মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /শিক্ষকদের কাছে জাতির প্রত্যাশা অনেক: মন্ত্রী জাহিদ
সারাদেশ

শিক্ষকদের কাছে জাতির প্রত্যাশা অনেক: মন্ত্রী জাহিদ

শিক্ষকদের কাছে জাতির প্রত্যাশা অনেক: মন্ত্রী জাহিদ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ৮:৫৬ পিএম·সর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ৮:৫৬ পিএম
শিক্ষকদের কাছে জাতির প্রত্যাশা অনেক: মন্ত্রী জাহিদ

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন শিক্ষকদের উদ্দেশে বলেছেন, শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রী অনেক চিন্তাভাবনা করছেন। শিক্ষকরা শুধু সরকারিকরণ বা এমপিওভুক্ত ও জাতীয়করণ চান; কিন্তু সরকার শিক্ষকদের আরও ভালোভাবে সম্মানিত করতে চায়।

তিনি বলেছেন, আপনারা হবেন শহরে, গ্রামে, ইউনিয়নে, ওয়ার্ডে সবচেয়ে দায়িত্বশীল মানুষ। আমরা যদি আপনাদের সম্মানিত না করি, তাহলে জাতি সত্যিকার অর্থে সম্মানিত হবে না। শিক্ষকদের সম্মানিত করা সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য। এজন্য জাতি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে শিক্ষকদের অবদানকে মূল্যায়ন করতে চায়। কিন্তু শিক্ষকদের কাছে জাতির প্রত্যাশা অনেক। আপনাদের কাজে লাগানো আমাদের রাষ্ট্রের বড় দায়িত্ব। রাষ্ট্র বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি, শিক্ষকরা শুধু জাতির মেরুদন্ড নয়, শিক্ষকরা আগামী বাংলাদেশের কারিগর।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সংবর্ধনা ও ত্রিবার্ষিক সম্মেলনে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণ প্রসঙ্গে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, শিক্ষকদের প্রত্যেকটা দাবির সঙ্গে সরকার একমত, জাতীয়করণে শুধু শিক্ষকদের ভালো রাখার জন্য নয়, শিক্ষার্থীদের যত্নে রাখাসহ একজন শিক্ষার্থীকে দক্ষ মানুষ হিসেবে গড়ার লক্ষ্যে যে ধরনের সহযোগিতা দরকার, সার্বিকভাবে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সরকার কাজ করছে।

মন্ত্রী আরও বলেন, বই হলো এমন মাধ্যম যা ইতিহাসকে ভুলিয়ে দেয় না বরং ইতিহাসকে ধারণ করে। তাই আমাদের শিক্ষার জন্য পাঠ্যপুস্তকের যে অবস্থা, এটি বিগত সরকার সুচিন্তিতভাবে বাংলাদেশের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কাজেই এমনভাবে পাঠ্যক্রম করতে হবে, আগামী এবং বর্তমান প্রজন্ম যেন বুঝতে পারে, একাত্তর কী ছিল। একাত্তরের আগে ৪৭, ৫২, ৬২, ৬৯ কী ছিল এবং ৭১, ৭৫, ৯০ ও ২৪ এসব কিছু মিলিয়েই বাংলাদেশ। কাজেই কারো সঙ্গে কারোর তুলনা হয় না। আর এগুলোর মধ্যে সবচেয়ে গর্বের বিষয় হলো- ‘একাত্তরের মহান মুক্তিযুদ্ধ’।

বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটরিয়ামে এ সংবর্ধনা ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বাকশিস কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি, গফরগাঁও আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু, ভালুকা আসনের সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেনসহ জেলার সিনিয়র নেতা ও বিভিন্ন উপজেলা থেকে আগত স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

২ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

২ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

২ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

২ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়কে শ্রমিকদের অবস্থান, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

পরবর্তী সংবাদ

১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরিয়ে নেওয়া যাবে না: ডেপুটি স্পিকার

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM