বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /শুধুমাত্র তৌসিফ থাকলে আমি পারমিশন পেতাম: শবনম ফারিয়া
বিনোদন

শুধুমাত্র তৌসিফ থাকলে আমি পারমিশন পেতাম: শবনম ফারিয়া

শুধুমাত্র তৌসিফ থাকলে আমি পারমিশন পেতাম: শবনম ফারিয়া...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
·প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ৪:৪৫ পিএম·সর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ৪:৪৫ পিএম
শুধুমাত্র তৌসিফ থাকলে আমি পারমিশন পেতাম: শবনম ফারিয়া

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া ও অভিনেতা তৌসিফ মাহবুব।

ছোটপর্দার অভিনেতা তৌসিফ মাহবুবের দায়িত্ববোধ ও মানবিক গুণের প্রশংসা করে আবেগঘন এক পোস্ট দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয়জীবনের শুরুর দিকে ঢাকার বাইরে শুটিংয়ে যাওয়ার অনুমতি পেতে তৌসিফের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ ছিল, সেই স্মৃতিচারণ করেছেন তিনি। ফারিয়ার ভাষ্য, তৌসিফ সঙ্গে থাকলেই কেবল পরিবারের কাছ থেকে শুটিংয়ের অনুমতি পেতেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) তৌসিফের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা জানান শবনম ফারিয়া।

পোস্টে তিনি লেখেন, ‘অভিনয় শুরু করার পর, বাসা থেকে ঢাকার বাইরে আমার শুটিংয়ের পারমিশন ছিল না, ফিরতে রাত হতো তাই। শুধুমাত্র তৌসিফ থাকলে আমি পারমিশন পেতাম।

তৌসিফের দায়িত্বশীলতার আরেকটি স্মৃতি তুলে ধরে ফারিয়া জানান, দেশের বাইরেও প্রথম শুটিংয়ে যাওয়ার অনুমতি পেয়েছিলেন তৌসিফ ও সিয়াম সঙ্গে থাকায়। তার ভাষায়, ‘এমনকি দেশের বাইরেও আমার প্রথম শুটিংয়ের পারমিশন পেয়েছিলাম তৌসিফ আর সিয়াম ছিল তাই। ওই বয়সেই তৌসিফ কতটা দায়িত্বশীল হলে আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল!

তৌসিফের দায়িত্ববোধ যে এখনো একইভাবে সহকর্মীদের কাছে তাকে নির্ভরতার প্রতীক করে রেখেছে, সেটিও উল্লেখ করেছেন শবনম ফারিয়া। তার মতে, তৌসিফ এখন মিডিয়ার অনেকেরই অভিভাবকের মতো।

সহকর্মীদের বিপদে পাশে দাঁড়ানো এবং আর্থিক প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার জন্যও তৌসিফের প্রশংসা করেছেন ফারিয়া। তিনি লেখেন, ‘অনেকের কাছে শুনি, বিপদে পড়লে সবার আগে এগিয়ে আসে তৌসিফ। কারও টাকার দরকার হলেও সবাই জানে, তৌসিফকে কল করলে সে তার যথাসাধ্য চেষ্টা করে সাহায্য করতে।

বন্ধুর এমন মানবিক গুণের প্রশংসা করে শবনম ফারিয়া আরও লেখেন, ‘তৌসিফ হয়তো আরও অনেক বড় অভিনেতা হবে, কিন্তু ব্যক্তি তৌসিফ অলরেডি অনেক বড় হয়ে গেছে।

অভিনেতা হিসেবে নির্মাতাদের আস্থা ও দর্শকদের ভালোবাসা অর্জনের পাশাপাশি ব্যক্তিজীবনেও তৌসিফের প্রাপ্তির কথা তুলে ধরেছেন ফারিয়া। তার ভাষ্য, তৌসিফ নির্মাতাদের ভরসার জায়গা হয়ে উঠেছেন, পেয়েছেন দর্শকদের ভালোবাসা। পাশাপাশি জারার মতো একজন জীবনসঙ্গী, বাবা-মায়ের যোগ্য সন্তান হওয়ার গৌরব এবং তাদের মতো বন্ধুদের ভালোবাসাও পেয়েছেন তিনি।

পোস্টের শেষাংশে বন্ধুর প্রতি গর্ব ও ভালোবাসা প্রকাশ করে তৌসিফকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শবনম ফারিয়া।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

১ সপ্তাহ আগে
গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

১ সপ্তাহ আগে
‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

১ সপ্তাহ আগে
নতুন লুকে কারিনা কাপুর

নতুন লুকে কারিনা কাপুর

১ সপ্তাহ আগে
পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

১ সপ্তাহ আগে
অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

‘তোমাকে নিয়ে আমি গর্বিত’, জন্মদিনে তৌসিফকে স্পর্শিয়ার বার্তা

পরবর্তী সংবাদ

রাফসান-সুনেহরার বাগদান গুঞ্জন নিয়ে মুখ খুলল মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার কর্তৃপক্ষ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM