বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: প্রতিমন্ত্রী নুর
জাতীয়

নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: প্রতিমন্ত্রী নুর

নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: প্রতিমন্ত্রী নুর...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ৬:২৫ পিএম·সর্বশেষ: ২৮ অক্টোবর ২০২৬, ৬:২৫ পিএম
নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: প্রতিমন্ত্রী নুর

সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। প্রাথমিক আলোচনা অনুযায়ী সরকারি সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কর্মী যেতে আনুমানিক ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা ব্যয় হতে পারে। পরবর্তীতে বেসরকারি এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর ব্যয়ও অংশীজনদের সঙ্গে বসে সুনির্দিষ্টভাবে বেঁধে দেওয়া হবে।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর একটি অনুষ্ঠানে উইটনেস ফাউন্ডেশন আয়োজিত অভিবাসন সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারের এই প্রত্যাশা ও প্রস্তুতির কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী।

নভেম্বরের শুরুতেই মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া দুই থেকে চার দিনের মধ্যে সম্পন্ন করে নভেম্বরের ১ তারিখ বা প্রথম সপ্তাহের মধ্যেই প্রথম ফ্লাইট পরিচালনা করা সম্ভব হতে পারে। তিনি জানান, উভয় দেশের আলোচনার ভিত্তিতে অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রস্তুত করা হচ্ছে। মালয়েশিয়া কর্তৃপক্ষ ৩১ অক্টোবরের মধ্যে এই তালিকা চূড়ান্ত করে প্রকাশ করার নিশ্চয়তা দিয়েছে, যা দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ওয়েবসাইটেও পাওয়া যাবে।

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়া প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেন, দুই সরকারের উচ্চপর্যায়ে ইতিবাচক আলোচনা হয়েছে। কিছু কারিগরি কাজ এখনো বাকি থাকলেও নভেম্বর থেকেই কর্মী পাঠানোর মূল কার্যক্রম চালুর ব্যাপারে ঢাকা আশাবাদী। বিশেষ করে দেশটির অনুমোদিত ৩৩৮টি বড় নিয়োগকারী প্রতিষ্ঠানের তালিকা প্রাপ্তিকে ঢাকার জন্য একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

ইতিমধ্যে নিয়োগকারী বিভিন্ন কোম্পানি তাদের চাহিদাপত্র (ডিমান্ড লেটার) জমা দিতে শুরু করেছে। মালয়েশিয়ার বিদেশি কর্মী ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ‘এফডব্লিউসিএমএস’ এবং কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এসব চাহিদাপত্র জমা নেওয়া হচ্ছে। তবে প্রতিমন্ত্রী স্পষ্টভাবে সতর্ক করে দেন, বাংলাদেশ দূতাবাসের আনুষ্ঠানিক সত্যায়ন ছাড়া কোনো চাহিদাপত্রই গ্রহণযোগ্য হবে না। অনুমোদিত তালিকার বাইরের কোনো ভুয়া কেন্দ্রে যেন কর্মীরা স্বাস্থ্য পরীক্ষা করিয়ে প্রতারিত না হন, সে বিষয়েও তিনি সতর্কবার্তা দেন।

অভিবাসন ব্যয় প্রসঙ্গে নুরুল হক জানান, বেসরকারিভাবে বা ব্যক্তিগত পর্যায়ে প্রচারিত খরচের গুজবে বিভ্রান্ত হওয়া যাবে না; সরকারই চূড়ান্তভাবে এই ব্যয়ের সীমা নির্ধারণ করবে। প্রাথমিকভাবে বোয়েসেলের মাধ্যমে ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকার কথা ভাবা হলেও বেসরকারি রিক্রুটিং এজেন্সির খরচও কঠোর নীতিমালার অধীনে বেঁধে দেওয়া হবে এবং তা কঠোরভাবে তদারকি করা হবে।

কর্মীদের বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, একেবারে বিনা খরচে বিদেশে যাওয়া সম্ভব নয়। বিমানভাড়া, মেডিক্যাল পরীক্ষা এবং বোয়েসেলের মতো সরকারি প্রতিষ্ঠানের নির্ধারিত সেবা ফি দিতে হবে। তবে লক্ষ্য হচ্ছে, কর্মীরা যাতে ন্যূনতম খরচে যেতে পারেন।

তিনি আরো বলেন, প্রথমে সরকারি উদ্যোগে বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানো হবে। এরপর বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কর্মী পাঠানোর ব্যবস্থা করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত ও নির্ধারিত খরচের তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এর আগে ব্যক্তিগতভাবে প্রচারিত খরচের তথ্যের ভিত্তিতে কর্মীদের সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

২ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

২ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

২ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

২ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপান

পরবর্তী সংবাদ

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা-ছেলে নিহত

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM