মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /ইলিশ আহরণে নিষেধাজ্ঞা উঠছে বৃহস্পতিবার, সাগরযাত্রায় বাধা ‘অর্ণব’
সারাদেশ

ইলিশ আহরণে নিষেধাজ্ঞা উঠছে বৃহস্পতিবার, সাগরযাত্রায় বাধা ‘অর্ণব’

ইলিশ আহরণে নিষেধাজ্ঞা উঠছে বৃহস্পতিবার, সাগরযাত্রায় বাধা ‘অর্ণব’...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ৯:৪১ পিএম·সর্বশেষ: ২৮ অক্টোবর ২০২৬, ৯:৪১ পিএম
ইলিশ আহরণে নিষেধাজ্ঞা উঠছে বৃহস্পতিবার, সাগরযাত্রায় বাধা ‘অর্ণব’

ইলিশের প্রধান প্রজনন মৌসুমের দেওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা উঠছে বৃহস্পতিবার (২৯ অক্টোবর)। ওই দিন রাত ১২টার পর থেকেই সমুদ্রের উদ্দেশে যাত্রা করবেন জেলেরা।

তবে নিষেধাজ্ঞা শেষ হলেও সেই যাত্রাপথে বাধা হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণিঝড় অর্ণব। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করছে সাগরে। উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। ফলে নিষেধাজ্ঞা শেষ হলেও গভীর সমুদ্রে মৎস্য আহরণকারী জেলেরা প্রথম দিনে যেতে পারছেন না।

এছাড়া জেলে-মহাজনদের মধ্যে রয়েছে বন ও জলদস্যু আতঙ্ক। মাথায় রয়েছে লাখ লাখ টাকার ঋণের বোঝা। এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নতুন করে ঋণ নিয়ে তাদের সাগরে ট্রলার পাঠাতে হচ্ছে।

এদিকে মহাজন ও ট্রলার মালিকরা নিষেধাজ্ঞার মধ্যে তাদের জাল-ট্রলার মেরামত করে সমুদ্রে যাওয়ার উপযোগী করেছেন। জেলেরাও অবসর কাটিয়ে মহাজনের আড়তে এসে উপস্থিত হয়েছেন। তবে বৈরী আবহাওয়ায় প্রথম দিনে সাগরে না গেলেও যাওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করছেন জেলে-মহাজনরা।

বুধবার (২৮ অক্টোবর) উপকূলীয় বাগেরহাটের শরণখোলাসহ বিভিন্ন উপজেলার বিভিন্ন মৎস্য আড়ত, জেলেপল্লি ও মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাট এলাকা ঘুরে সাগরযাত্রার প্রস্তুতির চিত্র দেখা গেছে।

শরণখোলা মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, জেলেরা শেষ মুহূর্তে এসে ব্যস্ত সময় পার করছেন জাল ও ফিশিং ট্রলার মেরামতে। ঘাটে নোঙর করা অর্ধশতাধিক ট্রলার। এসব ট্রলারে জেলেরা কেউ জাল তুলছেন, কেউ কেউ তুলছেন খাদ্যসামগ্রী ও অন্যান্য মালামাল।

অন্যদিকে বরফকলগুলোতেও ব্যস্ততা বেড়েছে শ্রমিকদের। আস্ত বরফখণ্ড ভেঙে সেগুলো টুকরো করে তুলছেন ফিশিং ট্রলারে।

জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, নিষেধাজ্ঞার সময় তারা জাল-ফিশিং ট্রলার মেরামত কাজে ব্যস্ত ছিলেন। এখন অপেক্ষা করছেন আবহাওয়া স্বাভাবিক হওয়ার। কারণ উত্তাল সাগরে ট্রলার নিয়ে বের হওয়া খুবই ঝুঁকিপূর্ণ। তাই ঘাটেই অপেক্ষা করতে হচ্ছে তাদের।

মৎস্য আড়তদার মো. কবির হাওলাদার জানান, এ বছর সব মৎস্য ব্যবসায়ীই কমবেশি লোকসানে রয়েছেন। তার ৮টি ফিশিং ট্রলারে কোটি টাকার ওপরে বিনিয়োগ করা। গত মৌসুমে এসব ট্রলারে আহরিত ৪ কোটি টাকার মাছ বিক্রি হয়েছে; কিন্তু এবার বিক্রি হয়েছে মাত্র এক কোটি টাকা। বিভিন্নভাবে সংগ্রহ করে এই বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করে এখন ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তিনি।

ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হলেও আবহাওয়া খারাপ থাকায় প্রথম দিনে সাগরে কোনো ট্রলার যেতে পারছে না। আবহাওয়া স্বাভাবিক হলে নভেম্বরের শুরু থেকে সাগরে যাওয়া শুরু করবে উপকূলের সব ফিশিং ট্রলারগুলো। তাই আগে থেকেই প্রস্তুতি শেষ করে রাখা হচ্ছে।

শরণখোলা সমুদ্রগামী ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন জানান, বৈরী আবহাওয়ার কারণে প্রথম দিনে সাগরে যাওয়া হচ্ছে না জেলেদের। আবহাওয়া স্বাভাবিক হলে মাছ ধরা শুরু হবে। লাখ লাখ টাকা লোকসানে পড়ে সব মৎস্য ব্যবসায়ী ঋণগ্রস্ত। তার ওপর সাগরে দস্যুদের ভয়। তাই দস্যু দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

শরণখোলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস জানান, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতেই ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা উঠে যাবে। এরপর সাগরে জাল ফেললে আশানুরূপ মাছ ধরা পড়বে জেলেদের জালে। তবে বৈরী আবহাওয়ার কারণে প্রথম দিন সাগরে যাওয়া নিয়ে কিছুটা সংকটে পড়েছেন জেলেরা। সাগরে নির্বিঘ্নে মাছ ধরার জন্য বন ও জলদস্যু নির্মূলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নিয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

২ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

২ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

২ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

২ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ

পরবর্তী সংবাদ

জুয়া খেলার অভিযোগে বিএনপি নেতা ও ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM