বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার
সারাদেশ

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ৫:৩৯ পিএম·সর্বশেষ: ২৬ অক্টোবর ২০২৬, ৫:৩৯ পিএম
ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

কুমিল্লার চৌদ্দগ্রামে ধর্ষণের শিকার হয়ে এক তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পুত্রসন্তান প্রসব করেছেন। জন্মের পরপরই ধর্ষকের পরিবার নবজাতককে ৫০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে।

এ ঘটনায় স্থানীয় সালিশে ধর্ষককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বিষয়টি জানাজানি হলে এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

এর আগে গত শুক্রবার রাতে ওই তরুণী পুত্রসন্তান প্রসব করেন।

অভিযুক্ত জাহিদুল ইসলাম ওরফে আবির (২৬) চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের আমির হোসেন লাকির ছেলে।

স্থানীয়রা জানান, কালকোট গ্রামে ধর্ষণের শিকার তরুণীর বৃদ্ধা নানির চিকিৎসার জন্য তার মাকে দীর্ঘদিন ঢাকার হাসপাতালে অবস্থান করতে হয়েছিল। এই সুযোগে বাড়িতে একা থাকা তরুণীকে জাহিদুল ইসলাম জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন। ভয়ে প্রথমদিকে বিষয়টি কাউকে জানাননি ওই তরুণী। পরবর্তীতে শারীরিক অবস্থার পরিবর্তন ও বিভিন্ন জটিলতা দেখা দিলে তার মা বিষয়টি বুঝতে পারেন। মেয়ের কাছ থেকে বিস্তারিত শোনার পর তিনি অভিযুক্তের পরিবারকে বিষয়টি অবহিত করেন। তবে অভিযুক্তের পরিবার প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং উলটো ভিকটিমকে নিয়ে নানা অপবাদ ছড়ায়।

ভুক্তভোগী পরিবার জানায়, তরুণীর বাবা প্রায় ১২ বছর আগে মারা গেছেন। মা ও চার ভাই-বোন নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন তারা। পরিবারে কোনো পুরুষ অভিভাবক না থাকায় স্থানীয় প্রভাবশালী চক্রের নানা চাপের মুখে পড়তে হয়েছে তাদের। অভিযুক্ত যুবক ঘটনা স্বীকার করলেও তরুণীকে বিয়ের প্রস্তাব নাকচ করে দেন। এরপর অসহায় ভিকটিম পরিবার প্রভাবশালীদের দ্বারে দ্বারে ঘুরেছেন। তাতেও কোনো কাজ হয়নি।

স্থানীয়রা জানান, শুক্রবার অন্তঃসত্ত্বা তরুণীর প্রসবব্যথা উঠলে তাকে চৌদ্দগ্রাম বাজার এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিনি একটি পুত্রসন্তান জন্ম দেন। সন্তান জন্মের পরপরই প্রভাবশালী ধর্ষকের পরিবার নবজাতককে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেয়। এ সময় প্রসবসংক্রান্ত যাবতীয় ব্যয়ভার অভিযুক্ত যুবকের পরিবার বহন করে। নবজাতককে ঠিক কার কাছে দেওয়া হয়েছে, শিশুটি বর্তমানে কোথায় আছে কিংবা এ বিষয়ে কোনো আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কিনা—তা জানাতে পারেনি কেউ।

এদিকে সামাজিক স্বীকৃতি ও ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা এবং অসহায়ত্বের কারণে পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়েছে।

ভুক্তভোগীর বোন বলেন, আমার মা নানুর চিকিৎসার জন্য ঢাকায় থাকার সময় বোনের সঙ্গে এ ঘটনা ঘটে। পরে আমাদের ওপর নানা চাপ ও হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার রাতে আমার বোন একটি ছেলেসন্তান জন্ম দেয়, কিন্তু আমাদের অসহায় অবস্থার সুযোগ নিয়ে নবজাতককে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়। এ ছাড়া বোনের ওপর নির্যাতনের বিচার হিসেবে সালিশে ৩ লাখ টাকা দেওয়ার কথা বলা হলেও আমরা সেই টাকা পাব কিনা, তা নিয়ে শঙ্কিত।

এ বিষয়ে সালিশদার হাজী মোস্তফা বলেন, স্থানীয়রা বসে বিষয়টি সুরাহা করেছেন। নবজাতক বিক্রি সম্পর্কে আমি জানি না।

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

২ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

২ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

২ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

২ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

পরবর্তী সংবাদ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM