শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /রাজধানীতে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী
জাতীয়

রাজধানীতে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

রাজধানীতে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ৩:৪০ পিএম·সর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ৩:৪০ পিএম
রাজধানীতে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

রাজধানী ঢাকায় সকাল থেকেই ধীর গতিতে ঘুরছিল গাড়ির চাকা। দুপুর গড়াতেই যানজট তীব্র আকার নেয়।

খোঁজ নিয়ে জানা যায়, মিরপুর রোড, আসাদ অ্যাভিনিউ, বেগম রোকেয়া সরণি, বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউসহ বিভিন্ন সড়কে যানবাহন ধীরে ধীরে চলছে। বিভিন্ন সড়কে তৈরি হয়েছে যানজট।

আজ মঙ্গলবার বিএনপির যুব সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছেন জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা। সংগঠনটির পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হন নেতাকর্মীরা।

এছাড়া ঢাকার আশেপাশের এলাকা থেকেও পিকআপ ভ্যান, মিনিবাস ও মোটরসাইকেলে অনেকে আসেন কর্মসূচিতে যোগ দিতে।

মানিক মিয়া অ্যাভিনিউয়ের দুপাশের লেন ঘেঁষে এসব গাড়ি সারি করে পার্ক করে রাখতে দেখা যায়।

অতিরিক্ত গাড়ির চাপের পাশাপাশি মিছিলের কারণেও ধীর হতে থাকে সড়কের গতি।

ফার্মগেট এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন রাকিবুল হক। সকালে ব্যক্তিগত গাড়িতে তিনি অফিসের উদ্দেশে রওনা হন।

‘দীর্ঘ সময় জাতীয় সংসদ ভবনের সামনে আটকে ছিলাম। অফিসে পৌঁছাতে দেরি হয়ে যাবে ভেবে গাড়ি ছেড়ে দিয়ে শেষে হাঁটতে শুরু করি,’ সাংবাদিকদের বলেন রাকিবুল হক।

‘কারওয়ান বাজার থেকে মোটরসাইকেলে মোহাম্মদপুর যেতে যেখানে সর্বোচ্চ আধাঘণ্টা সময় লাগে, সেখানে আজ সময় লেগেছে এক ঘণ্টার বেশি,’ বলেন আরেক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী।

তেজগাঁও কথা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাদিয়া আফরিনের সঙ্গে। তিনি অফিসের কাজে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে কারওয়ান বাজারের উদ্দেশে রওনা হয়েছিলেন।

‘বনানী থেকে পুরো পথ আটকে আছে। যতটা ভোগান্তি পোহাতে হচ্ছে, আসলে ততটা ভোগান্তি হওয়ার কথা না। কেবলমাত্র বিশৃঙ্খলার কারণে এই পরিস্থিতি,’ যোগ করেন তিনি।

আরেক প্রতিষ্ঠানের এক কর্মকর্তা এই ভোগান্তির কথা উল্লেখ করে জানান, তিনি এক ঘণ্টায় সোবহানবাগ থেকে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে পৌঁছেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. ওমর আলী সাংবাদিকদের বলেন, ‘আজ লেক রোডে যুবদলের একটি কর্মসূচি ছিল। বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীদের উপস্থিতির কারণে সকাল থেকে যানজট তৈরি হয়েছিল। আমরা চেষ্টা করেছি যতদূর সম্ভব পরিস্থিতি স্বাভাবিক রাখতে।

‘দুপুর ২টা থেকে স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল। আশা করছি, বিকেল হতে হতে পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে,’ বলেন তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

১ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

১ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

১ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

১ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

‘কোথায় গেলি বাপ আমার’, লরিচাপায় ছেলেকে হারিয়ে আহত বাবার আর্তনাদ

পরবর্তী সংবাদ

আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর বিবেচনা করবেন: তথ্য উপদেষ্টা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM