বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব
জাতীয়

বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব

বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ২:৪২ পিএম·সর্বশেষ: ২৮ অক্টোবর ২০২৬, ২:৪২ পিএম
বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব

বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশের মধ্যে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপ’ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলামের দেওয়া এ প্রস্তাব দ্রুত বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার আবদুল রহিম আবদুল্লাহ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মালদ্বীপের পার্লামেন্ট ‘পিপলস মজলিসে’ স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ প্রস্তাব দেন বাংলাদেশের হাইকমিশনার।

বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে দুই দেশের সংসদীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় সংসদ সদস্যদের পারস্পরিক সফর, নিয়মিত সংলাপ এবং অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও আলোচনা হয়।

হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক কেবল সরকার পর্যায়ের যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নয়। দুই দেশের নির্বাচিত জনপ্রতিনিধি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারে।

তিনি বলেন, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠিত হলে দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে সরাসরি যোগাযোগ ও সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে আইন প্রণয়ন, সংসদ পরিচালনা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় করা সম্ভব হবে।

পাশাপাশি অর্থনীতি, শিক্ষা, জনকল্যাণ, শ্রম অভিবাসন ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন তিনি।

বৈঠকে মালদ্বীপের অর্থনীতি ও উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের বিষয়টিও গুরুত্ব পায়। বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশটির উন্নয়নে তাঁদের অবদানের স্বীকৃতি দেওয়ায় মালদ্বীপ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান হাইকমিশনার।

জবাবে মালদ্বীপের স্পিকার আবদুল রহিম আবদুল্লাহ দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড ও উন্নয়নে বাংলাদেশি কর্মীদের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে প্রস্তাবিত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের বিষয়টি এগিয়ে নিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

উভয় পক্ষ আশা প্রকাশ করেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দুই দেশের সংসদীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন মাত্রা পাবে।

সাক্ষাৎ শেষে বাংলাদেশের হাইকমিশনার ও মালদ্বীপের স্পিকার নিজ নিজ দেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিনিধিত্বকারী উপহার বিনিময় করেন।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

২ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

২ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

২ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

২ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, ভাইবোনসহ নিহত ৪

পরবর্তী সংবাদ

মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধা: চিতলিয়া গ্রামে মুখে মুখে ঘুরছে ভয়ের গল্প

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM