শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: শফিকুর রহমান
জাতীয়

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: শফিকুর রহমান

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: শফিকুর রহমান...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ৮:০০ পিএম·সর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ৮:০০ পিএম
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: শফিকুর রহমান

আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্টদের একটা ক্লাব’ হিসেবে অভিহিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, দলটি কখনো স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে বিদায় নিতে পারেনি। ভবিষ্যতে কেউ আওয়ামী লীগের পথ অনুসরণ করতে চাইলে তাদের পরিণতিও ভিন্ন হবে না।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদী রাজনীতির পরিবর্তন চায়। গণভোটে জনগণ সংবিধানে কেবল সংশোধন বা ঘষামাজার জন্য নয়, বরং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। তাই জনগণের প্রত্যাশা অনুযায়ী সংবিধান সংস্কার ও রাজনৈতিক পরিবর্তনের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) মাল্টিপারপাস হলে জামায়াতে ইসলামী আয়োজিত ‘২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস’ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। এটা ফ্যাসিস্টদের একটা ক্লাব।

আওয়ামী লীগের ক্ষমতা থেকে বিদায়ের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, ‘আওয়ামী লীগ তার জীবনে কখনো স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ক্ষমতা থেকে বিদায় নিতে পারেনি। সব সময় লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে, বিকৃত হয়ে বিদায় নিয়েছে।

ভবিষ্যতে কেউ একই পথ অনুসরণ করলে তাদের পরিণতিও একইরকম হবে বলে সতর্ক করে তিনি বলেন, ‘সেই রাস্তা এখনো যদি কেউ অবলম্বন করতে চান, তাদের পরিণতি নিশ্চয়ই ভিন্ন হবে না। একই পরিণতি হবে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণভোটের রায় বাস্তবায়নের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, মানুষ ফ্যাসিবাদের পরিবর্তন চায় বলেই পরিবর্তনের পক্ষে গণভোটে রায় দিয়েছে। তবে সেই রায়কে শুধু সংবিধানে সংশোধন বা ঘষামাজার মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য দেওয়া হয়নি।

তিনি বলেন, ‘গণভোটের রায় দিয়েছে রাজনীতির পরিবর্তনের জন্য। যে রাজনীতি হবে দেশ ও জনগণের কল্যাণে, যে রাজনীতি আর কাউকে ফ্যাসিবাদী হওয়ার কোনো ধরনের সুযোগ দেবে না, সেই পরিবর্তনটাই মানুষ চেয়েছে।

সরকারের উদ্দেশে জামায়াত আমির বলেন, দীর্ঘদিন ফ্যাসিবাদের যন্ত্রণা ভোগ করার পরও যারা এখন ক্ষমতায় আছেন, তারা সেই অভিজ্ঞতা ভুলে গেছেন। তিনি বলেন, ‘বন্ধুরা, ভুলে গেলে লাভ হবে না।

জনগণের প্রত্যাশা পূরণে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা এখনো অনুরোধ করব, ফিরে আসুন, ফিরে আসুন এবং সংবিধান সংস্কার পরিষদ করে জনগণের প্রত্যাশা পূরণ করুন।

সরকার এই প্রত্যাশা পূরণ না করলে জামায়াত অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান তিনি। তার ভাষ্য, ‘অতীতেও আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করিনি, এখনো করব না। লড়ে যাব জনগণের জন্য, ন্যায়-ইনসাফের জন্য, মানবিক বাংলাদেশ গড়ার জন্য এবং সকল হত্যাকাণ্ডের খুনিদের বিচারের আওতায় আনার জন্য।

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনসহ দেশের বিভিন্ন স্থানে লগি-বৈঠা নিয়ে হামলা ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, ওই ঘটনায় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের হত্যার বিচার নিশ্চিত করতে হবে।

তার অভিযোগ, ওই দিনের হত্যাকাণ্ডের পর মামলা হলেও আওয়ামী লীগ ক্ষমতায় এসে মামলার নথিপত্র গায়েব করে এবং মামলা প্রত্যাহার করে নেয়।

শফিকুর রহমান বলেন, ‘আমরা চাপিয়ে দেওয়া কোনো বিচার চাই না। অন্যায়ভাবে কাউকে ফাঁসি দেওয়া তো দূরের কথা, তার একটা লোম ধরে টান দেওয়া হোক—তাও আমরা চাই না। আমরা নিশ্চিত, ন্যায়বিচার হলে প্রত্যেক অপরাধীর ফাঁসি হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে এবং বিশেষ করে জুলাইয়ে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের আত্মত্যাগের কথা স্মরণ রাখতে হবে। তাদের রক্তের ঋণ পরিশোধে কোনো আপস করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

রাজনীতির নামে সন্ত্রাস ও হত্যাকাণ্ডের অবসান ঘটিয়ে মানবিক রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, বাংলাদেশে যারা রাজনীতি করবেন, তাদের জনগণের কল্যাণে কাজ করতে হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

১ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

১ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

১ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

১ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী সংবাদ

বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা ওয়াকিলসহ ১৩ জন কারাগারে

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM