মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয়

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে ৫ সদস্যের তদন্ত কমিটি

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে ৫ সদস্যের তদন্ত কমিটি...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ৫:৫৩ এএম·সর্বশেষ: ২৮ অক্টোবর ২০২৬, ৫:৫৩ এএম
বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে ৫ সদস্যের তদন্ত কমিটি

দেশের পূর্বাঞ্চলের বড় একটি অংশে জাতীয় বিদ্যুৎ গ্রিড ট্রিপ করার কারণ উদ্‌ঘাটনে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে পাওয়ার গ্রিড পিএলসি। ভবিষ্যৎ পুনরাবৃত্তি রোধে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত এ কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পাওয়ার গ্রিড পিএলসির সঞ্চালন-২ বিভাগের প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ এবাদুল্লাহ হায়দার আলীকে এই তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের মূল কারণ চিহ্নিত করার পাশাপাশি জাতীয় গ্রিডের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বাস্তবমুখী পদক্ষেপের সুপারিশ করবে এই কমিটি।

এর আগে মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে আকস্মিকভাবে পূর্বাঞ্চলীয় গ্রিডে সমস্যা দেখা দিলে রাজধানী ঢাকার পূর্বাংশ এবং চট্টগ্রাম বিভাগের একটি বড় এলাকা একযোগে বিদ্যুৎহীন হয়ে পড়ে। বড় ধরনের বিপর্যয় এড়াতে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট অঞ্চলের বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ার প্রায় দুই ঘণ্টা পর একে একে পুনরায় উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ, যার ধারাবাহিকতায় ধীরে ধীরে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে।

পাওয়ার গ্রিড পিএলসি জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে প্রকৌশলীরা ধাপে ধাপে সংযোগ পুনঃস্থাপনের প্রক্রিয়া পরিচালনা করছেন। জাতীয় লোড ডেসপাস সেন্টারের (এনএলডিসি) সার্বিক নিয়ন্ত্রণে গ্রিড পুনরুদ্ধারের কাজ চলছে। একই সঙ্গে সংস্থাটি নিশ্চিত করেছে, এই বিভ্রাটের প্রভাব উত্তরাঞ্চলসহ দেশের অপরাপর অংশে পড়েনি এবং সেখানকার বিদ্যুৎ সঞ্চালন পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশে জাতীয় গ্রিডে বড় ধরনের বিপর্যয় এটাই প্রথম নয়। এর আগে ২০২২ সালের ৪ অক্টোবর বেলা ২টা ৫ মিনিটে পূর্বাঞ্চলীয় গ্রিডে বিপর্যয় ঘটলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগসহ দেশের সিংহভাগ এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। পরবর্তীতে ৩ থেকে ৮ ঘণ্টার প্রচেষ্টায় সারা দেশে বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছিল। তারও আগে ২০১৪ সালের ১ নভেম্বর ভারতের বহরমপুর-ভেড়ামারা সঞ্চালন লাইনে ত্রুটির কারণে সংঘটিত জাতীয় বিপর্যয়ে প্রায় ১২ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল গোটা দেশ।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

২ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

২ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

২ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

২ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

দেশে ফিরলে শেখ হাসিনা মবের শিকার হবেন না: ডা. জাহেদ

পরবর্তী সংবাদ

১৭০ কিলোমিটার বেগে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উত্তাল বঙ্গোপসাগর

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM