বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /মহাপরিকল্পনা নিয়ে হতাশা কাটছে না তিস্তাপাড়ের মানুষের
জাতীয়

মহাপরিকল্পনা নিয়ে হতাশা কাটছে না তিস্তাপাড়ের মানুষের

মহাপরিকল্পনা নিয়ে হতাশা কাটছে না তিস্তাপাড়ের মানুষের...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:২৬ পিএম·সর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:২৬ পিএম
মহাপরিকল্পনা নিয়ে হতাশা কাটছে না তিস্তাপাড়ের মানুষের

তিস্তা মহাপরিকল্পনার কাজ কবে শুরু হবে, আদৌ হবে কি না—এ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন নদীপাড়ের মানুষ। দেশের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের ঘোষণা এলেও এখনো কাজ শুরুর কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ছয়টি প্রস্তাব দিয়েছে ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’। তাদের প্রস্তাবের মধ্যে রয়েছে প্রকল্পের বাজেট অনুমোদন, সময়মতো রোডম্যাপ ঘোষণা, তিস্তা কর্তৃপক্ষ গঠন, তিস্তা বন্ড চালু, অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধ এবং তিস্তার সঙ্গে যুক্ত ২২টি শাখা নদী পুনরুজ্জীবিত করা।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে নতুন করে আন্তর্জাতিক মানের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য পানি সম্পদ মন্ত্রণালয় পরিকল্পনা কমিশনে ২৩ কোটি টাকার প্রস্তাব পাঠিয়েছে। মূল প্রকল্প শুরুর আগে এর কারিগরি ও অর্থনৈতিক যৌক্তিকতা পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করা হবে এই সমীক্ষায়।

প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের মাধ্যমে তিস্তা নদীর পানিপ্রবাহ, নদীর গঠন ও পরিবর্তন, পরিবেশ এবং আর্থসামাজিক পরিস্থিতি মূল্যায়ন করা হবে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, সমীক্ষায় তিস্তার পুরো বাংলাদেশ অংশের পরিস্থিতি পর্যালোচনা করা হবে। এর আওতায় থাকবে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলা। নদীশাসন, খনন, নতুন ব্যারাজ নির্মাণ, বন্যা নিয়ন্ত্রণ ও পানি সংরক্ষণের মতো বিষয়ও বিবেচনায় নেওয়া হবে।

তিনি বলেন, ‘এখনো সমীক্ষার কাজ শুরু হয়নি। আশা করছি, আগামী বছরের শুরুতে কাজ শুরু হবে। জুনের আগে সমীক্ষা শেষ করে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দিতে পারলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে।

রংপুর বিভাগীয় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব জানান, আন্তর্জাতিক মানের সমীক্ষায় পাওয়া তথ্যের ভিত্তিতে সরকার পরবর্তী পরিকল্পনা নেবে। এরপর মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে।

তিনি বলেন, ‘সরকার যেহেতু দেশের টাকায় এত বড় প্রকল্প বাস্তবায়ন করতে আগ্রহী, তাই এবার প্রকল্পটি নিয়ে আশার সঞ্চার হয়েছে।

তবে তিস্তার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথাও জানান তিনি। আহসান হাবিব বলেন, ‘এ বছরের অক্টোবরেই নদীর পানি কমে বড় বড় চর জেগে উঠেছে। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তিস্তার পরিস্থিতি আরও সংকটাপন্ন হতে পারে।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার চর গড্ডিমারী এলাকার কৃষক আজিজুল ইসলাম (৬৫) জানান, এর আগেও কয়েকবার সমীক্ষার কথা শুনেছেন। এবারও নতুন করে সমীক্ষার উদ্যোগের কথা শুনছেন। তবে প্রকল্পের কাজ আদৌ শুরু হবে কি না, তা নিয়ে তার সংশয় রয়েছে।

তিনি বলেন, ‘এখন আমার কাছে মনে হচ্ছে, তিস্তা নিয়ে শুধু রাজনীতি হচ্ছে। তিস্তাপাড়ের মানুষ রাজনীতির চক্রে ঘুরছে। বাস্তবে তাদের কষ্ট লাঘব করার উদ্যোগ কেউ নিচ্ছে না। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এখন আমাদের হতাশা ছাড়া আর কিছুই নেই।

রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর এলাকার কৃষক সহির উদ্দিন (৬০) জানান, গত বছর চীন ও বাংলাদেশের একটি দল তিস্তাপাড়ে সমীক্ষা চালিয়েছিল। এ সময় স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময়ও করা হয়।

তিনি বলেন, ‘আমি তিস্তা নিয়ে মতামত দিয়েছিলাম। আমাদের কথা তারা শুনেছিলেন। ভেবেছিলাম, এবার মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে। কিন্তু তা হয়নি। আবারও সমীক্ষা হবে। এরপর কাজ শুরু হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তায় আছি। আমরা খুবই হতাশ।

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানী বলেন, ‘তিস্তা বন্ড চালু করা হলে দেশে ও বিদেশে থাকা অনেক মানুষ তা কিনতে আগ্রহী হবেন। এই বন্ড বিক্রি করে পাওয়া অর্থ শুধু মহাপরিকল্পনা বাস্তবায়নে ব্যয় করতে হবে।

তিনি বলেন, ‘পানি ও কৃষি বিশেষজ্ঞ, বিজ্ঞানী, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের দক্ষ কর্মকর্তা এবং তিস্তাপাড়ের মানুষকে নিয়ে একটি তিস্তা কর্তৃপক্ষ গঠন করা হলে প্রকল্পের কাজ তদারক করা সহজ হবে। এতে বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।

নজরুল ইসলাম হক্কানী বলেন, ‘আমরা আমাদের প্রস্তাবগুলো সরকারের কাছে পাঠিয়েছি। সরকার এগুলো বিবেচনা করতেও পারে, আবার নাও করতে পারে। তবে প্রস্তাবগুলো তিস্তাপাড়ের মানুষের চাওয়া ও অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আমরা আশা-নিরাশার দোলাচলে রয়েছি। দেশের টাকায় প্রকল্পটি বাস্তবায়নের সরকারি ঘোষণা আমাদের আশাবাদী করেছে। তবে হতাশা এখনো কাটেনি। তিস্তাপাড়ের মানুষ আর প্রতিশ্রুতি শুনতে চায় না, তারা বাস্তব কাজ দেখতে চায়।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের বলেন, ‘তিস্তাপাড়ে আন্তর্জাতিক মানের সমীক্ষার জন্য সরকার অর্থ বরাদ্দ দিয়েছে। দ্রুতই সমীক্ষার কাজ শুরু হবে।

‘সমীক্ষা শেষে মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয় পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়া হবে। ২০২৭ সালের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে’, যোগ করেন তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

২ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

২ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

২ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

২ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

হানিফসহ চার আওয়ামী লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পরবর্তী সংবাদ

মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৬ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM