বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /রাজনীতি
  3. /অন্যায়কারী দলের ছোট-বড় যেই হোক ছাড় নেই: যুবদল সম্পাদক
রাজনীতি

অন্যায়কারী দলের ছোট-বড় যেই হোক ছাড় নেই: যুবদল সম্পাদক

অন্যায়কারী দলের ছোট-বড় যেই হোক ছাড় নেই: যুবদল সম্পাদক...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
·প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পিএম·সর্বশেষ: ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পিএম
অন্যায়কারী দলের ছোট-বড় যেই হোক ছাড় নেই: যুবদল সম্পাদক

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেছেন, গত ৫ আগস্টের পর থেকে অপরাধে জড়িত যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কাউকে শোকজ, বহিষ্কার এবং কোথাও কমিটি বিলুপ্ত করা হয়েছে। অন্যায়কারী দলের ছোট কিংবা বড় নেতা যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না। অপরাধ আড়াল করার সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, সরকারকে সফল করতে যুবদল কাজ করবে, পাশাপাশি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার মোকাবিলায় রাজপথে থাকবে।

বুধবার বিকালে যশোর টাউন হল ময়দানে জেলা যুবদলের উদ্যোগে সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম নয়ন এসব কথা বলেন।

যুবদল সেক্রেটারি বলেন, বিএনপিকে ভোট দেওয়া বা না দেওয়া— সব নাগরিকই সরকারের কাছে সমানভাবে নিরাপদ থাকবে। দলের কেউ অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হবে না।

নূরুল ইসলাম নয়ন বলেন, বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে মানবিক ও কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে চান। রাষ্ট্রের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকার কাজ করছে। এ লক্ষ্য অর্জনে যুবদল সরকারকে সহযোগিতা করবে।

দীর্ঘ আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১৬ বছর অনেক নেতাকর্মী রাজপথে থেকে আন্দোলন করেছেন। তাদের অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই। তবে এখন হতাশ না হয়ে ধৈর্য ধরতে হবে। জনগণ যে আস্থা নিয়ে বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে, সেই আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে জনগণকে বাস্তবতা বোঝাতে হবে। সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানার সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।

সমাবেশে প্রধান বক্তা যুবদলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ বলেন, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবসমাজকে সুসংগঠিত করে দক্ষ, উৎপাদনমুখী ও দেশপ্রেমিক জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুবদল প্রতিষ্ঠা করেন। ‘যুব ও প্রগতি’ মূলমন্ত্র ধারণ করে যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করা এবং সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই সংগঠনটির লক্ষ্য।

তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে যুবদল রাজপথে থেকে মোকাবিলা করবে বলে জানান তিনি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সময়ে ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কেউ কেউ আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে।

ডিসেম্বর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে ছাত্রদল ও যুবদল প্রতিরোধ গড়ে তুলবে।

সমাবেশে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা এবং বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন

২ সপ্তাহ আগে
হাসিনা ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ, জনগণকে নিরাপত্তার আস্থা দিতে হবে: তাজনূভা

হাসিনা ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ, জনগণকে নিরাপত্তার আস্থা দিতে হবে: তাজনূভা

২ সপ্তাহ আগে
বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দেওয়ার কারণ জানালেন মুক্তি

বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দেওয়ার কারণ জানালেন মুক্তি

২ সপ্তাহ আগে
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশে ফিরবে না: সারজিস আলম

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশে ফিরবে না: সারজিস আলম

২ সপ্তাহ আগে
শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ

২ সপ্তাহ আগে
‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি মনজুর মোর্শেদ মামুন

পরবর্তী সংবাদ

ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান: আমিনুল হক

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM