শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /লিবিয়া থেকে আজ এসেছেন ১৭৪ বাংলাদেশি, কাল ফিরবেন আরও ১৭৫
জাতীয়

লিবিয়া থেকে আজ এসেছেন ১৭৪ বাংলাদেশি, কাল ফিরবেন আরও ১৭৫

লিবিয়া থেকে আজ এসেছেন ১৭৪ বাংলাদেশি, কাল ফিরবেন আরও ১৭৫...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ৭:৫৯ পিএম·সর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ৭:৫৯ পিএম
লিবিয়া থেকে আজ এসেছেন ১৭৪ বাংলাদেশি, কাল ফিরবেন আরও ১৭৫

লিবিয়া থেকে আজ মঙ্গলবার ভোরে দেশে ফেরত আনা ১৭৪ বাংলাদেশির মধ্যে ৪১ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তাদের মধ্যে সাগরে আটক হওয়ার পর ৩৬ জনকে ত্রিপোলির একটি বন্দিশিবিরে রাখা হয়েছিল।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে আজ ভোর ৫টা ৪০ মিনিটে দেশে ফেরত আসেন এই বাংলাদেশিরা।

দূতাবাসের তথ্য অনুযায়ী, সাগরে আটক হওয়ার পর তাদের মধ্যে ৩৬ জনকে ত্রিপোলির তাজৌরা বন্দিশিবিরে রাখা হয়েছিল। লিবিয়ার রাজধানীতে বিপজ্জনক পরিস্থিতি দেখে বাকি ১৩৮ জন স্বেচ্ছায় দেশে ফিরেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফেরত আসা অধিকাংশ বাংলাদেশি মানব পাচারকারীদের সহায়তায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন বলে জানা গেছে। তাদের উদ্দেশ্য ছিল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানো।

তাদের কয়েকজন অভিযোগ করেছেন, লিবিয়ায় অবস্থানকালে তাদের অপহরণ ও নির্যাতন করা হয়েছিল।

লিবিয়া হয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টাকারী বাংলাদেশিদের ব্যাপক শোষণের প্রেক্ষাপটে তাদের দেশে ফিরিয়ে আনা হলো।

দেশে ফেরার আগে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবিব উল্লাহ দূতাবাসে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং অনিয়মিত অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেন।

তিনি বলেন, এ ধরনের যাত্রায় অভিবাসীরা শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন, যার প্রভাব তাদের পাশাপাশি তাদের পরিবারের ওপরও পড়ে।

দেশে ফিরে নতুন করে জীবন গড়ে তোলার, ভবিষ্যতে বৈধ পথে অভিবাসনের প্রক্রিয়া অনুসরণ করার এবং অনিয়মিত অভিবাসনের বিপদ সম্পর্কে সচেতনতা বাড়াতে সহায়তা করার জন্য তাদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রদূত।

মানব পাচারকারী ও দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্যও তিনি তাদের প্রতি আহ্বান জানান।

ফেরত আসা বাংলাদেশিদের বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী আইওএম তাদের যাতায়াত ভাতা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা ও অস্থায়ী আবাসনের ব্যবস্থা করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, লিবিয়ার কর্তৃপক্ষ ও আইওএমের সহযোগিতায় তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়।

আগামীকাল লিবিয়ার মিসরাতা থেকে আরও ১৭৫ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার জন্য কাজ করছে দূতাবাস। তারা স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

১ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

১ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

১ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

১ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য সরকারের অবস্থান নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী সংবাদ

বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM