রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /রাজনীতি
  3. /‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’
রাজনীতি

‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’

‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
·প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পিএম·সর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পিএম
‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’

হাসনাত আব্দুল্লাহ ও শেখ তানভীর বারী হামিম।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী নাকি ১৫০ টাকার খাবার খাওয়ায় পুষ্টিহীনতায় ভুগে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। হাসনাতকে বলি— প্রধানমন্ত্রী তারেক রহমান ছেলেবেলা থেকেই পারিবারিকভাবে মিতব্যয়ী। জুলাই অভ্যুত্থানের আগে কারা সাইকেলে চড়তেন, আর অভ্যুত্থানের মাত্র তিন দিন পর থেকে কারা ক্যাম্পাসে প্রাডো গাড়িতে চড়েছেন, তা সবাই জানে। কারা ৫ আগস্টের আগে বাটা জুতা কেনার সামর্থ্যও রাখতেন না, অথচ অভ্যুত্থানের পরে এয়ার জর্ডান পরে ঘুরেছেন, তা-ও জাতি দেখেছে।কারা মানুষের সরলতার সুযোগ নিয়ে বন্যার ত্রাণ ও টাকা মেরে দিয়েছে তা-ও জাতি দেখেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে নিজের ফেসবুক দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার অধীন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।

হাসনাতের উদ্দেশে পোস্টে হামিম লেখেন, ‘কারা হলের খাবার খেতেই হিমশিম খেতেন, অথচ অভ্যুত্থানের পরপরই পাঁচ তারকা হোটেলে বসে কফি খাওয়া শুরু করেছেন, তা-ও মানুষের অজানা নয়। কারা মাসের নিজের খরচ চালাতে হিমশিম খেতেন, অথচ অভ্যুত্থানের পর নিজেরাই কয়েকটি ফ্ল্যাটের মালিক হয়েছেন এবং নিজেদের এপিএসকে ৪০০ কোটি টাকার মালিক বানিয়েছেন—সেই দুর্নীতিবাজদের কথাও আজ মানুষের মুখে মুখে।

তিনি লেখেন, ‘১৫০ টাকার খাবার খেয়েও সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। কারণ, এ দেশের অধিকাংশ মানুষই নিম্ন আয়ের। সাধারণ মানুষের জীবনযাত্রার বাস্তবতা বুঝতে হলে তাদের মতো করে ভাবতে হয়, তাদের বাস্তবতাকে উপলব্ধি করতে হয়। বরং হঠাৎ করে জীবনযাত্রার মান পরিবর্তনের বেড়াজালে পড়ে দুর্নীতিবাজদের কাছ থেকে দেশবিরোধী সিদ্ধান্ত আসবে, যার প্রমাণ আপনাদের দলের কর্মকাণ্ডেই দেখা যায়।

হাসনাতের উদ্দেশে ছাত্রদল নেতা আরও লেখেন, ‘সার্বিয়া ও নেপালে জনগণ অভ্যুত্থানের পর ছাত্রদের প্ল্যাটফর্মকে বেছে নিয়েছে দুর্নীতিমুক্ত রাজনীতি ও পরিবর্তনের প্রত্যাশায়। কিন্তু আপনাদের দুর্নীতি ও অনিয়মের কারণে জনগণ এবার জাতীয় নির্বাচনে আপনাদের লাল কার্ড দেখিয়েছে। তাই বলি— সমালোচনা করার আগে একটু ভেবে ও যৌক্তিকভাবে করবেন।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন

১ সপ্তাহ আগে
হাসিনা ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ, জনগণকে নিরাপত্তার আস্থা দিতে হবে: তাজনূভা

হাসিনা ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ, জনগণকে নিরাপত্তার আস্থা দিতে হবে: তাজনূভা

১ সপ্তাহ আগে
বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দেওয়ার কারণ জানালেন মুক্তি

বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দেওয়ার কারণ জানালেন মুক্তি

১ সপ্তাহ আগে
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশে ফিরবে না: সারজিস আলম

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশে ফিরবে না: সারজিস আলম

১ সপ্তাহ আগে
শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ

১ সপ্তাহ আগে
‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

আমার রাষ্ট্রীয় সম্মান পাওয়াটাও জামায়াত-এনসিপি সহ্য করতে পারছে না

পরবর্তী সংবাদ

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধাদানের অভিযোগ, তদন্তে জামায়াতের দুই সদস্যের কমিটি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM