ডাকছে আর বোলাইছে।

‘বোলাইয়া ওই গাঙকুলে বইয়া আমরা...আমিও আছিলাম। বোলাইয়া (ডেকে) একা একা বোলায় (ডাকে) বোলাইয়া কইতাছে তুমি সাক্ষী দাও। আউয়াল মিয়া (সাবেক এমপি) গেছে আরও অনেক লোক গেছে।

তিনি আরও বলেন, আউয়াল মিয়া ওই জায়গায় ছিল, জড়ো হইছিল সবাই। ডেকে কয় তুমি সাক্ষ্য দাও। আমরা কই যে, আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। এই সাইদীর উপর আমি মিথ্যা সাক্ষী দিতে পারব না।

চান পশারী বলেন, ‘না পারব বলতে, আমার মানিক পশারী ভাইকে পয়সা খাওয়াইছে। তুমি চলো ওনার সাক্ষী লাগবে না। এই আমারে সরাই দিয়া মানিক পশারীর সাক্ষী নিছে। এই হেরা সাক্ষী দিয়া, কয়েকজনেই সাক্ষী দিছে।

‘আরও কয়েকজন আমাগো বাড়ির পাশেই হেরা ওই সাঈদীর মীমাংসায় সাক্ষী দিছে, বুজলেন। এটুকু শুনে আমি চইলা আইছি যে, আমি আর সাক্ষী দিমু না। মিথ্যা সাক্ষী দিতে আমি নাই।

তারা আপনাকে টাকা দিতে চেয়েছিল? এমন প্রশ্নে ভিডিওতে চান পশারীকে বলতে শোনা যায়, হ্যাঁ, আমারে টাকা সাধছে না! আমি তো টাকা খাওয়ার দিকে চাই নাই। আমি টাকা খাইতো না। আমি টাকা যদি খাইতাম...আইজ তো আমার ঘর-দুয়ার নাই। এতো...শেষ। মামুনের পাড়ায় দেইখেন আমাগো ঘর-দুয়ারও নাই। যদি আমি টাকা খাইতাম, হেরা টাকা খাইতে পারছে ঘর-দুয়ার সব হয়ে গেছে।

ইব্রাহিম কুট্টি কীভাবে মারা গেল? প্রশ্নে ভিডিওতে চান পশারীকে বলতে শোনা যায়, ‘ইব্রাহিম কুট্টিরে নলবুনিয়া থেকে রাতে মাইরা সকালে লইয়া গেছে পাড়াকাডা। পাড়াকাডা আনার পর ওইখানে বইয়া রাত্রে মাইরা, এইখানে আইয়া, কোনো কিচু আর বলে নাই।

কেডা মারলে বুঝলেন? জিজ্ঞাসা করা হলে চান পশারী বলেন, ‘এখন সাইদী সাহেবের দোষ কমু কী কইরা। হে তো কোনো দোষ করে নাই।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#বরিশাল#জাতীয়#সংবাদ#বাংলাদেশ#country#sub-barishal#বরিশাল বিভাগ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমিত রয়

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

সাংবাদিকের স্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার: সাইবার ট্রাইব্যুনালে মামলা

সাংবাদিকের স্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার: সাইবার ট্রাইব্যুনালে মামলা

১ সপ্তাহ আগে
‘আমি লেখাপড়া করতে চাই’, বাল্যবিয়ে ঠেকাতে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আবেদন

‘আমি লেখাপড়া করতে চাই’, বাল্যবিয়ে ঠেকাতে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আবেদন

১ সপ্তাহ আগে
রাস্তা দখল করে গাছ রোপণ মহিলা দল নেত্রীর, মুক্ত করল বিএনপি নেতারা

রাস্তা দখল করে গাছ রোপণ মহিলা দল নেত্রীর, মুক্ত করল বিএনপি নেতারা

১ সপ্তাহ আগে
হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার ৭

হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার ৭

১ সপ্তাহ আগে
সন্তান জন্মের পর হাসপাতালে হাজির দুই স্বামী, বাবা কে?

সন্তান জন্মের পর হাসপাতালে হাজির দুই স্বামী, বাবা কে?

১ সপ্তাহ আগে
‘চাঁদা না পেয়ে’ ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা, গ্রেফতার ৩

‘চাঁদা না পেয়ে’ ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা, গ্রেফতার ৩

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

পরবর্তী সংবাদ

স্থানীয়দের বাদ দিয়ে প্রশ্নবিদ্ধ কার্নিভ্যাল

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM