মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /এমবাপ্পে বিতর্কে চীনের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইল রিয়াল মাদ্রিদ
খেলাধুলা

এমবাপ্পে বিতর্কে চীনের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইল রিয়াল মাদ্রিদ

এমবাপ্পে বিতর্কে চীনের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইল রিয়াল মাদ্রিদ...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ৭:০০ পিএম·সর্বশেষ: ২৮ অক্টোবর ২০২৬, ৭:০০ পিএম
এমবাপ্পে বিতর্কে চীনের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইল রিয়াল মাদ্রিদ

কিলিয়ান এমবাপ্পের বিতর্কিত মন্তব্য ঘিরে সৃষ্ট পরিস্থিতির জন্য শেষ পর্যন্ত চীনের জনগণের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে রিয়াল মাদ্রিদ। ফরাসি তারকার মন্তব্যে চীনে সমালোচনা ছড়িয়ে পড়ার পর ক্লাবের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়।

এর আগে নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন এমবাপ্পে। স্পন্সরশিপ ও লা লিগার ম্যাচ সম্প্রচার নিয়েও সংকট তৈরি হওয়ায় পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হয়েছে ক্লাব ও খেলোয়াড়—দুই পক্ষই।

রিয়াল মাদ্রিদ তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, এমবাপ্পের সাম্প্রতিক মন্তব্যে চীনা জনগণের অনুভূতিতে যে আঘাত লেগেছে, সে জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।

বিবৃতিতে ক্লাবটি আরও জানায়, এমবাপ্পের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার সঙ্গে তারা একমত। নিজের মন্তব্যের জন্য অনুশোচনা প্রকাশের পাশাপাশি চীনা জনগণের প্রতি সম্মান জানানোর বিষয়টিকেও সমর্থন করছে ক্লাব। একই সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও সাংস্কৃতিক সম্প্রীতির প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে রিয়াল। চীন ও দেশটির নাগরিকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার আগ্রহও প্রকাশ করেছে তারা।

রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে প্রকাশিত এই বিবৃতি এমন সময়ে এলো, যখন একই ঘটনায় লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসও লিগের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন। চীনের সাবেক নেতা মাও সে তুংয়ের সঙ্গে তুলনা করে তৈরি একটি ব্যঙ্গাত্মক ছবি নিয়ে এমবাপ্পের মন্তব্যের পর বিতর্কের সূত্রপাত হয়। এরপর চীনা সমর্থক ও বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে স্প্যানিশ ফুটবলের ওপর চাপ বাড়তে থাকে।

নিজের ক্ষমা প্রার্থনার বিবৃতিতে এমবাপ্পে স্বীকার করেন, একটি সাক্ষাৎকারে তার ছবি নিয়ে কথা বলতে গিয়ে তিনি যথাযথ মন্তব্য করেননি। তার বক্তব্য চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী চীনা সম্প্রদায়ের অনেক মানুষের অনুভূতিতে আঘাত করেছে বলে তিনি উপলব্ধি করেছেন।

এমবাপ্পে বলেন, যারা তার কথায় কষ্ট পেয়েছেন, তাদের সবার কাছে তিনি ক্ষমা চাইছেন। কাউকে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না বলেও উল্লেখ করেন এই ফরাসি ফরোয়ার্ড। পাশাপাশি চীনা জনগণ ও তাদের ইতিহাসের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে বলে জানান তিনি এবং নিজের মন্তব্যের জন্য অনুশোচনা প্রকাশ করেন।

ঘটনার সূত্রপাত হয় এমবাপ্পেকে নিয়ে তৈরি কয়েকটি ব্যঙ্গাত্মক ছবি সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর। সেখানে নিজের চেহারা ব্যবহার করে তৈরি ছবিগুলোর মধ্যে একটি সম্পাদিত ছবিকে সবচেয়ে মজার বলে উল্লেখ করেছিলেন তিনি। ওই ছবিতে তার মুখাবয়ব এমন এক ব্যক্তির শরীরে বসানো হয়েছিল, যাকে তিনি ‘চীনা একনায়ক’ হিসেবে বর্ণনা করেন।

এমবাপ্পের এই মন্তব্য চীনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া বিতর্ক পরে জাতীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রূপ নেয়। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে এবং এর প্রভাব পড়ে বাণিজ্যিক স্পন্সরশিপ ও ক্রীড়া সম্প্রচার চুক্তি নিয়েও। সেই প্রেক্ষাপটেই সম্পর্ক পুনরুদ্ধারের লক্ষ্যে ক্ষমা চাওয়ার পথে হাঁটল রিয়াল মাদ্রিদ।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

২ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

২ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

২ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন তাওহিদ

পরবর্তী সংবাদ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM