মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /৬১ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে ফেললেন মরিনিও
খেলাধুলা

৬১ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে ফেললেন মরিনিও

৬১ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে ফেললেন মরিনিও...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ৩:০১ পিএম·সর্বশেষ: ২৬ অক্টোবর ২০২৬, ৩:০১ পিএম
৬১ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে ফেললেন মরিনিও

বার্সেলোনার বিপক্ষে আবারও নিজের শক্তি দেখালেন জোসে মরিনিও। কিলিয়ান এমবাপ্পের শেষ দিকের গোলে রিয়াল মাদ্রিদ জয় পাওয়ার পর মাঠেই বিশেষ উদ্‌যাপন করেন এই কোচ। হাঁটু গেড়ে মাঠের ওপর দিয়ে স্লাইড করে নিজের চেনা উদযাপনে মাতেন তিনি। এই জয়ের সঙ্গে বার্সেলোনার বিপক্ষে নিজের দারুণ রেকর্ডও আরও সমৃদ্ধ করেছেন মরিনিও। ছুঁয়ে ফেলেছেন ৬১ বছরের পুরোনো একটি রেকর্ড।

বিবিসির তথ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদের ইতিহাসে টানা ছয়টি এল ক্লাসিকোয় অপরাজিত থাকা তৃতীয় কোচ বনে গেছেন মরিনিও।

বার্সেলোনার বিপক্ষে শেষ ছয় ম্যাচে মরিনিওর রেকর্ড চার জয় ও দুই ড্র। এই কৃতিত্বে তিনি জায়গা করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের দুই কিংবদন্তি কোচের পাশে। মিগেল মুনিয়োজ এই রেকর্ড গড়েছিলেন ৬১ বছর আগে। ১৯৬২ থেকে ১৯৬৫ সালের মধ্যে টানা ছয় ক্লাসিকোয় অপরাজিত ছিলেন তিনি। এরপর ভিসেন্তে দেল বস্কে ২০০১ থেকে ২০০৩ সালের মধ্যে একই কৃতিত্ব দেখিয়েছেন। তাদের পথ ধরে এবার মরিনিও গড়লেন এই কীর্তি।

এই ম্যাচে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন কিলিয়ান এমবাপ্পে। তার জোড়া গোলেই গুরুত্বপূর্ণ জয় পেয়েছে রিয়াল।

এই হারের ফলে ঘরোয়া প্রতিযোগিতায় বার্সেলোনার টানা নয় ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও শেষ হয়েছে। ক্যাম্প ন্যুতে পাওয়া এই জয় রিয়াল মাদ্রিদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই জয়ের ফলেই লা লিগার দৌড়ে আবার ভালোভাবে ফিরে এসেছে দলটি।

তবে বার্সেলোনার বিপক্ষে সাম্প্রতিক আট ম্যাচে এটি রিয়াল মাদ্রিদের মাত্র দ্বিতীয় জয়। তাই এই জয় শুধু তিন পয়েন্টের লড়াইয়ে সাফল্য নয়। এটি চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে রিয়ালের আত্মবিশ্বাস বাড়ানোরও বড় সুযোগও।

বার্সেলোনার বিপক্ষে মরিনিওর এই রেকর্ডের পর মরিনিওর রিয়াল মাদ্রিদের লক্ষ্য এই জয়ের ধারাবাহিকতা ধরে রাখা। অন্যদিকে, বার্সেলোনাকে দ্রুত ঘুরে দাঁড়াতে হবে। দুই দলের পরের লড়াইয়েও তাই বাড়তি আগ্রহ থাকবে সমর্থকদের।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

১ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

২ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

২ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

তাসকিনের ‘রেকর্ড’ ভেঙে দিলেন শরীফুল

পরবর্তী সংবাদ

ওয়ানডেতে ৩৫০ রানের অভ্যাস গড়তে নতুন উদ্যোগ বিসিবির, কী আছে পরিকল্পনায়

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM