সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /ব্যালন ডি’অর জয়ের পর এবার কেইনের লক্ষ্য কী?
খেলাধুলা

ব্যালন ডি’অর জয়ের পর এবার কেইনের লক্ষ্য কী?

ব্যালন ডি’অর জয়ের পর এবার কেইনের লক্ষ্য কী?...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ৪:১৯ পিএম·সর্বশেষ: ২৮ অক্টোবর ২০২৬, ৪:১৯ পিএম
ব্যালন ডি’অর জয়ের পর এবার কেইনের লক্ষ্য কী?

ব্যালন ডি’অর জিতে ক্যারিয়ারের অন্যতম বড় স্বপ্ন পূরণ করেছেন হ্যারি কেইন। তবে এখানেই থামতে চান না বায়ার্ন মিউনিখের এই ইংলিশ স্ট্রাইকার। এবার ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের পাশাপাশি ইংল্যান্ডকে বড় কোনো আন্তর্জাতিক ট্রফি এনে দেওয়ার লক্ষ্য স্থির করেছেন তিনি।

সোমবার নিজের শহর লন্ডনে কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালকে পেছনে ফেলে বিশ্বের সেরা ফুটবলারের পুরস্কার জেতেন কেইন। ৩৩ বছর বয়সি এই ফরোয়ার্ডের হাত ধরে দীর্ঘ ২৫ বছর পর ব্যালন ডি’অর জিতলেন কোনো ইংলিশ ফুটবলার।

গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৬৫ ম্যাচে ৭৩টি গোল করেন কেইন। তার অসাধারণ পারফরম্যান্সে বায়ার্ন মিউনিখ ঘরে তোলে লিগ ও কাপের শিরোপা। ব্যক্তিগত নৈপুণ্য ও দলীয় সাফল্যের ধারাবাহিকতায় এবার ব্যালন ডি’অরের স্বীকৃতিও পেলেন ইংল্যান্ড অধিনায়ক।

পুরস্কার জয়ের অনুভূতি জানাতে গিয়ে কেইন বলেন, এটি শুধু স্বপ্নপূরণ নয়, বরং তার কল্পনারও বাইরে ছিল। এমন অর্জনকে অবিশ্বাস্য বলেও উল্লেখ করেন তিনি।

ইংলিশ এই তারকার মতে, তার ব্যক্তিগত সাফল্য পুরো ইংল্যান্ডের জন্যই গর্বের বিষয়। লন্ডনে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার হাতে তুলতে পেরে তিনি আনন্দিত। দীর্ঘ অপেক্ষার পর ইংল্যান্ডকে আবার বিশ্ব ফুটবলের আলোচনায় তুলে ধরতে পারাটাও তার কাছে বিশেষ কিছু।

ইংল্যান্ড ও টটেনহ্যাম হটস্পারের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কেইন। কিন্তু ২০২৩ সালে বায়ার্নে যোগ দেওয়ার পর তার দলীয় সাফল্য মূলত জার্মানির ঘরোয়া প্রতিযোগিতাতেই সীমাবদ্ধ রয়েছে। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি এখনো অধরা তার।

গত মৌসুমে সেমিফাইনালে পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় বায়ার্ন। জাতীয় দলের হয়েও বড় মঞ্চে হতাশার অভিজ্ঞতা রয়েছে কেইনের। ২০২১ ও ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পাশাপাশি বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজয়ও তার আক্ষেপ বাড়িয়েছে।

তবে বয়স ৩৩ হলেও বড় শিরোপা জয়ের স্বপ্ন থেকে সরে আসছেন না কেইন। ক্লাব ও জাতীয় দল—দুই পর্যায়েই আরও সাফল্য অর্জনের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। তার ভাষায়, চ্যাম্পিয়ন্স লিগ জেতা এবং ইংল্যান্ডের হয়ে বড় কোনো ট্রফি জয়ই এখন তার প্রধান লক্ষ্য।

অন্যদিকে, স্পেনের লামিন ইয়ামাল ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে অল্প বয়সেই বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। তাদের মতো শুরু থেকেই কেইনকে ভবিষ্যতের মহাতারকা হিসেবে বিবেচনা করা হয়নি। বরং ক্যারিয়ারের শুরুর দিকে কঠিন পথ পাড়ি দিতে হয়েছে তাকে।

টটেনহ্যামের মূল দলে নিয়মিত সুযোগ পাওয়ার আগে চারবার ধারে নিম্ন বিভাগের বিভিন্ন ক্লাবে খেলতে হয়েছিল কেইনকে। সেই অভিজ্ঞতাগুলোই তাকে প্রতিকূলতা মোকাবিলা করে এগিয়ে যেতে শিখিয়েছে বলে মনে করেন এই স্ট্রাইকার।

কেইন জানান, ক্যারিয়ারের প্রথম দিকে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়ার সময় নিজেকে একজন পেশাদার ফুটবলার হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন তিনি। নিজের সীমাবদ্ধতা কাটিয়ে উন্নতি করা এবং হয়ত আরও বেশি প্রতিভাবান খেলোয়াড়দেরও ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন।

তার বিশ্বাস, শুরুর দিকের সেই সংগ্রামই আজকের অবস্থানে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই কোনো সাফল্যকেই সহজভাবে নেন না তিনি। কারণ জাতীয় দল কিংবা বায়ার্ন মিউনিখ—প্রতিটি জায়গাতেই তার অবস্থান কেড়ে নিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্য খেলোয়াড়েরা। আর সেই প্রতিযোগিতাই তাকে প্রতিনিয়ত আরও ভালো করার তাগিদ দেয়।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

১ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

১ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

১ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

১ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

১ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

আচরণবিধি লঙ্ঘনে শাস্তি রউফের, জরিমানা হয়েছে ইংল্যান্ডেরও

পরবর্তী সংবাদ

আলোকস্বল্পতায় খেলা বন্ধ, সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM