মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয়: সড়কমন্ত্রী
জাতীয়

চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয়: সড়কমন্ত্রী

চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয়: সড়কমন্ত্রী...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ৪:১৭ পিএম·সর্বশেষ: ২৮ অক্টোবর ২০২৬, ৪:১৭ পিএম
চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয়: সড়কমন্ত্রী

চালকদের আচরণ পরিবর্তনের কথা বললেই কিংবা গাড়ির ফিটনেসের কথা বললেই কারও কারও গাত্রদাহ (গায়ের জ্বালা) হয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২৮ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে সড়ক ও জনপথ অধিদপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, ‘আমাকে কেউ যদি বলতে পারেন, যোগাযোগ মন্ত্রণালয় এই কাজটি বা কাজগুলো করলেই সড়কে একটি প্রাণও ঝরবে না, আমি তা-ই করব। আমাকে বলেন, কোন কাজটি করলে সড়কে একটি প্রাণও যাবে না। নিশ্চয়ই সেই দায়িত্ব নিতে চাই, সরকার সেই দায়িত্ব নিতে চায়।

আলোচনা সভায় বেশ কয়েকজন বক্তার বক্তব্যে উপস্থিত চালকরা মেজাজ হারিয়ে হৈই চৈই করলে সড়কমন্ত্রী বলেন, ‘আমার ধারণা, পরিবহন খাতের সঙ্গে যারা জড়িত, তারা যেভাবে মেজাজ হারাচ্ছেন, এভাবে মেজাজ যদি পরিবহনের স্টিয়ারিং সিটে বসে হারান, তাহলে দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া যাবে না। আমাদের শুনতে হবে, মানতে হবে এবং কাজ করতে হবে। আমরা কেউ কারও প্রতিপক্ষ নই। এখানে যারা আছি, সবারই দায়িত্ব হচ্ছে নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করা।

সড়কমন্ত্রী আরও বলেন, ‘সমস্যা ঠিকই আছে। কোনো এক প্রত্যন্ত অঞ্চলে একটি ভ্যান উল্টে খাদে পড়ে গেল, অনাকাঙ্ক্ষিতভাবে, দুর্ভাগ্যবশত কেউ নিহত হলেন। এর দায় সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের-এভাবে ভাবার জায়গাটাতেও কিছু পরিবর্তন আনা প্রয়োজন। প্রতিদিনই মানুষ সড়কে মারা যাচ্ছে। আশঙ্কাজনক হারে মানুষ মারা যাচ্ছে। কিন্তু সব দুর্ঘটনাকেই আমরা সড়ক দুর্ঘটনা হিসেবে সংজ্ঞায়িত করতে চাইছি।

শেখ রবিউল আলম বলেন, ‘সড়ক দুর্ঘটনার জন্য চালকদের সচেতনতা ও দক্ষতার অভাব যে অন্যতম প্রধান কারণ, তা অস্বীকার করার কোনো প্রয়োজন নেই। তবে রাতারাতি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে দক্ষ ও যোগ্য চালক প্রয়োজন, এটিও অবধারিত। কীভাবে আমরা তা নিশ্চিত করতে পারি, সে বিষয়ে মালিক সমিতির দায়িত্বশীল নেতাদের এগিয়ে আসতে হবে। তাদের আন্তরিকতার অভাব নেই। তারাও পরিবর্তন চান। এই পরিবহন খাতের আমূল পরিবর্তনের জন্য তারাও এগিয়ে আসতে চান। কিন্তু কিছু কিছু জায়গায় রাতারাতি পরিবর্তন আনা সম্ভব হচ্ছে না। তার মানে এই নয় যে আমরা হাল ছেড়ে দিয়েছি। আমরা যে-কোনো মূল্যে নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করতে চাই।

মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে অনেক পদক্ষেপ, পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সেগুলো বাস্তবায়নাধীন। আমার বিশ্বাস, জাতিসংঘে গিয়ে সরকার ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করেছে। সেই লক্ষ্যে আমাদের সফল হতেই হবে। দয়া করে, আমরা কেউ কারও ওপর দায় চাপানোর সংস্কৃতি থেকে বেরিয়ে আসি। একজন বললেন, অটোরিকশা যেভাবে পুরো দেশকে, বিশেষ করে ঢাকা শহরকে জরাজীর্ণ করে ফেলেছে, সেটিকে আমরা সমর্থন করি না। ঠিক আছে, কিন্তু যারা সমর্থন করেন না, তাদের মধ্যে একজনও কি অটোরিকশায় ওঠা বন্ধ করেছেন?

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘ফুটপাতে দোকান বসুক, চলাচল ব্যাহত হোক-এটা আমরা কেউ চাই না। কিন্তু আপনার আত্মীয়ের দোকান যদি নিয়মিত ফুটপাতে বসে, অথবা আপনার বাসার সামনে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ফুটপাত দখল করে ব্যবসা চলে, আপনি কি প্রতিবাদ করেছেন? অসহযোগিতা করেছেন? আমরা যদি নিজের অবস্থান থেকে দায়িত্ব পালন না করি, তাহলে দেশের আমূল পরিবর্তনের যে প্রত্যাশা করছি, তা শুধু চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কার্যকর করা কঠিন হয়ে যাবে। জনসচেতনতা তৈরি করতে হবে, নিজের দায়িত্ব পালন করতে হবে।

পরিবহন মালিক, শ্রমিক, প্রকৌশলী, পুলিশ ও সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞদের সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে সরকারের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘সংশ্লিষ্ট ব্যক্তিরা কোথায় কী ধরনের পদক্ষেপ প্রয়োজন, তা চিহ্নিত করে প্রস্তাব দিলে সরকার বাস্তবায়নে সহযোগিতা করবে। শুধু সরকারের ওপর দায় চাপিয়ে নয়, সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করলেই নিরাপদ সড়ক প্রতিষ্ঠা সম্ভব।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

২ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

২ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

২ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

২ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

‘বিএনপিকে ভোট দিয়ে ভুক্তভোগী’ বলা সাথী আক্তারের জামিন

পরবর্তী সংবাদ

চাকরির প্রতিশ্রুতিতে কম্বোডিয়ায় স্ক্যাম সেন্টারে বিক্রি, ফিরে এসে জানালেন অভিজ্ঞতা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM