শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /অর্থনীতি ও বাণিজ্য
  3. /আয়কর রিটার্নে জমানো টাকা দেখাবেন কীভাবে
অর্থনীতি ও বাণিজ্য

আয়কর রিটার্নে জমানো টাকা দেখাবেন কীভাবে

আয়কর রিটার্নে জমানো টাকা দেখাবেন কীভাবে...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ২:৫৬ পিএম·সর্বশেষ: ২৬ অক্টোবর ২০২৬, ২:৫৬ পিএম
আয়কর রিটার্নে জমানো টাকা দেখাবেন কীভাবে

করদাতাদের আয়কর রিটার্নে পুরো এক বছরের আয় ও খরচের চিত্র দেখাতে হয়। এ ছাড়া করযোগ্য আয়ের ওপর কর দিতে হয়। কিন্তু বছর শেষে আপনার কিছু টাকা সঞ্চয় থাকতে পারে। এই টাকা ব্যাংক হিসাব বা নগদ থাকতে পারে।

আয়কর রিটার্নে এই জমা টাকা দেখাতে হবে। ব্যাংক হিসাব ও নগদ—দুই খাতেই এই টাকা রিটার্নে দেখানো উচিত। কারণ, পরের বছর আবার এই টাকা যুক্ত করে আপনার আয় ও ব্যয়ের হিসাব করতে হবে। মনে রাখবেন, ব্যাংক হিসাবে থাকা টাকা ও নগদে থাকা টাকা এক বিষয় নয়। তাই রিটার্নে দেখানোর সময় সতর্ক থাকতে হবে।

ব্যাংক হিসাবের টাকা আয়কর রিটার্নে দেখাতে হলে একটি নিয়ম অনুসরণ করতে হয়। আপনার ব্যাংক হিসাবের বিবরণীতে ৩০ জুন তারিখে যা স্থিতি থাকবে, আয়কর রিটার্নে আপনি সেটাই দেখাবেন। আপনার যদি একাধিক ব্যাংক হিসাব থাকলে প্রতিটি ব্যাংক হিসাবের ৩০ জুনের স্থিতি আলাদা করে দেখাতে হবে।

অনেকেই নিজের ব্যাংক হিসাবে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের টাকা জমা রাখেন ও উত্তোলন করেন। এতে আপনার লেনদেন অনেক বেশি হয়ে যায়। তাই তাদের অনেকেই ব্যাংক হিসাবের তথ্য গোপন করেন। যা ভবিষ্যতে বড় জটিলতায় ফেলতে পারে। তাই ব্যাংক হিসাবে শুধু নিজের অর্জিত টাকাই লেনদেন করা উচিত। অন্যের টাকা নিজের ব্যাংক হিসাবে এলে এর যৌক্তিক ব্যাখ্যা থাকা উচিত। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিয়ম অনুসারে, পাঁচ লাখ টাকার যে কোনো লেনদেন ব্যাংকের মাধ্যমে হতে হবে।

অনেকে বলেন, রিটার্ন বেশি করে নগদ টাকা দেখাবেন। যা ভবিষ্যতে কাজে লাগবে। এটা ভুল ধারণা। অস্বাভাবিক বেশি নগদ টাকা থাকলে কর কর্মকর্তাদের সন্দেহ হতে পারে। অস্বাভাবিক নগদ টাকা দেখালে ফাইল নিরীক্ষায় (অডিট) পড়তে পারে।

অনেকেই না বুঝে রিটার্নে ২০-৩০ লাখ টাকা নগদ বা ক্যাশ ইন হ্যান্ড দেখিয়ে দেন। অনেকে আবার আয়কর রিটার্নে হিসাব মেলাতে না পারায় নগদ টাকা বেশি দেখান। যেন ঘরে বসেই সে একটা মিনি ব্যাংক খুলে বসতে পারবেন। এ ধরনের ভুল কখনোই করবেন না।

সহজ একটি বিষয় চিন্তা করুন, আমরা আমাদের বাসায় কত টাকা পর্যন্ত নগদ রাখি? এমন মানুষের সংখ্যা এখন খুবই কম যে কিনা নিজের ব্যাংকে টাকা না রেখে বাসায় লাখ লাখ টাকা রাখেন। তাই ৩০ জুন তারিখে আপনার হাতে নগদ (আনুমানিক) যে পরিমাণ টাকা ছিল, আপনি সেটাই দেখাবেন।

তবে আইনের ফাঁকফোকরের কারণেও অনেকে নগদ টাকা বেশি দেখান। একটি উদাহরণ দেওয়া যেতে পারে, ইদানীং বন্ধুবান্ধব, সহকর্মী বা আত্মীয়স্বজনেরা অনেকটা সমবায়ের মতো করে টাকা জমান। এর কোনো দলিলাদি নেই, অনেকটা বিশ্বাসের ওপর ভিত্তি করে নিজেদের মধ্যে কাউকে দায়িত্ব দিয়ে টাকা রাখেন।

কিন্তু রিটার্নে সেই সঞ্চয়ের হিসাব দেখানো যায় না। কিছুদিন পর হয়তো একটি জমি কেনেন তারা। যখন সম্পদ হিসাবে জমি রিটার্নে দেখান, তখন আয়ের উৎস দেখাতে হয়। তখন ক্যাশ ইন হ্যান্ড বা নগদ টাকা রিটার্নে দেখানো থাকলে তা সহজেই জমির বিনিয়োগ হিসেবে দেখানো যায়। এ ক্ষেত্রে জমির জন্য সঞ্চয় করা অর্থও বৈধ এবং ক্যাশ ইন হ্যান্ড থেকে বিনিয়োগের টাকাও বৈধ হিসাবেই ধরা যায়।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

আ.লীগের বিরুদ্ধে জামায়াত-এনসিপি মাঠে নামবে না: রাশেদ

আ.লীগের বিরুদ্ধে জামায়াত-এনসিপি মাঠে নামবে না: রাশেদ

২ সপ্তাহ আগে
বিদেশে স্কুল পর্যায়ে পড়াশোনার খরচ পাঠাতে অনুমতি লাগবে না

বিদেশে স্কুল পর্যায়ে পড়াশোনার খরচ পাঠাতে অনুমতি লাগবে না

২ সপ্তাহ আগে
বিদেশে চিকিৎসার খরচে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

বিদেশে চিকিৎসার খরচে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

২ সপ্তাহ আগে
চালু হচ্ছে অন্তর্ভুক্তিমূলক তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা

চালু হচ্ছে অন্তর্ভুক্তিমূলক তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা

২ সপ্তাহ আগে
৯ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৯ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২ সপ্তাহ আগে
তেলের দাম কমতেই স্বর্ণের দামে বড় লাফ

তেলের দাম কমতেই স্বর্ণের দামে বড় লাফ

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

বিকাশে ভুল নম্বরে টাকা পাঠিয়ে ফেললে যা করবেন

পরবর্তী সংবাদ

২৬ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৬ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM