মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /পেঁয়াজ সংরক্ষণে বাকৃবির নতুন প্রযুক্তিতে ১৬ শতাংশ ক্ষতি কমার আশা
জাতীয়

পেঁয়াজ সংরক্ষণে বাকৃবির নতুন প্রযুক্তিতে ১৬ শতাংশ ক্ষতি কমার আশা

পেঁয়াজ সংরক্ষণে বাকৃবির নতুন প্রযুক্তিতে ১৬ শতাংশ ক্ষতি কমার আশা...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১:৩১ পিএম·সর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ১:৩১ পিএম
পেঁয়াজ সংরক্ষণে বাকৃবির নতুন প্রযুক্তিতে ১৬ শতাংশ ক্ষতি কমার আশা

দেশে পেঁয়াজের উৎপাদন বার্ষিক চাহিদার চেয়ে বেশি হলেও পর্যাপ্ত সংরক্ষণব্যবস্থার অভাবে আমদানি করতে হয়। সংরক্ষণের সময় পচন, ওজন কমে যাওয়া, অঙ্কুর গজানো ও গুণগত মান নষ্ট হওয়ার কারণে উৎপাদিত পেঁয়াজের উল্লেখযোগ্য অংশ নষ্ট হয়।

এ ক্ষতি কমাতে ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তিনির্ভর একটি আধুনিক সংরক্ষণব্যবস্থা নিয়ে কাজ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক। তাদের তৈরি ব্যবস্থায় সংরক্ষণকক্ষের তাপমাত্রা, আর্দ্রতা ও বায়ুপ্রবাহ স্বয়ংক্রিয়ভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা যাবে।

গবেষকদের দাবি, পরীক্ষামূলক পর্যায়ে এ প্রযুক্তি ব্যবহারে পেঁয়াজ সংরক্ষণে ক্ষতি ১৫ থেকে ১৬ শতাংশ কমানোর সম্ভাবনা দেখা গেছে।

গবেষক দলের নেতৃত্ব দিচ্ছেন বাকৃবির আইসিটি সেলের পরিচালক ও কৃষি শক্তি ও যন্ত্রপাতি বিভাগের অধ্যাপক মো. রোস্তম আলী। দলের অন্য সদস্যরা হলেন স্নাতকোত্তর শিক্ষার্থী নাফিস সাদিক সায়েম ও স্নাতক শিক্ষার্থী রাহাত মিয়া।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে ২০২৫ সালের মার্চে গবেষণাটি শুরু হয়। বর্তমানে এটি পরীক্ষামূলক কাজ ও তথ্য বিশ্লেষণের পর্যায়ে রয়েছে।

অধ্যাপক রোস্তম আলী বলেন, তুলনামূলক কম খরচে এমন একটি আধুনিক সংরক্ষণব্যবস্থা তৈরি করাই গবেষণার লক্ষ্য, যার মাধ্যমে প্রয়োজন অনুযায়ী সংরক্ষণকক্ষের পরিবেশ নিয়মিত পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা যাবে। দীর্ঘদিন পেঁয়াজের গুণগত মান বজায় রাখতে তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, পেঁয়াজের পচন, ওজন কমে যাওয়া এবং সংরক্ষণজনিত অন্যান্য ক্ষতি কমানোই এ প্রযুক্তির মূল উদ্দেশ্য।

সংরক্ষণকক্ষের ভেতরের তাপমাত্রা ও আর্দ্রতা মাপতে সেন্সর স্থাপন করা হচ্ছে। পরিবেশের পরিবর্তন শনাক্ত করে সে অনুযায়ী বায়ুপ্রবাহও নিয়ন্ত্রণ করা যাবে।

প্রযুক্তিটির নকশায় বায়ুপ্রবাহ ব্যবস্থাপনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী ফ্যান স্বয়ংক্রিয়ভাবে চালু ও বন্ধ করার ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে পেঁয়াজ সংরক্ষণের উপযোগী পরিবেশ বজায় রাখা সম্ভব হবে বলে জানান অধ্যাপক রোস্তম।

গবেষকেরা জানান, এখন পর্যন্ত পরীক্ষামূলক ফলাফলে পেঁয়াজ সংরক্ষণে ক্ষতি ১৫ থেকে ১৬ শতাংশ কমানোর সম্ভাবনা দেখা গেছে। তবে গবেষণাটি এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি।

তাদের মতে, সংরক্ষণকক্ষের তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখা গেলে অতিরিক্ত তাপ বা আর্দ্রতার কারণে পেঁয়াজ পচে যাওয়া এবং অন্যান্য ক্ষতি কমানো সম্ভব হবে।

গবেষক দলের সদস্য নাফিস সাদিক সায়েম বলেন, ‘কৃষকেরা সারা বছর তাদের উৎপাদিত পণ্যের ভালো দাম পাওয়ার সুযোগ পাবেন।

গবেষণায় পেঁয়াজ কত দিন সংরক্ষণ করা যায়, তা পর্যবেক্ষণের পাশাপাশি সংরক্ষণের সময় ওজনের পরিবর্তন, পচন ও গুণগত মানের অবনতিও পরিমাপ করা হচ্ছে। বিভিন্ন পরিবেশে সংরক্ষিত পেঁয়াজের তথ্য সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ ও তুলনা করছেন গবেষকেরা। তাদের ভাষ্য, এ পর্যন্ত পাওয়া ফলাফল আশাব্যঞ্জক।

গবেষকেরা জানান, সংরক্ষণকক্ষের পরিবেশে পরিবর্তন দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া গেলে পচন, ওজন কমে যাওয়া ও অন্যান্য সংরক্ষণজনিত ক্ষতি কমানো সম্ভব হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৬ সালের ২৫ এপ্রিলের তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় ৪২ লাখ ৬৪ হাজার টন পেঁয়াজ উৎপাদিত হয়। বিপরীতে বার্ষিক চাহিদা প্রায় ৩৫ থেকে ৩৬ লাখ টন। অর্থাৎ উৎপাদন চাহিদার চেয়ে বেশি হলেও ২০২৫-২৬ অর্থবছরে দেশে প্রায় ৮৬ হাজার টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

গবেষকদের মতে, পর্যাপ্ত সংরক্ষণব্যবস্থা না থাকায় কৃষকেরা ফসল তোলার পরপরই পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হন। এ সময় বাজারে সরবরাহ বেড়ে গেলে দাম কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। ফলে অনেক কৃষক কম দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হন।

উন্নত সংরক্ষণব্যবস্থা চালু করা গেলে কৃষকেরা কিছু সময় পেঁয়াজ রেখে বাজার পরিস্থিতি বুঝে বিক্রির সিদ্ধান্ত নিতে পারবেন। এতে ন্যায্য দাম পাওয়ার সুযোগ বাড়বে। একই সঙ্গে সারা বছর বাজারে পেঁয়াজের সরবরাহ তুলনামূলক স্থিতিশীল রাখাও সম্ভব হতে পারে।

গবেষকেরা বলেন, এ গবেষণার উদ্দেশ্য পেঁয়াজের উৎপাদন বাড়ানো নয়, বরং উৎপাদন-পরবর্তী ক্ষতি কমিয়ে কৃষকের আর্থিক সুবিধা নিশ্চিত করা।

বর্তমানে পরীক্ষামূলক ফলাফল বিশ্লেষণের পাশাপাশি প্রযুক্তিটির কার্যকারিতা বাড়ানোর কাজ চলছে। পরবর্তী ধাপে বাস্তব সংরক্ষণ পরিস্থিতিতে বড় পরিসরে এর কার্যকারিতা পরীক্ষা করা হবে।

ফলাফল সন্তোষজনক হলে কৃষকের সংরক্ষণাগার ও বাণিজ্যিক সংরক্ষণকেন্দ্রে পরীক্ষামূলকভাবে প্রযুক্তিটি চালুর পরিকল্পনা রয়েছে গবেষকদের।

তারা জানান, প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তা পাওয়া গেলে এক থেকে দুই বছরের মধ্যে মাঠপর্যায়ে ব্যবহারের উপযোগী একটি পরীক্ষামূলক মডেল তৈরি করা সম্ভব।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

২ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

২ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

২ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

২ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা

পরবর্তী সংবাদ

জাপান থেকে ৫ বছরে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আলোচনা দুই প্রধানমন্ত্রীর

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM