বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’, অপসারণের দাবি টিআইবির
জাতীয়

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’, অপসারণের দাবি টিআইবির

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’, অপসারণের দাবি টিআইবির...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ৮:৪৮ পিএম·সর্বশেষ: ২৬ অক্টোবর ২০২৬, ৮:৪৮ পিএম
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’, অপসারণের দাবি টিআইবির

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ‘ক্রসফায়ার’ করবে বলে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) এমন বক্তব্যের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, এ ধরনের বক্তব্য বিচারবহির্ভূত হত্যাকে অপরাধ দমনের গ্রহণযোগ্য পন্থা হিসেবে প্রতিষ্ঠার বিপজ্জনক বার্তা দেয়।

সোমবার (২৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে টিআইবি আইজিপির বক্তব্যের আনুষ্ঠানিক ব্যাখ্যা গ্রহণ, বক্তব্য প্রত্যাহার, প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে দায়িত্ব থেকে অপসারণেরও দাবি জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রশ্ন তোলেন, আইনশৃঙ্খলা রক্ষায় নিজেদের ব্যর্থতা আড়াল করতেই কি পুলিশপ্রধান ক্রসফায়ারের মতো বিতর্কিত পদ্ধতিকে সামনে আনছেন? সরকারের অনুমতির কথা বলে বিচারবহির্ভূত হত্যাকে বৈধতা দেওয়ার চেষ্টা আইনসম্মতভাবে অপরাধ দমনে ব্যর্থতারই স্বীকারোক্তি কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

ইফতেখারুজ্জামান বলেন, পেশাদার তদন্তের মাধ্যমে অপরাধী শনাক্ত, প্রমাণ সংগ্রহ এবং অভিযুক্ত ব্যক্তিকে বিচারের মুখোমুখি করার পরিবর্তে ক্রসফায়ারকে বিকল্প হিসেবে তুলে ধরা পেশাগত দেউলিয়াত্বের পরিচয়।

তিনি আরও বলেন, কোনো সরকারের অনুমতিই বিচারবহির্ভূত হত্যাকে বৈধতা দিতে পারে না। সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে নাগরিকের আইনের আশ্রয়লাভ, জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার নিশ্চিত করা হয়েছে। নির্বাহী সিদ্ধান্তের মাধ্যমে এসব অধিকার বাতিল করা যায় না। অপরাধের অভিযোগ যত গুরুতরই হোক, বিচারপ্রক্রিয়া এড়িয়ে কাউকে হত্যার অধিকার পুলিশের নেই।

টিআইবির নির্বাহী পরিচালকের মতে, পুলিশপ্রধানের এমন বক্তব্য মাঠপর্যায়ে বেআইনি বলপ্রয়োগের প্রচ্ছন্ন অনুমোদন হিসেবে বিবেচিত হওয়ার ঝুঁকি রয়েছে। আইন মেনে পুলিশ বাহিনী পরিচালনার দায়িত্ব যার, তিনিই ক্রসফায়ারকে বিকল্প হিসেবে তুলে ধরলে তার নেতৃত্বের যোগ্যতা ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

বিজ্ঞপ্তিতে টিআইবি আরও জানায়, পুলিশের বলপ্রয়োগ অবশ্যই আইনসম্মত, প্রয়োজনীয় ও পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, কেবল জীবন রক্ষায় একান্ত অনিবার্য পরিস্থিতিতে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার গ্রহণযোগ্য হতে পারে। তবে এ সুযোগকে কোনোভাবেই বিচারবহির্ভূত হত্যার অনুমোদন হিসেবে দেখানোর অবকাশ নেই।

এদিকে অর্থ না পেয়ে সাংবাদিকেরা পুলিশের সমালোচনা করেন, এমন অভিযোগেরও সমালোচনা করেছে টিআইবি। সংস্থাটি বলেছে, কোনো সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ থাকলে প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কিন্তু ঢালাও অভিযোগ গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে।

এ ধরনের বক্তব্য স্বাধীন সাংবাদিকতাকে নিরুৎসাহিত করার ঝুঁকি তৈরি করে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

২ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

২ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

২ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

২ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

‘ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী’

পরবর্তী সংবাদ

দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM