শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /বিওএতে ফের ভাঙন, পদত্যাগ করলেন উপমহাসচিব আমজাদ
খেলাধুলা

বিওএতে ফের ভাঙন, পদত্যাগ করলেন উপমহাসচিব আমজাদ

বিওএতে ফের ভাঙন, পদত্যাগ করলেন উপমহাসচিব আমজাদ...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ৫:০৪ পিএম·সর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ৫:০৪ পিএম
বিওএতে ফের ভাঙন, পদত্যাগ করলেন উপমহাসচিব আমজাদ

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) ফের পদত্যাগের ঘটনা। প্রায় দু’সপ্তাহ আগে নির্বাহী কমিটির একাধিক সদস্যের পদত্যাগ ঘিরে তোলপাড় হয়েছিল দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সংগঠন। আবার পদত্যাগ, এবার উপমহাসচিব আমজাদ হোসেন। বৃহস্পতিবার এ তথ্য দিয়েছেন বিওএ’র মহা পরিচালক শেফাউল কবির।

বিওএ’র তিন উপমহাসচিবের মধ্যে ইতোমধ্যেই পদ ছেড়েছেন দু’জন- এমএ কুদ্দুস ও আমজাদ হোসেন। এখনও দায়িত্বে রয়েছেন মাহবুবর রহমান শাহীন। পাঁচ সহ-সভাপতির মধ্যে পদত্যাগ করেছেন দু’জন—মেজর জেনারেল (অব.) নাঈম আশফাক চৌধুরী এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী শুক্লা। নির্বাহী সদস্যদের মধ্যে সরে দাঁড়িয়েছেন সালাহউদ্দিন আহমেদ, মাকসুদ আলম, হাবিবুর রহমান, ফারহাদ জেসমিন লিটি, হাবিবুর রহমান জামিল ও আব্দুল্লাহ হেল বাকী। তাদের মধ্যে লিটি মহাসচিব জোবায়েদুর রহমান রানা ও সহ-সভাপতি ইমরোজের অতিরিক্ত কর্তৃত্ববাদকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন। অন্যেরা ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।

পদত্যাগের তালিকা এখানেই শেষ নয়। বিওএর নির্বাহী কমিটিতে জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া মন্ত্রণালয় ও সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের প্রতিনিধিরাও থাকেন। চাকরি কিংবা অন্যত্র বদলির কারণে তাদের কেউ কেউ দায়িত্ব ছাড়েন। সেই ধারাবাহিকতায় জাতীয় ক্রীড়া পরিষদের কাজী নজরুল ইসলাম, ক্রীড়া মন্ত্রণালয়ের সেলিম ফকির এবং সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের লেফটেন্যান্ট কর্নেল হুমায়ুন কবিরও পদত্যাগপত্র দিয়েছেন।

বিওএর নির্বাহী কমিটির মেয়াদ চার বছর। ২০২৫ সালের ৩০ নভেম্বর গঠিত হয়েছিল নতুন কমিটি। ৩৭ সদস্যের সেই কমিটির মেয়াদ এক বছর পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করেছেন ১৩ জন। এক-তৃতীয়াংশের কাছাকাছি সদস্যের সরে দাঁড়ানোয় কমিটির স্থায়িত্ব এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। তারউপর গত ১৮ জুলাই ২৮টি ক্রীড়া ফেডারেশনে কমিটি পরিবর্তন হয়েছে। নতুন কমিটির অনেকেই বিওএর নির্বাহী কমিটিতে নেই। ফলে বিভিন্ন ফেডারেশনের প্রতিনিধিত্ব নিয়েও তৈরি হয়েছে জটিলতা।

নতুন কমিটির শুরু থেকেই বিতর্কের কেন্দ্রে ছিলেন মহাসচিব জোবায়েদুর রহমান রানা ও সহ-সভাপতি মেজর ইমরোজ। ৫ আগস্ট-পরবর্তী সময়ে তারা দু’জনেই ফেডারেশন পুনর্গঠনের জন্য গঠিত সার্চ কমিটিতে ছিলেন। রানা ছিলেন সেই কমিটির আহবায়ক। ফুটবল ও ক্রিকেট বাদে অন্য ফেডারেশনগুলোর কমিটি পুনর্গঠনের দায়িত্ব পালন করে ওই সার্চ কমিটি। অভিযোগ সার্চ কমিটির মনোনীত ব্যক্তিদের সিংহভাগই পরে বিওএর কাউন্সিলর হন। ফলে একই ব্যক্তিদের ফেডারেশন পুনর্গঠন এবং অলিম্পিকের নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকা নিয়ে স্বার্থের সংঘাতের প্রশ্ন ওঠে। বিষয়টি নিয়ে বিওএর নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক পরিচালক ক্রীড়া আমিনুল এহসান।

পদত্যাগের পর পদত্যাগ। নতুন কমিটি গঠনের এক বছরের মধ্যেই এমন পরিস্থিতি বিওএর সাংগঠনিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন আরও জোরালো করেছে। ব্যক্তিগত কারণ, প্রশাসনিক বদলি কিংবা নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ—পদত্যাগের কারণ আলাদা হলেও, একের পর এক সদস্যের সরে যাওয়া দেশের অলিম্পিক প্রশাসনের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

১ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

১ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

১ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

১ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

১ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

এমবাপ্পে-ইয়ামাল কেন ব্যালন ডি’অর জিততে পারলেন না?

পরবর্তী সংবাদ

আলো স্বল্পতায় দ্বিতীয় দিনের খেলা শেষ, ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ১৩৪

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM