সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /সাকিব ভাইয়ের সঙ্গে মাঠ ভাগাভাগি করতে পারাটাই আনন্দের: মেহেদী
খেলাধুলা

সাকিব ভাইয়ের সঙ্গে মাঠ ভাগাভাগি করতে পারাটাই আনন্দের: মেহেদী

সাকিব ভাইয়ের সঙ্গে মাঠ ভাগাভাগি করতে পারাটাই আনন্দের: মেহেদী...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ৩:৫৬ পিএম·সর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ৩:৫৬ পিএম
সাকিব ভাইয়ের সঙ্গে মাঠ ভাগাভাগি করতে পারাটাই আনন্দের: মেহেদী

নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) প্রত্যাশা অনুযায়ী শুরু করতে পারেনি সাকিব আল হাসান ও শেখ মেহেদী হাসানের দল পোখারা অ্যাভেঞ্জার্স। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সুদূর পশ্চিম রয়্যালসের কাছে ৭ উইকেটে হেরেছে তারা।

তবে এই হারেই সব শেষ হয়ে যায়নি বলে মনে করছেন মেহেদী। সামনে ভালো কিছুর আশায় রয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

কীর্তিপুরে বুধবার প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে পোখারা। জবাবে ১৯ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয় সুদূর পশ্চিম রয়্যালস। বড় ব্যবধানে হারের ফলে পোখারার নেট রানরেট নেমে দাঁড়িয়েছে -১.৫৪২-এ। আট দলের টুর্নামেন্টে পয়েন্ট তালিকার সাত নম্বরে রয়েছে সাকিব-মেহেদীদের দল।

হারের পরও হতাশায় ডুবে থাকতে চান না মেহেদী। ম্যাচ শেষে রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ইনশা আল্লাহ, সামনে আরও অনেক ভালো কিছু অপেক্ষা করছে।

ম্যাচে অবশ্য নিজের অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন সাকিব। সুদূর পশ্চিম রয়্যালসের ব্যাটার ব্র্যান্ডন ম্যাকমুলেনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলতে আম্পায়ারের কাছে আবেদন করেন তিনি। বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল সেই আবেদনে সাড়া না দিলেও রিভিউ নিয়ে সফল হন সাকিব। শেষ পর্যন্ত আউট হন ম্যাকমুলেন।

২০২৪ সালের অক্টোবরের পর থেকে বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি সাকিবকে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিতই খেলছেন তিনি। পাকিস্তান সুপার লিগ (পিএসএল), লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) পর এবার এনপিএলেও মাঠে নেমেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

সাকিবের সঙ্গে একই দলে খেলার অভিজ্ঞতাকে বিশেষভাবে দেখছেন মেহেদী। গতকাল কীর্তিপুরে সাকিবের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, ‘সাকিব আল হাসান ভাইয়ের সঙ্গে মাঠ ভাগাভাগি করতে পারাটা সবসময়ই আনন্দের। প্রত্যেক মুহূর্তেই শেখার আছে। আরও উন্নতির পাশাপাশি একজন ভালো ক্রিকেটার হয়ে ওঠার সুযোগ। তার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেকে আরও সুন্দর করার সুযোগ পাই।

ম্যাচ চলাকালে আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের সঙ্গে সাকিবকে কথা বলতেও দেখা যায়। এনপিএলের লিগ পর্বে প্রতিটি দল সাতটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকছে পোখারার সামনে। আগামী ১ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে কীর্তিপুরে জনকপুর বোল্টসের মুখোমুখি হবে সাকিব-মেহেদীদের দল।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

১ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

১ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

১ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

১ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

১ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

আশরাফুলের বাদ পড়া প্রসঙ্গে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

পরবর্তী সংবাদ

আলোকস্বল্পতার পর বৃষ্টি, বন্ধ রাখা হলো ম্যাচ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM