রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /মেসি-রোনালদো নয়, তেভেজের চোখে সেরা সতীর্থ যিনি
খেলাধুলা

মেসি-রোনালদো নয়, তেভেজের চোখে সেরা সতীর্থ যিনি

মেসি-রোনালদো নয়, তেভেজের চোখে সেরা সতীর্থ যিনি...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ৬:১২ পিএম·সর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ৬:১২ পিএম
মেসি-রোনালদো নয়, তেভেজের চোখে সেরা সতীর্থ যিনি

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো মহাতারকাদের পাশে রেখেও নিজের ক্যারিয়ারের সেরা সতীর্থ হিসেবে পল স্কোলসকে বেছে নিয়েছেন আর্জেন্টাইন সাবেক স্ট্রাইকার কার্লোস তেভেজ।

ম্যানচেস্টার ইউনাইটেডে দুই মৌসুম খেলেছেন তেভেজ। ক্লাবটির আক্রমণভাগে সে সময় তার সঙ্গী ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, ওয়েইন রুনি ও দিমিতার বারবাতভের মতো তারকারা। তাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করার পাশাপাশি ইংলিশ ক্লাবটির হয়ে বেশ কিছু স্মরণীয় সাফল্যের অংশও ছিলেন এই আর্জেন্টাইন।

পরিশ্রম, দৃঢ় মানসিকতা ও আক্রমণাত্মক ফুটবলের জন্য পরিচিত তেভেজকে একসময় নিজের সেরা স্ট্রাইকিং পার্টনার হিসেবে উল্লেখ করেছিলেন ওয়েইন রুনি। তাদের সময়েই ম্যানচেস্টার ইউনাইটেড টানা দুটি প্রিমিয়ার লিগ শিরোপা এবং ২০০৮ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ছয়টি ট্রফি জিতেছিল।

পরে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ায় ইউনাইটেড সমর্থকদের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছিলেন তেভেজ। তবে ওল্ড ট্রাফোর্ডে কাটানো সময় এবং সেখানকার সতীর্থদের স্মৃতি এখনো তার কাছে বিশেষ গুরুত্ব বহন করে।

রিও ফার্দিনান্দ প্রেজেন্টস চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের স্মরণীয় অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে স্কোলসের সঙ্গে খেলার প্রসঙ্গ তোলেন তেভেজ।

সাক্ষাৎকারে ফার্দিনান্দ তাকে রোনালদো, রুনি ও বারবাতভের সঙ্গে আক্রমণভাগে খেলার অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রশ্ন করেন, পল স্কোলস নাকি ডেভিড সিলভা—কাকে বেছে নেবেন তিনি?

জবাবে এক মুহূর্তও দেরি না করে স্কোলসের নাম বলেন তেভেজ। এরপর ইংল্যান্ডের সাবেক এই মিডফিল্ডারের প্রশংসা করে তিনি বলেন, ‘আমার মতে, তিনিই সেরা খেলোয়াড়। আমার দেখা সেরা। তোমার কি অনুশীলনের কথা মনে আছে? কোনো কথা নেই, কোনো বাড়তি কিছু নেই—প্রথম বলেই পাস। অনুশীলনে সব সময় শুধু পাস আর পাস। আমার দেখা সেরাদের একজন। আন্দ্রেয়া পিরলো ও পল স্কোলস।

তেভেজের এই মন্তব্যে স্পষ্ট, তারকাখচিত ম্যানচেস্টার ইউনাইটেড দলে রোনালদো ও রুনির মতো খেলোয়াড়দের সঙ্গে খেললেও স্কোলসের ফুটবলীয় দক্ষতা তার মনে আলাদা জায়গা করে নিয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

১ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

১ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

১ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

১ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

১ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

সাফল হতে ক্যারিয়ারের শুরুতে যা করেছেন স্মৃতি

পরবর্তী সংবাদ

চোট কাটিয়ে মাঠে ফিরেই কোচের প্রশংসা পেলেন ডি ইয়ং

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM