মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি: মনিরামপুরে একসারিতে বাবা-মা দুই মেয়ের কবর
সারাদেশ

টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি: মনিরামপুরে একসারিতে বাবা-মা দুই মেয়ের কবর

টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি: মনিরামপুরে একসারিতে বাবা-মা দুই মেয়ের কবর...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ৮:৩৭ পিএম·সর্বশেষ: ২৮ অক্টোবর ২০২৬, ৮:৩৭ পিএম
টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি: মনিরামপুরে একসারিতে বাবা-মা দুই মেয়ের কবর

স্বজনদের চোখের পানি শুকিয়ে গেছে। প্রতিবেশীরা স্বজনহারাদের সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন। একই পরিবারের চারজনের এমন মৃত্যুতে শোকাবহ পরিবেশের সুনসান নীরবতার মাঝে হঠাৎ করে কোনো এক স্বজনের আর্তচিৎকারে আশপাশের পরিবেশ ভারি হয়ে ওঠে।

একটি পরিবারের চারজনের মৃত্যুতে নিহতদের স্বজন, প্রতিবেশীসহ আগন্তুকদের কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি।

কক্সবাজারে টুপটুপ রিসোর্টের অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের চারজনের লাশ বুধবার ভোরে যশোরের মনিরামপুর পৌর এলাকার মোহনপুর গ্রামে পৌঁছায়।

এর আগে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের লাশ গত মঙ্গলবার বিকাল ৩টার দিকে স্বজনদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। দীর্ঘ ১০ দিন পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত হলে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে কক্সবাজার সদর হাসপাতাল মর্গ থেকে এসব লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

সেই সঙ্গে দাফনকার্য সম্পন্নে নিহতদের প্রতিটি পরিবারকে ৫০ হাজার টাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়।

একই পরিবারের নিহত ছয়জনের লাশ ওই পরিবারের স্বজন আমিনুর রহমান এবং অপর একই পরিবারের নিহত চারজনের লাশ বড় ভাই জাহিদুর রহমানের কাছে হস্তান্তর করা হয়।

জাহিদুর রহমান জানান, সদর হাসপাতাল মর্গ থেকে তার ছোট ভাই ও তার স্ত্রী-সন্তানদের লাশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা প্রশাসক আবদুল মান্নান, বিশেষ পুলিশ সুপার (সিআইডি) মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার সাজেদুর রহমানসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তিনি আরও জানান, গত ১৭ অক্টোবর সকাল ৭টার দিকে অগ্নিকাণ্ডের পর থেকে তার ছোট ভাই নাহিদুর রহমান (৪১), তার স্ত্রী আফসানা মতিন তানজী (৩৬) ও তাদের দুই শিশুসন্তান রোজাইনা ইনায়া (৭) ও মুনাইনা ইহানা (৩) নিখোঁজ হন। ওই দিনই রিসোর্টের একটি ওয়াশরুম থেকে একসঙ্গে চারজনের লাশ উদ্ধার হয়। পরদিন তারা সেখানে পৌঁছার পর উদ্ধারকৃত ওই চারজনের লাশ তাদের স্বজনদের বলে তারা ধারণা করেন। কিন্তু উদ্ধারকৃত লাশ অগ্নিদগ্ধ হয়ে চেনার উপায় না থাকায় ডিএনএ পরীক্ষার পর তা শনাক্ত হয়।

এদিকে লাশ শনাক্তের খবর পেয়ে আগে থেকেই নিহত নাহিদুর রহমানের মায়ের কবরের পাশে পরপর চারটি কবর খুঁড়ে প্রস্তুত করা হয়।

ক্যানসার আক্রান্ত মা ২০১৬ সালে নাহিদুর রহমানের কোলে মাথা রেখে মারা যান বলে জানান নিহতের অশীতিপর বৃদ্ধ বাবা মতিয়ার রহমান।

বুধবার বিকাল ৩টায় বাঁধাঘাট ঈদগাহ মাঠে জানাজা শেষে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন নাহিদ ও তার স্ত্রী-সন্তানেরা।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

২ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

২ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

২ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

২ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

জুয়া খেলার অভিযোগে বিএনপি নেতা ও ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

পরবর্তী সংবাদ

৩৩ ঘণ্টায়ও নেভেনি কক্সবাজারের ইনানীর আগুন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM