শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /সাই পল্লবীকে ঘিরে গোপন বিয়ের গুঞ্জন কেন উঠেছিল
বিনোদন

সাই পল্লবীকে ঘিরে গোপন বিয়ের গুঞ্জন কেন উঠেছিল

সাই পল্লবীকে ঘিরে গোপন বিয়ের গুঞ্জন কেন উঠেছিল...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
·প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ৬:১১ পিএম·সর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ৬:১১ পিএম
সাই পল্লবীকে ঘিরে গোপন বিয়ের গুঞ্জন কেন উঠেছিল

‘রামায়ণ’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন দক্ষিণি অভিনেত্রী সাই পল্লবী। এরই মধ্যে জগপতি বাবুর সঙ্গে ‘জয়ম্মু নিশ্চয়ম্মু রা’ অনুষ্ঠানের দ্বিতীয় মৌসুমে হাজির হন তিনি। সেখানে বোন পূজার বিয়ের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী। পাশাপাশি জানান, বোনের বিয়ের প্রস্তুতি নিতে গিয়েই কীভাবে তাকে ঘিরে গোপনে বিয়ে করার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।

অনুষ্ঠানে সাই পল্লবী বলেন, বোনের বিয়ের জন্য পোশাক বাছাই করতে গিয়ে তিনি নিজেই বিভিন্ন লেহেঙ্গা পরে দেখতেন। এ কারণে অনেকেই ধারণা করেছিলেন, নিজের বিয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

অভিনেত্রীর ভাষায়, ‘আমি পূজার লেহেঙ্গাগুলো পরে দেখতাম। তখন অনেকে ভাবতেন, আমি গোপনে বিয়ে করছি। কারণ, দোকানে গিয়ে বলতাম, আমাকে বিয়ের সব পোশাক দেখাতে। তারা মনে করতেন, নিজের বিয়ের জন্যই পোশাক পরখ করছি। এ কারণে বিষয়টি আমাকে আড়ালে রাখতে হতো।

অনুষ্ঠানে সাই পল্লবীর বোন পূজার একটি রেকর্ড করা বার্তাও প্রচার করা হয়। সেখানে বিয়ের আয়োজনের পুরো দায়িত্ব বোন কীভাবে সামলেছিলেন, তা তুলে ধরেন তিনি।

পূজা জানান, বিয়ের মাত্র ১০ দিন আগে অস্ট্রেলিয়া থেকে ভারতে ফিরেছিলেন তিনি। ফলে বিয়ের প্রস্তুতির প্রায় সব দায়িত্বই পালন করেন সাই পল্লবী। সাজসজ্জা থেকে শুরু করে শাড়ি ও অন্যান্য পোশাক কেনাকাটা—সবকিছুতেই বোনকে পাশে পেয়েছেন তিনি।

পূজা বলেন, ‘পল্লবী আর আমি দুজনেই মনে করি, বিয়েটা খুব সুন্দর হয়েছিল। আমি অনুষ্ঠানটি উপভোগও করেছি। তবে সত্যি বলতে, সবকিছু পল্লবীই সামলেছিল। আমি অস্ট্রেলিয়ায় ছিলাম এবং বিয়ের মাত্র ১০ দিন আগে দেশে ফিরেছিলাম। সাজসজ্জা থেকে শুরু করে আমার শাড়ি পর্যন্ত সবকিছুর দায়িত্ব সে নিয়েছিল। আমার জন্য কেনাকাটা করতে গিয়ে নিজেই পোশাক, লেহেঙ্গা ও শাড়ি পরে দেখত।

বোনের প্রশংসা করে পূজা আরও জানান, বিভিন্ন দোকানে গিয়ে পোশাকের নানা নকশা ও বিকল্প দেখে সেগুলোর ছবি তাকে পাঠানোর ব্যবস্থা করতেন সাই পল্লবী। বিয়ের আয়োজন নিয়ে কোনো আত্মীয় বা অন্য কারও কথায় পূজা উদ্বিগ্ন হয়ে পড়লে, পরিস্থিতি সামলে নিতেন অভিনেত্রী। বোনের বিয়ের পুরো সময়টিতে তিনি যেন স্বস্তিতে থাকেন এবং কোনো ধরনের চাপ অনুভব না করেন, সেটিই ছিল সাই পল্লবীর মূল লক্ষ্য।

এদিকে ‘রামায়ণ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে সাই পল্লবীর। ছবিটিতে সীতার চরিত্রে অভিনয় করছেন তিনি। রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর এবং রাবণের চরিত্রে দেখা যাবে যশকে। সিনেমাটি আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ‘ওম: চ্যাপ্টার ১—উধিরাম: দ্য ব্লাড উড’ সিনেমাতেও অভিনয় করছেন সাই পল্লবী। রাজকুমার পেরিয়াসামি পরিচালিত ছবিটিতে প্রধান চরিত্রে রয়েছেন ধানুশ ও মাম্মুট্টি। নতুন সূচি অনুযায়ী, সিনেমাটি আগামী ২০ নভেম্বর মুক্তির কথা রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

১ সপ্তাহ আগে
গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

১ সপ্তাহ আগে
‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

১ সপ্তাহ আগে
নতুন লুকে কারিনা কাপুর

নতুন লুকে কারিনা কাপুর

১ সপ্তাহ আগে
পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

১ সপ্তাহ আগে
অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান

পরবর্তী সংবাদ

‘অভিনেত্রী হয়েছি বলে কি ব্যক্তিগত জীবন থাকবে না?’—প্রশ্ন রাধিকার

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM