মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /চরের দখল নিয়ে পদ্মায় দুই বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’, ব্যাপক গোলাগুলি
সারাদেশ

চরের দখল নিয়ে পদ্মায় দুই বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’, ব্যাপক গোলাগুলি

চরের দখল নিয়ে পদ্মায় দুই বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’, ব্যাপক গোলাগুলি...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ৮:৩৩ পিএম·সর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ৮:৩৩ পিএম
চরের দখল নিয়ে পদ্মায় দুই বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’, ব্যাপক গোলাগুলি

চরের দখল নিয়ে পদ্মা নদীতে কাকন বাহিনী ও কালু বাহিনীর সদস্যদের মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষে দুই পক্ষের মধ্যে দেড় শতাধিক রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত গোলাগুলি চলছিল। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পদ্মার কুষ্টিয়া অংশে পদ্মা-গড়াইয়ের মোহনায় অবস্থান নিয়েছে কাকন বাহিনী। অন্যদিকে, পাবনার ঈশ্বরদীর অন্তর্গত ডিগ্রির চরের কলাবাগানের মধ্যে রয়েছে কালু বাহিনী। দুই বাহিনীর সদস্যরা একে অপরকে লক্ষ্য করে গুলি ছুড়ছে। এর আগে পদ্মা-গড়াইয়ের মোহনা কালু বাহিনীর দখলে ছিল। এবার কাকন বাহিনী ওই এলাকার দখল নিতে মরিয়া হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, পাবনার ঈশ্বরদী থানার অন্তর্গত পদ্মা নদীর ডিগ্রির চর বেশ কিছুদিন ধরে কালু বাহিনীর লোকজনের দখলে রয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে পদ্মা-গড়াইয়ের মোহনায় একটি ট্রলারে করে এসে কাকন বাহিনীর সদস্যরা ডিগ্রির চর লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। এ সময় প্রায় ৩০ থেকে ৩৫ জন কৃষক মাঠে কাজ করছিলেন। পরে কালু বাহিনীর সদস্যরা পালটা গুলিবর্ষণ করে প্রতিরোধ গড়ে তোলেন।

বিকাল ৪টার দিকে কাকন বাহিনীর সদস্যরা আরও দুটি ট্রলারে অস্ত্র ও লোকজন নিয়ে এসে শক্তি বৃদ্ধি করে। সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলছিল। নদী ও চরের মধ্যে সংঘর্ষের কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় নৌকার মাঝি নয়ন জানান, কাকন বাহিনী প্রথমে একটি ট্রলারে লোকজন নিয়ে এসে গোলাগুলি শুরু করে। বিকাল ৪টার দিকে তাদের বহরে আরও দুটি নৌকা যোগ হয়। এ পর্যন্ত প্রায় দেড়শর বেশি গুলি হয়েছে।

রাজশাহী নৌ পুলিশের সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, গোলাগুলির ঘটনার খবর আড়াইটার দিকে পেয়েছি। এর পরপরই সেখানে নৌ পুলিশের সদস্যদের পাঠানো হয়েছে। তাদের সঙ্গে ঈশ্বরদী থানার একটি দলও রয়েছে। সেখানে তখনো গোলাগুলি চলছিল।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

২ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

২ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

২ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

২ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

ফাঁকা মাঠে জাপা-জামায়াত দ্বৈরথ, দৌড়ে বিএনপির তিন নেতা

পরবর্তী সংবাদ

গোদাগাড়ীতে পদ্মানদীর তীর থেকে পরিত্যক্ত ২ কেজি হেরোইন উদ্ধার

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM