রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /রাজনীতি
  3. /সরকারের সুরক্ষার জন্য সাইবার আইন করা হচ্ছে: আখতার হোসেন
রাজনীতি

সরকারের সুরক্ষার জন্য সাইবার আইন করা হচ্ছে: আখতার হোসেন

সরকারের সুরক্ষার জন্য সাইবার আইন করা হচ্ছে: আখতার হোসেন...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
·প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ৬:৫৩ পিএম·সর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ৬:৫৩ পিএম
সরকারের সুরক্ষার জন্য সাইবার আইন করা হচ্ছে: আখতার হোসেন

‘সাইবার সুরক্ষা, না কণ্ঠরোধ’ শীর্ষক নাগরিক সংলাপে জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

জনগণের সুরক্ষার পরিবর্তে সরকারের সুরক্ষার জন্য সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভয়েস ফর রিফর্মসহ একাধিক সংগঠনের আয়োজনে ‘সাইবার সুরক্ষা, না কণ্ঠরোধ’ শীর্ষক নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন।

এ সময় আখতার হোসেন বলেন, সরকার সাইবার সুরক্ষার নামে নাগরিকদের কণ্ঠরোধ করতে চাইছে। সরকারের সিদ্ধান্তের সমালোচনা করায় ময়মনসিংহের ভালুকায় সাথী আক্তারকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার চায় না তাদের দেওয়া তথ্যের বাইরে অন্য কোনো তথ্য প্রচারিত হোক।

তিনি বলেন, স্বৈরাচার হওয়ার ক্ষেত্রে যে যে জায়গায় সরকারের হাত-পা বাঁধা হয়েছিল, সেসব জায়গার বাধা শুরু থেকেই সরাচ্ছে সরকার। গুম কমিশনসহ বিভিন্ন কমিশনকে নিজেদের তল্পিবাহক বানানোর জন্য সব আইন করছে সরকার।

আইজিপির ক্রসফায়ারসংক্রান্ত বক্তব্যের প্রসঙ্গে আখতার হোসেন বলেন, আইজিপি যে ক্রসফায়ারের কথা বলেছেন, এটাকে সরকারের বক্তব্য ধরে নিতে পারেন। সরকারের প্রস্তুতি আছে বলেই আইজিপি এটা বলেছেন। এ বক্তব্যের জন্য আইজিপিকে জবাবদিহির আওতায় আনারও দাবি জানান তিনি।

গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান কামাল আহমেদ বলেন, অপরাধ ও মতপ্রকাশের স্বাধীনতাকে আইনে আলাদাভাবে বিবেচনা করতে হবে। জুয়া ও প্রতারণার মতো অপরাধ থেকে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তবে সরকার, রাজনীতি বা কোনো নীতির সমালোচনাকে মানহানির আওতায় আনা যাবে না।

তিনি বলেন, আইনের অপপ্রয়োগ বন্ধে সুনির্দিষ্ট বিধান রাখতে হবে, যাতে কোনো ফাঁকফোকর না থাকে। সাংবাদিক ও সাধারণ নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা একইভাবে নিশ্চিত করার পাশাপাশি প্রস্তাবিত সংশোধনী ক্ষমতার অপব্যবহারের পথ প্রশস্ত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম বলেন, অনলাইনে অপতথ্য ও মিথ্যা প্রচারের নতুন বাস্তবতা মোকাবিলায় সাইবার সুরক্ষা আইন প্রয়োজন। তবে নতুন করে আইনে গুজব ও অপতথ্যসংক্রান্ত ধারা যুক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, আমরা কেউই চাই না, বাংলাদেশে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটির পুনরাবৃত্তি হোক।

তিনি আরও বলেন, মানহানির বিষয়টি সাইবার সুরক্ষা আইন থেকে আলাদা করে কার্যকর আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে মিথ্যা তথ্য ছড়িয়ে কাউকে লক্ষ্যবস্তু করা হলে তার প্রতিকার পাওয়া যায়।

গুম কমিশনের সাবেক সদস্য নাবিলা ইদ্রিস বলেন, নতুন সরকারের এই আট মাসের মধ্যে সাইবার আইনের আওতায় করা মামলাগুলোর বড় একটি অংশ প্রধানমন্ত্রী, মন্ত্রী বা তাদের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে ফেসবুকে সমালোচনাকে কেন্দ্র করে করা হয়েছে। সংশোধনীর মাধ্যমে সমালোচকদের বিরুদ্ধে আইন প্রয়োগের সুযোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

অল্টারনেটিভের সংগঠক ডা. তাজনূভা জাবিন বলেন, সরকারের সমালোচনা করলে দ্রুত গ্রেফতারের ঘটনা ঘটলেও সাধারণ নাগরিকদের নিরাপত্তার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ দেখা যায় না। সাইবার বুলিংয়ের শিকার নারীদের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রেও সরকারের যথেষ্ট উদ্যোগ নেই।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, সাইবার সুরক্ষা আইনে সংশোধনী আনার উদ্যোগকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। তার মতে, সরকারের সমালোচনা নিয়ন্ত্রণ এবং সমালোচকদের গ্রেফতারের সুযোগ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ময়মনসিংহের সাথী আক্তার নিজের ফেসবুক লাইভে সরকারকে ভোট দেওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করেছিলেন। তিনি সরকারের সরাসরি সমালোচনাও করেননি, অথচ তাকে গ্রেফতার করা হয়েছে।

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে গুজব ও অপতথ্য যাচাইয়ের স্পষ্ট প্রক্রিয়া না থাকা এবং কনটেন্ট অপসারণের ক্ষমতা ও কর্মকর্তাদের দায়মুক্তির বিধান উদ্বেগজনক বলে অভিহিত করেছেন ভয়েস ফর রিফর্মের সহসমন্বয়ক ফাহিম মাশরুর।

এ ছাড়া মানহানিকে সাইবার আইনের বাইরে রাখা, মোবাইল কোর্টের পরিবর্তে জামিনযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা, প্ল্যাটফর্মের স্বচ্ছতা এবং নারী-শিশু নির্যাতনকে ডিজিটাল অপরাধ হিসেবে গণ্য করার সুপারিশ করেছেন তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন

১ সপ্তাহ আগে
হাসিনা ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ, জনগণকে নিরাপত্তার আস্থা দিতে হবে: তাজনূভা

হাসিনা ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ, জনগণকে নিরাপত্তার আস্থা দিতে হবে: তাজনূভা

১ সপ্তাহ আগে
বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দেওয়ার কারণ জানালেন মুক্তি

বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দেওয়ার কারণ জানালেন মুক্তি

১ সপ্তাহ আগে
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশে ফিরবে না: সারজিস আলম

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশে ফিরবে না: সারজিস আলম

১ সপ্তাহ আগে
শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ

১ সপ্তাহ আগে
‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ...

পরবর্তী সংবাদ

আওয়ামী লীগ পুনর্বাসন করছেন নজরুল ইসলাম এমপি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM